এক্সপ্লোর

AUS vs PAK: ওয়ার্নারের দুরন্ত সেঞ্চুরি, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম দিনের শেষে ৩৪৬/৫ বোর্ডে তুলে নিল অজিরা

AUS vs PAK, 1st Test: ১৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন বাঁহাতি অজি ওপেনার। স্মিথ ও খাওয়াজার সঙ্গে পার্টনারশিপ গড়ে দলের স্কোর তিনশোর গণ্ডি পার করে দেন তিনি।

পারথ: পাকিস্তানের (PAK vs AUS) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ৩৪৬ রান বোর্ডে তুলে নিল অস্ট্রেলিয়া (Cricket Australia)। নিজের শেষ টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুরন্ত শতরান হাঁকালেন ডেভিড ওয়ার্নার (David Warner)। ১৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন বাঁহাতি অজি ওপেনার। স্মিথ ও খাওয়াজার সঙ্গে পার্টনারশিপ গড়ে দলের স্কোর তিনশোর গণ্ডি পার করে দেন তিনি।

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ওপেনিংয়ে উসমান খাওয়াজার সঙ্গে নেমেছিলেন ওয়ার্নার। ওপেনিং জুটিতে ১২৬ রান যোগ করেন ২ জনে মিলে। কিন্তু এরপরই ৪১ রানের ইনিংস খেলে আউট হন খাওয়াজা। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকান বাঁহাতি অজি ওপেনার। ওয়ার্নাকে অবশ্য কোনওভাবেই প্যাভিলিয়নের রাস্তা দেখাতে পারেননি শাহিন আফ্রিদি, আগা সালমানরা। শেষ পর্যন্ত ২১১ বলে ১৬৪ রানের ইনিংস খেলে প্যাভিলিয়ন ফিরে যান। আমার জামালের বলে আউট হয়ে যখন ফিরছেন তখন নামের পাশে জ্বলজ্বল করছে ১৬টি বাউন্ডারি ও ৪টি ছক্কার সাহায্যে ১৬৪ রান। লাবুশেন ১৬ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারির সাহায্যে ৩১ রানের ইনিংস খেলে আউট হন। লোয়ার অর্ডারে ট্রাভিস হেড ৪০ রানের ইনিংস খেলেন। তিনিও ৬টি বাউন্ডারি হাঁকান। 

পাকিস্তানের বোলারদের মধ্যে আমার জামাল ২ উইকেট নেন। ১টি করে উইকেট পান শাহিন আফ্রিদি, খুরাম শেহজাদ ও ফাহিম আশরাফ। 

এদিকে, এদিন ২২ গজে প্রথম বল গড়ানোর আগেই ম্যাচ ঘিরে বিতর্কের সৃষ্টি হয়। 'অল লাইভস আর ইক্যুয়াল' এবং 'স্বাধীনতা মানুষের অধিকার।'। উসমান খাওয়াজার (Usman Khawaja) জুতোয় লেখা এই শব্দগুলি নিয়েই যত হইচই। যদিও খাওয়াজা জানিয়েছিলেন যে তাঁর এই বার্তা একেবারেই রাজনৈতিক নয়। তাও আইসিসির তরফে তাঁকে এই জুতো জোড়া পরে খেলতে নামার জন্য নিষেধ করা হয়।

মনে করা হচ্ছে গাজা-ইজরায়েল যুদ্ধে (Gaza-Palestine War) ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোরই বার্তা ছিল এটি। মাঠে কোনও রাজনৈতিক বার্তা দিতে পারবেন না খাওয়াজা, আইসিসির তরফে এমনটাই জানানো হয়েছে। খাওয়াজা জানিয়ে দিয়েছিলেন, তিনি নিয়ম মেনেই চলবেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াইও করবেন। এরপরেই খাওয়াজাকে জুতোতে এই বার্তা লিখে মাঠে নামতে দেওয়া না হলেও, তিনি তাঁর পরিবর্তে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget