এক্সপ্লোর

David Warner: চারদিন আগে হারিয়ে গিয়েছিল, অবশেষে প্রিয় ব্যাগি গ্রিন টুপি হাতে পেলেন ওয়ার্নার

AUS vs PAK: ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা দেখেশুনে ৭০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ওয়ার্নারকে আগা সলমন ৩৪ রানে আউট করেন। নিজের শেষ টেস্ট ইনিংসে চারটি বাউন্ডারি মারেন ওয়ার্নার। 

সিডনি: কিছুদিন আগেই খোয়া গিয়েছিল তাঁর ব্যাগি গ্রিন টুপিটি। নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় এই বিষয়ে কাতর আবেদন জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। তাঁর প্রিয় টুপিটি যাতে তাঁকে ফেরত দেওয়া হয় সেই আবেদনই রেখেছিলেন তিনি। অবশেষে চারদিনের মাথায় প্রিয় টুপি পেলেন অজি ওপেনার। ২০১১ সালে টেস্টে অভিষেকের পর থেকে ওযার্নারের সঙ্গী এই ব্য়াগি গ্রিন টুপি। ওয়ার্নার নিজেই জানিয়েছেন যে সিডনিতে টিম হোটেল থেকে পাওয়া গিয়েছে সেই টুপি। কিন্তু কোথায় ছিল সেই টুপিটি? কে ফেরত দিয়ে গেলেন, তা নিয়ে কিছুই জানা যায়নি। 

নিজের ইনস্টাগ্রামে ভিডিও বার্তায় ওয়ার্নার জানান, ''আমি সবাইকে জানাতে চাই যে আমি আমার প্রিয় ব্যাগি গ্রিন টুপিটি ফেরত পেয়েছি। নিজে চিন্তামুক্ত হলাম অবশেষে। হোটেলর কর্তৃপক্ষ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by David Warner (@davidwarner31)

উল্লেখ্য, পাকিস্তানকে প্রথম দিনে ৩১৩ রানে আউট করে দেওয়ার পর তৃতীয় টেস্টের (AUS vs PAK 3rd Test) দ্বিতীয় দিনে সকলের নজর ছিল ডেভিড ওয়ার্নারের দিকে। অস্ট্রেলিয়ান ওপেনার নিজের শেষ টেস্ট ইনিংস খেলতে নেমেছিলেন বৃহস্পতিবার। ঘরের মাঠে শেষ ইনিংসে বড় রান করতে পারলেন না তিনি। মাত্র ৩৪ রানেই আউট হলেন ওয়ার্নার। বৃষ্টি ও খারাপ আলোর জেরে দ্বিতীয় দিনের কার্যত আধা দিন খেলাই সম্ভব হল না।

অন্তিম টেস্টের দ্বিতীয় দিন নির্ধারিত ৯০ ওভারের মধ্যে মাত্র ৪৬ ওভার খেলা সম্ভব হল। সেই ৪৬ ওভারে অজ়িরা দুই উইকেটের বিনিময়ে ১১০ রান বোর্ডে তোলে। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ১১৬/২। পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ব্যাটাররা শুরু থেকেই বেশ চাপে ছিল। স্বভাবচিত আগ্রাসী মেজাজে নয়, বরং খানিকটা দেখেশুনেই নিজেদের ইনিংস এগিয়ে নিয়ে যান তাঁরা।

ডেভিড ওয়ার্নার ও উসমান খাওয়াজা দেখেশুনে ৭০ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন। ওয়ার্নারকে আগা সলমন ৩৪ রানে আউট করেন। নিজের শেষ টেস্ট ইনিংসে চারটি বাউন্ডারি মারেন ওয়ার্নার। । ওয়ার্নার আউট হওয়ার পর পরই ৭৮ রানে প্রথম সেশন শেষ হয়। দ্বিতীয় সেশনে অজ়ি ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব সামলান সেট খাওয়াজা ও মার্নাস লাবুশেন। 

সেরা শিরোনাম

Shubman Gill: নিউজিল্য়ান্ডেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, প্রথম ওয়ান ডে-র আগে স্মৃতিচারণা গিলের
নিউজিল্য়ান্ডেই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল, প্রথম ওয়ান ডে-র আগে স্মৃতিচারণা গিলের
Prasidh Krishna: ওয়ান ডে সিরিজের আগেই সুখবর, ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছেন তারকা পেসার
ওয়ান ডে সিরিজের আগেই সুখবর, ফিটনেস সার্টিফিকেট নিয়ে নিউজিল্য়ান্ডে উড়ে যাচ্ছেন তারকা পেসার
Hyderabad Techie Dies: পেশায় ইঞ্জিনিয়ার, হায়দরাবাদে ম্য়ারাথনে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৬ বছরের যুবক
পেশায় ইঞ্জিনিয়ার, হায়দরাবাদে ম্য়ারাথনে অংশ নিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৬ বছরের যুবক
IND vs NZ: অতীত রেকর্ড কপালে ভাঁজ ফেলবে গম্ভীর-গিলদের, ওয়ান ডে সিরিজের আগে কি চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে?
অতীত রেকর্ড কপালে ভাঁজ ফেলবে গম্ভীর-গিলদের, ওয়ান ডে সিরিজের আগে কি চিন্তা বাড়ছে ভারতীয় শিবিরে?

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget