এক্সপ্লোর

৩৩৫ করে ৬৫ রান দূরে থেমে কোন ভারতীয় ব্যাটসম্যান লারার ৪০০ পেরতে পারেন, বলে দিলেন ওয়ার্নার

রোহিত ইতিমধ্যে একদিনের সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে ম্যাচ জেতানো ব্যাটসম্যান হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। এখন টেস্ট ক্রিকেটে ওপেনার হিসাবে নতুন ভূমিকায় ক্রিকেটের সবচেয়ে বড় ফর্ম্যাটে বর্তমান ফর্ম ধরে রাখার সম্ভাবনা প্রবল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ম্যান অব দি ম্যাচ হন রোহিত। ঘটনাচক্রে ওপেনার হিসাবে এটাই তাঁর প্রথম সিরিজ।

নয়াদিল্লি: অ্যাডিলেড ওভালে বিধ্বংসী মেজাজে ব্যাটে রানের ফোয়ারা ছোটালেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৫ দিনের ক্রিকেটে নিজের প্রথম ত্রিশতরান (৩৩৫) করলেন। রেকর্ড গুঁড়িয়ে দেওয়া ইনিংস খেললেন, সমালোচকদের মুখ বন্ধ করে দলের শীর্ষে নিজের জায়গাও পাকা করলেন, কিন্তু আরেকটা শৃঙ্গে পা রাখা হল না। অস্ট্রেলিয়া অধিনায়ক টিম পেইন ৫৮৯/৩-এ ইনিংসের সমাপ্তি ঘোষণা করায় ব্রায়ান লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড ছুঁয়ে তা ভাঙা হল না। সেখান থেকে এখন মাত্র ৬৫ রান দূরে ওয়ার্নার। ইনিংস শেষে সাংবাদিকদের এ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বললেন, দেখুন, আমার মনে হয়, যে খেলছে, তার ওপর এটা নির্ভর করে। আমাদের এখানে বাউন্ডারি এত দীর্ঘ যে, কখনও কখনও কাজটা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। ক্লান্তি, অবসাদ চেপে বসলে চেষ্টা করেও জোরে মারা খুব শক্ত। ফক্স স্পোর্টসকে তিনি বলেছেন, শেষ দিকে আমি দুই রান নিয়ে রান তোলার গতি বাড়ানোর চেষ্টা করি, কারণ সীমানার ওপারে বল পাঠাতে পারব কিনা, বুঝতেই পারছিলাম না। তবে তিনি না পারলেও রোহিত শর্মা একদিন না একদিন লারাকে ছাপিয়ে যেতে পারেন বলে বিশ্বাস ওয়ার্নারের। তিনি বলেছেন, একদিন কোনও একজনের নাম করতে পারব বলে মনে হয়। নিশ্চিত ভাবেই মনে হয়, সে রোহিত শর্মা হতে পারে। রোহিত ইতিমধ্যে একদিনের সীমিত ওভারের ক্রিকেটে নিজেকে ম্যাচ জেতানো ব্যাটসম্যান হিসাবে প্রতিষ্ঠিত করেছেন। এখন টেস্ট ক্রিকেটে ওপেনার হিসাবে নতুন ভূমিকায় ক্রিকেটের সবচেয়ে বড় ফর্ম্যাটে বর্তমান ফর্ম ধরে রাখার সম্ভাবনা প্রবল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ম্যান অব দি ম্যাচ হন রোহিত। ঘটনাচক্রে ওপেনার হিসাবে এটাই তাঁর প্রথম সিরিজ। ওয়ার্নার সাংবাদিকদের আরও বলেন, আইপিএলে দিল্লির হয়ে খেলার সময় বীরেন্দ্র সহবাগ একদিন আমার পাশে বলে বলে, আমি টি-২০র চেয়ে ভাল টেস্টের প্লেয়ার। আমি ওকে বলি, তুমি বাড়িয়ে বলছ। আমি বেশি প্রথম শ্রেণির ম্যাচ খেলিনি। ও সবসময় বলত, ওরা স্লিপ, গালি রাখবে, কভার খোলা রেখে দেবে, মিড উইকেটে লোক রাখবে। মিড অফ, মিড অনেও রাখবে। মাথার ওপর দিয়ে চালিয়ে খেলে উইকেটে পড়ে থাকতে পার সারাদিন। কথাটা মাথায় গেঁথে রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND W vs ENG W Test: লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
লর্ডসে ইতিহাস ভারতের মেয়েদের, নিজেদের ডেরায় ইংরেজদের দর্পচূর্ণ, মাঠে গিয়ে উচ্ছ্বসিত সচিন
MS Dhoni: কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
কোচ হিসাবে নতুন ইনিংস ধোনির? জল্পনা তুঙ্গে, কোন দলের দায়িত্ব নিতে পারেন 'ক্যাপ্টেন কুল'?
Argentina vs England: পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
পুলিশ দিয়ে বার করে দেওয়া হয় আর্জেন্তিনার অধিনায়ককে, 'পশু' বলে আক্রমণ করে ইংল্যান্ড শিবির!
IPL: দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস
দীর্ঘ ১৮ বছরের সম্পর্কে ইতি, পাঁচ আইপিএল ট্রফি দেওয়া কোচকে সরিয়ে দিল চেন্নাই সুপার কিংস

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget