এক্সপ্লোর

'একটা সময় মনে হচ্ছিল উবের ডেকে হোটেলে ফিরে যাই'

কেপটাউন: ভূবনেশ্বর কুমারের দাপটে একটা সময় দক্ষিণ আফ্রিকা ১২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল। ওই সময় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ ডেল বেঙ্কেনস্টেইনের মনে হচ্ছিল, 'উবের ডেকে হোটেলে ফিরে যাই। এই উইকেটে দল আর কত রান করতে পারে ভেবেই এ কথা ভাবছিলাম। স্কোরবোর্ডে ১২/৩ ব্যাটিং কোচ হিসেবে একেবারেই দেখতে ভালো লাগে না'। কেপটাউন টেস্টের প্রথম দিনের খেলার শেষে এ কথা জানিয়েছেন বেঙ্গেনস্টেইন। তিনি বলেছেন, আসলে ওই সময় খেলার মোড়টা একার হাতে ঘুরিয়ে দিয়েছিল এবি ডিভিলিয়ার্স। ১২ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দলের স্কোর ২৮৬ রানে পৌঁছে দেওয়ার কৃতিত্ব ব্যাটিং কোচ দিলেন ডিভিলিয়ার্সকেই। বেঙ্কেবস্টেইন বলেছেন, ভারতের বোলিং অ্যাটাক খুবই শক্তিশালী। ব্যাটসম্যান হিসেবে এবি-র জাত ও অধিনায়ক ফাফ ডু প্লেসিসের লেগে থাকার ক্ষমতার জনিয ম্যাচের গতিটা বদলাতে পারল। ভূবনেশ্বরের একটা ওভারে ১৭ রান নেন ডিভিলিয়ার্স। ওই ওভারটিকেই গেম-চেঞ্জার বলে মনে করছেন প্রোটিয়া ব্যাটিং কোচ। ডুপ্লেসিসের সঙ্গে ডিভিলিয়ার্সের ১০০ রানের পার্টনারশিপ দক্ষিণ আফ্রিকাকে খেলায় ফিরিয়ে আনে বলে জানিয়েছেন বেঙ্কেনস্টেইন। তিনি বলেছেন, আসলে ওদের জুটিটা ড্রেসিংরুমে আত্মবিশ্বাস এনে দিয়েছিল। ১৪২ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার। কিন্তু লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানরা সহজে উইকেট দেয়নি বলে মন্তব্য করেছেন বেঙ্কেনস্টেইন। ভারতের পেসার ভুবনেশ্বর কুমার ম্যাচের পর স্বীকার করে গেলেন, অন্তত ২৫-৩০ রান বেশি দিয়ে ফেলেছেন তাঁরা। ১২ রানে ৩ উইকেট তুলে নেওয়ার পর যে চাপটা ধরে রাখা দরকার ছিল তা করা যায়নি। প্রতি ঘন্টাতেই এমন দুটো-তিনটে ওভার হয়েছে, যাতে দক্ষিণ আফ্রিকা সহজেই বেশ কিছু বাউন্ডারি পেয়ে গিয়েছে । এই বিষয়টির উন্নতি ঘটাতে হবে বলে মন্তব্য ভূবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
Indian Cricket Team: 'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
'সিনিয়র ক্রিকেটার তো নেইই', অবসরের পরেই ভারতীয় দল নিয়ে বিস্ফোরক রাহানে, নিশানায় গম্ভীর?
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget