এক্সপ্লোর

Debnath Mondal joins ATKMB: ইস্টবেঙ্গল জার্সিতে মাঠ কাঁপিয়ে ২৪ ঘণ্টার মধ্যেই এটিকে মোহনবাগানে যোগ দিলেন দেবনাথ

Debnath Mondal: দুই বছরের চুক্তিতেই দেনবাথ মন্ডল এটিকে মোহনবাগানে সই করেছেন বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যেই সরকারিভাবে সবুজ-মেরুনের তরফে তাঁর দলে যোগ দেওয়ার কথা জানিয়েও দেওয়া হয়েছে।

কলকাতা: মঙ্গলবার (১৬ অগাস্ট) প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচে ইস্টবেঙ্গলের (East Bengal) হয়ে ডায়মন্ড হারবারের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করেছিলেন দেবনাথ মন্ডল (Debnath Mondal)। তারপর ২৪ ঘণ্টাও কাটেনি। তারই মধ্যে লাল হলুদের চিরপ্রতিদ্বন্দ্বীর দলে নাম লেখালেন গোলকিপার, সই করলেন এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) হয়ে।

২৪ ঘণ্টায় জার্সি বদল

দেবনাথ একদা এটিকের রিজার্ভ দলের গোলকিপার ছিলেন। তাই তাঁকে আগে থেকেই চেনে ম্যানেজমেন্ট। ২০২১-২২ মরসুমে চার্চিল ব্রাদার্সের জার্সিতেও খেলতে দেখা গিয়েছে ২৫ বছর বয়সি গোলকিপারকে। তবে এ মরসুমে তিনি ফ্রি এজেন্ট ছিলেন এতদিন। ইস্টবেঙ্গলের হয়ে গতকাল খেললেও, তাঁকে সরকারিভাবে লাল হলুদ কর্তৃপক্ষ সই করায়নি। বরং তিনি দলে ট্রায়ালেই ছিলেন। এরই মধ্যে চলে আসে সবুজ-মেরুনের প্রস্তাব। খবর অনুযায়ী, প্রথমে সবুজ-মেরুনের হয়ে সই করতে একটু দ্বিধাগ্রস্থ ছিলেন দেবনাথ। তিনি ইস্টবেঙ্গলেই থেকে যেতে চাইছিলেন। মোহনবাগানের প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি ইস্টবেঙ্গল কর্তাদের সঙ্গে যোগাযোগ করারও চেষ্টা করেন। তবে তাতে কোনও লাভ হয়নি। কোনও জবাব পাননি দেবনাথ। তাই আর অপেক্ষা না করে সবুজ-মেরুনের চুক্তিতেই সই করেন প্রতিভাবান এই গোলকিপার।

 

দুই বছরের চুক্তি

এটিকে মোহনবাগানের তরফে ইতিমধ্যেই দেবনাথকে সই করার কথা সরকারিভাবে তাদের সোশ্যাল মিডিয়া মারফৎ ঘোষণাও করে দেওয়া হয়েছে। দুই বছরের চুক্তিতেই তিনি এটিকে মোহনবাগানে সই করেছেন বলে শোনা যাচ্ছে। গতকাল ডায়মন্ড হারবারের বিরুদ্ধে ম্যাচে একাধিক দুরন্ত সেভ করেছিলেন দেবনাথ। অনেক লাল হলুদ সমর্থকদের মতেই গোলশূন্য ম্যাচের সেরা পারফর্মার তিনিই। তাই সেই পারফরম্যান্স যদি বজায় থাকে এবং সবুজ-মেরুন অনুশীলনে যদি জুয়ান ফেরান্দো তাঁর মধ্যে প্রতিভা দেখতে পান, তাহলে তাঁকে কিছু ম্যাচ না খেলানোর কোনও কারণ নেই। অবশ্য সত্যি বলতে অন্তত শুরুর দিকে তাঁর প্রথম দলে সুযোগ পাওয়া একটু চাপই। তবে আইএসএল শুরুর আগে ডুরান্ড কাপের মতো প্রতিযোগিতায় তাঁকে পরখ করে দেখে নেওয়া যেতেই পারে।

আরও পড়ুন: 'অনৈতিকভাবে এক কমিটি ফেডারেশন চালানোর সময় তো ব্যান করেনি', ফিফার সিদ্ধান্তে বিস্মিত সিওএ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
Roberto Mancini: সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি
সংকট কাটাতে ইতালি দলে প্রত্যাবর্তন মানচিনির, টেকনিক্যাল ডিরেক্টর হলেন রানিয়েরি

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget