এক্সপ্লোর

Lionel Messi: ফের নীল-সাদা জার্সিতে নামছেন মেসি, পরের বিশ্বকাপেও কি খেলবেন?

Argentina Football Team: পরের বিশ্বকাপে ৩২টির পরিবর্তে খেলার কথা ৪৮টি দলের। তাই দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৬টি দল যোগ্যতা অর্জন করবে।

বুয়েনস আইরেস: কাতারের মাটিতে বিশ্বজয়ের পর তিনি জানিয়েছিলেন, বিশ্বচ্যাম্পিয়ন তকমা নিয়ে খেলতে চান আরও কিছুদিন। যদিও আমেরিকায় ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন না বলেই ইঙ্গিত দিয়েছিলেন।

সেই অবস্থান কি বদলাতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)? ফের একবার জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামতে চলেছেন কিংবদন্তি মেসি। নীল সাদা জার্সিতে আবারও মেসির বাঁ পায়ের ম্যাজিক দেখতে পাবে বিশ্ব ফুটবল। আর্জেন্তিনার (Argentina) জার্সি গায়ে ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছেন মেসি। ২০২৬ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে মাঠে নামবে আর্জেন্তিনা। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে খেলতে নামবে ইকুয়েডর। সেই ম্যাচেই ফের খেলতে নামবেন মেসি। তারপর থেকেই জল্পনা চলছে, পরের বিশ্বকাপেও মেসিকে দেখা যাবে কি না, তা নিয়ে।

পরের বিশ্বকাপে ৩২টির পরিবর্তে খেলার কথা ৪৮টি দলের। তাই দক্ষিণ আমেরিকা থেকে সরাসরি ৬টি দল যোগ্যতা অর্জন করবে। এতদিন যেখানে ৪টি দল করত। পাশাপাশি সপ্তম দল সুযোগ পাবে প্লে অফ খেলার। আর্জেন্তিনা, ব্রাজিল এবং উরুগুয়ের মতো দলের বিশ্বকাপে খেলা কার্যত নিশ্চিত। যোগ্যতা অর্জন পর্ব চলবে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

 

ইকুয়েডর ম্যাচের জন্য আর্জেন্তিনা দলে রয়েছেন ৩৬ বছর বয়সী বিশ্বচ্যাম্পিয়ন মেসি। তবে এখন প্রশ্ন হল মেসি যদি যোগ্যতা অর্জনের ম্যাচে খেলেন তাহলে কি তিনি বিশ্বকাপের মূল পর্বেও খেলবেন। আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী দলের কোচ লিওনেল স্কালোনি অবশ্যই চান তাঁর দলে মেসি থাকুক। ২০২৬ বিশ্বকাপে স্কালোনির দলে মেসির জন্য একটি জায়গা রেখে দেওয়া হয়েছে। জানুয়ারিতে স্কালোনি বলেছিলেন, ‘আমি মনে করি মেসি পরের বিশ্বকাপে খেলুক। ও কী চায়, তার উপরই ছেড়ে দেওয়া হয়েছে। সবটাই নির্ভর করবে ওর উপর। মেসি ভাল বোধ করছে কি না সেটা দেখতে হবে। মেসির জন্য দরজা সবসময় খোলা থাকবে। মাঠে ও থাকলে খুব ভালই হবে।’ 

আরও পড়ুন: এশিয়া কাপের সুপার ফোরে কবে ভারত-পাক দ্বৈরথ? দেখে নেওয়া যাক পূর্ণাঙ্গ সূচি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
বিশ্বকাপের ৭ ম্যাচে গড়াপেটা! সন্দেহের তালিকায় স্পেনের ম্যাচও, শোরগোল ফুটবল বিশ্বে
FIFA World Cup 2026: ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
ম্যাচ ছাড়ার তত্ত্ব মানতে নারাজ, স্পেনই যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জিতেছে, দাবি পারেদেসের
Vaibhav Soorynavanshi: ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
ইংল্যান্ডে ব্যর্থ হলেও, জিম্বাবোয়েতে শুরুতেই ব্যাট হাতে ইতিহাস গড়ে কী বলল বৈভব সূর্যবংশী?
Lionel Messi: ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS
ফিফার সিদ্ধান্তের বিপরীত প্রান্তে হেঁটে মেসিকেই বিশ্বকাপ 'গোল্ডেন বল'-র যোগ্য প্রাপক বাছল IFFHS

ভিডিও

Sundarbans Arms Recover: ট্রলারটি থেকে উদ্ধার হয় বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও প্রচুর পরিমাণ গুলি
Madan Mitra: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED তলব, সিজিও কমপ্লেক্সে হাজিরা মদনের স্ত্রীর
Abhishek Banerjee: বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইমে অভিষেকের বিরুদ্ধে FIR
Suvendu Adhikari:
INDIA Alliance: প্রশ্নফাঁসকাণ্ডে সংসদ ভবন চত্বরে বিক্ষোভে ইন্ডি জোট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget