এক্সপ্লোর

Deepak Chahar: খারাপ কিছু হয়ে যেতে পারত, কেন বললেন ভারতীয় দলের ক্রিকেটার...

IND vs SA: কেন সিরিজের শেষ ম্যাচের আগে বাড়ি ফিরতে হয়েছিল, সেটা এবার জানালেন দীপক নিজেই। জানালেন, কীভাবে অল্পের জন্য বিরাট বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে তাঁর পরিবার।

নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার (IND vs SA) বিরুদ্ধে ভারতের সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে তিনি খেলেননি। ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, আপদকালীন পরিস্থিতিতে বাড়ি ফিরেছেন পেসার অলরাউন্ডার। যদিও কেন পঞ্চম ম্যাচে খেললেন না দীপক চাহার (Deepak Chahar), তা নিয়ে জল্পনার ঝড় ওঠে। অনেকেই বলাবলি করতে থাকেন, চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর সদ্য জাতীয় দলে ফিরেছেন। ফের কি তবে চোট লাগল দীপক চাহারের? না হলে কেনই বা সিরিজের মাঝপথে বাড়ি ফিরবেন চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার?

কিন্তু কেন সিরিজের শেষ ম্যাচের আগে বাড়ি ফিরতে হয়েছিল, সেটা এবার জানালেন দীপক নিজেই। জানালেন, কীভাবে অল্পের জন্য বিরাট বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেয়েছে তাঁর পরিবার।

কী হয়েছিল চাহারের?

ক্রিকেটারের বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। আলিগড়ে একটি বিয়েবাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। বাবার চিকিৎসা করার জন্যই বাড়ি ফিরতে হয় চাহারকে। এখনও তাঁর বাবার শারীরিক অবস্থা ভাল নয়।

এমনকী, প্রোটিয়া ভূমে আসন্ন সিরিজেও চাহারের খেলা নিয়ে প্রশ্ন রয়েছে। রবিবার থেকে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর শুরু। তার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে। সাদা বলের সিরিজে অনিশ্চিত দীপক চাহার। বাবার গুরুতর অসুস্থ থাকার সময় পরিবারের পাশে থাকতে চান দীপক। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজের দলে আছেন তিনি। তবে শেষ পর্যন্ত চাহারের খেলা হবে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও চাহার এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে খেলেন চাহার। শেষ ম্যাচেও খেলার কথা ছিল। কিন্তু সূর্যকুমার যাদব জানান, পারিবারিক কারণে বাড়ি ফিরে গিয়েছেন তিনি। পরে জানা যায়, চাহারের বাবার ব্রেন স্ট্রোক হয়েছে। সঙ্কটজনক অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাবার শরীর ঠিক না হওয়া পর্যন্ত খেলতে চান না ভারতীয় পেসার। চাহার বলেছেন, "ভাগ্য ভাল যে, বাবাকে সঠিক সময় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নয়তো খারাপ কিছু ঘটে যেতে পারত। এখন অবস্থা আগের তুলনায় একটু ভাল। ক্রিকেটার হিসেবে আমি আজ যেখানে আছি সেটা বাবার জন্য। এই পরিস্থিতিতে বাবাকে ছেড়ে কোথাও যেতে পারব না। যতক্ষণ না বাবা বিপন্মুক্ত হচ্ছে, আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব নয়। আমি নিজের সিদ্ধান্তের কথা রাহুল দ্রাবিড় স্যার এবং নির্বাচকদের জানিয়ে দিয়েছি।"

তিনদিন পরই শুরু টি-টোয়েন্টি সিরিজ। দীপক চাহারের খেলার সম্ভাবনা কার্যত নেই। একদিনের সিরিজেও অনিশ্চিত তিনি।

আরও পড়ুন: যতদিন না হাঁটাচলা বন্ধ হচ্ছে, আইপিএল খেলে যাব, ঘোষণা ম্যাক্সওয়েলের

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina vs England: 'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
'ফকল্যান্ড আমাদের', ইংরেজদের হারিয়ে ব্যানার লিসান্দ্রোদের, মাঠেই কাঁদলেন মেসি-মার্তিনেজ়
Argentina vs England: পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
পিছিয়ে থেকেও মেসি-ম্যাজিক, ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্তিনা, ইতিহাসের হাতছানি
Argentina vs England: কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
কেন চিরাচরিত নীল-সাদা ছেড়ে অন্য রংয়ের জার্সি পরে নামছেন মেসিরা? কী এর বিশেষত্ব?
CAB News: যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?
যোগ্য-অযোগ্য বাছাই ঘিরে অগ্নিগর্ভ সিএবি-র বৈঠক, উত্তপ্ত বাদানুবাদ, ফয়সালা সেপ্টেম্বরে?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget