এক্সপ্লোর

Sourav Ganguly on Kohli: ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত, কোহলির টি-২০ নেতৃত্ব ছাড়া নিয়ে বললেন সৌরভ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি। যা নিয়ে তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন, ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

কলকাতা: বৃহস্পতিবার যখন সোশ্যাল মিডিয়ায় টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার কথা ঘোষণা করছেন বিরাট কোহলি (Virat Kohli), তিনি তখন একটি সংস্থার বিজ্ঞাপনের শ্যুটিং সারতে ব্যস্ত ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T-20 World Cup) পরই ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন কোহলি। যা নিয়ে তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Gangulyu) বলছেন, ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত।

বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ বলেছেন, 'বিরাট ভারতীয় ক্রিকেটের প্রকৃত সম্পদ। দারুণ নেতৃত্ব দিয়েছে। সব ধরনের ফর্ম্যাটে অন্যতম সেরা অধিনায়ক।' তারপরই সৌরভের ইঙ্গিতপূর্ণ মন্তব্য, 'ভবিষ্যতের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' যোগ করেছেন, 'টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসাবে অসাধারণ পারফরম্যান্সের জন্য বিরাটকে ধন্যবাদ জানাই। আসন্ন বিশ্বকাপের জন্য অনেক শুভেচ্ছা রইল। আশা করছি তার পরেও ও ভারতের হয়ে প্রচুর রান করে যাবে।'

এবার বিরাট কোহলির জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের শপথ শোনা যেতে শুরু করল ভারতীয় ক্রিকেটে। ডাকটা দিলেন জাতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার ইরফান পাঠান। তিনি ট্যুইট করেছেন, 'অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে বিরাট কোহলির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত আমাকে স্তম্ভিত করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতলে ওকে সঠিক শ্রদ্ধার্ঘ জানানো যায়। আশা করছি ওর ঘরানা বহন করবে ভারতের পরবর্তী ক্রিকেটারেরা।'

বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট। বিশ্বকাপের পর টি-২০ দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বিরাট কোহলি। নিজের পোস্টে বিরাট লেখেন, ‘এবার থেকে একদিনের টেস্ট-একদিনের ম্যাচে ফোকাস। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভাগ্যবান। ক্রিকেটের ৩টি ফর্ম্যাটে টানা ৮-৯ বছর ধরে খেলার চাপ। ৫-৬ বছর ধরে অধিনায়কত্বের চাপও রয়েছে। এবার টেস্ট-একদিনের ম্যাচের জন্য নজর দিতে চাই। অধিনায়কত্ব ছাড়লেও টি-২০তে খেলা চালিয়ে যাব। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। রবি শাস্ত্রী, রোহিত শর্মার সঙ্গেও এনিয়ে কথা বলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের সঙ্গেও এ নিয়ে কথা বলেছি।‘

বিরাটের জন্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ডাক ইরফানের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Narendra Modi Birthday: প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
প্রধানমন্ত্রীর জন্মদিনে সারপ্রাইজ! শুভেচ্ছা জানিয়ে বড় ঘোষণা ফুটবলের মহাতারকার?
Brazil In Kolkata: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িল আসছে কলকাতায়, ম্যাচ ভারতের বিরুদ্ধে, দিনক্ষণ চূড়ান্ত
Bengal Cricket: 'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক
'অবৈধ' মাটি কাণ্ডে ধোঁয়াশা বাড়াল সিএবির বিবৃতি, স্বচ্ছতা মানা হচ্ছে কি না, জোর বিতর্ক

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget