এক্সপ্লোর

FIFA Bans AIFF: 'অনৈতিকভাবে এক কমিটি ফেডারেশন চালানোর সময় তো ব্যান করেনি', ফিফার সিদ্ধান্তে বিস্মিত সিওএ

AIFF Ban: স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ফিফা।

নয়াদিল্লি: মঙ্গলবারই (১৬ অগাস্ট) সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে ব্যান করে ফিফা (FIFA)। ফিফার তরফে জানানো হয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF)-এ তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণেই এই নির্বাসন। কয়েক মাস আগেই ফেডারেশনের সংবিধান সংশোধন করে দ্রুত নির্বাচন করার জন্য ৩ সদস্যের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্স (সিওএ) (Committee of Administrators) গঠন করেছিল সুপ্রিম কোর্ট। স্বয়ংশাসিত ক্রীড়া সংস্থায় তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ফিফার আইন বিরুদ্ধ। তাই এই কমিটির হস্তক্ষেপের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল ফিফা।

বিস্মিত সিওএ

এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিওএ নিজেদের হতাশা প্রকাশ করেছে। বিগত কয়েকদিনে সমস্ত স্টেকহোল্ডার, ফিফা-এএফসি, ফেডারেশনের সঙ্গে সিওএ-র আলোচনা পরেও এই সিদ্ধান্তে কমিটি ভীষণভাবেই হতাশ ও বিস্মিত। ৩৬ রাজ্যের প্রতিনিধি দ্বারা গঠিত ইলোকটোরাল কলেজের মাধ্যমেই ফেডারেশনের নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করার কথা ছিল। ফিফার তরফে জানানো হয় ছয়জন প্রসিদ্ধ খেলোয়াড়সহ (যাদের মধ্যে অন্তত দুইজন মহিলা), মোট ২৩ সদস্যের ইলেকটোরাল কলেজের পরামর্শ দেওয়া হয়েছিল। ফিফার নিয়ম মেনেই আয়োজনের সমস্ত বন্দোবস্ত করা শুরু হলেও, এই ব্যানে সিওএ বিস্মিত।

সিওএ-র সভাপতি, অবসরপ্রাপ্ত বিচারক অনিল দাবে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'ভারতীয় ফুটবলকে সঠিক পথে নিয়ে আসার সমস্তরকম কার্যকলাপ যখন করা হচ্ছিল, ঠিক সেই সয়মই এই ব্যান হতাশাজনক। তবে এ সময়েও আমরা ফিফা সমেত সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা চালাচ্ছি, যাতে এই পরিস্থিতি থেকে বেরোনো যায়। বিগত দুই বছরে যখন অনৈতিকভাবে এক কমিটি ফেডারেশন চালাচ্ছিল তখন তো কোনওরকম ব্যান করা হয়নি। কিন্তু যখন সুপ্রিম কোর্ট এই পরিস্থিতি ঠিক করার নির্দেশ দেয় এবং আমাদের তরফে তা করার সবরকম প্রচেষ্টা করা হচ্ছে, তখনই ফিফার এই ব্যান এল।'

স্তম্ভিত প্রাক্তনীরা

ফিফার এই ব্যানে প্রাক্তন ভারতীয় ফুটবলাররাও স্তম্ভিত।  গৌতম সরকার বলেছেন, 'ভারতীয় ফুটবলের ক্ষতি হবে এই পদক্ষেপে। ফিফা এমনটা না করলেই বোধহয় ভাল করত।' অপর প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কথায়, 'অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই পরিস্থিতি থেকে ধুরে দাঁড়ানো মুশকিল।' পাশাপাশি গোটা পরিস্থিতিতে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ ঘিরে তৈরি হওয়া শঙ্কা প্রসঙ্গে তাঁর সংযোজন, 'যাঁদেরকে ফুটবলের উন্নয়নে দায়িত্ব দিয়েছে, তাঁরা বা এআইএফএফ কেউই কিছু জানে না।'

আরও পড়ুন: 'নির্বাসনে' স্তম্ভিভ, লজ্জিত ফুটবলভক্তরা, ফিফায় আবেদন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Cricket: পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
পিচ তৈরিতে 'চোরাই মাটি'! সরকারি কড়াকড়িতে বিপাকে সিএবি, অভিযোগ-পাল্টা অভিযোগে সরগরম ময়দান
Rohit Sharma: বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
বিশ্বকাপের আগেই কি শেষ হবে রোহিতের আন্তর্জাতিক কেরিয়ার? কী বলছেন প্রাক্তন ওপেনার?
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget