এক্সপ্লোর

ধোনি রোহিতকে আমার হাতে এশিয়া কাপ ট্রফি তুলে দিতে বলেছিলেন: খলিল আহমেদ

নয়াদিল্লি: সদ্যসমাপ্ত এশিয়া কাপে ভারতের হয়ে অভিষেক হয়েছিল ভারতের তরুণ পেসার খলিল আহমেদের। মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। একটি হংকং এবং অন্যটি আফগানিস্তানের বিরুদ্ধে। দুটি ম্যাচে মোট চার উইকেট পেয়েছেন তিনি। ইকোনমি রেট নেহাত খারাপ নয়। বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে ভারত এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর ট্রফি হাতে তাঁর মুখে খুশির ঝলক দেখা গিয়েছিল। সবাই দেখেছেন প্রবল উচ্ছ্বাসের মধ্যে খলিলকে ট্রফি তুলে নিতে। আসলে ভারতীয় দলের হয়ে ট্রফিটি নিয়েছিলেন তিনিই। এ সব কিছুই হয়েছে মহেন্দ্র সিংহ ধোনির জন্য। প্রাক্তন অধিনায়ক ধোনিই দলের অস্থায়ী অধিনায়ক রোহিত শর্মাকে দলের নবাগত সদস্য খলিলের হাতে তুলে দিতে বলেছিলেন। খলিল নিজেই এক সাক্ষাত্কারে এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ধোনিভাই রোহিত শর্মাকে মঞ্চে আমার হাতে ট্রফি দিতে বলেছিলেন। আমি দলের সবচেয়ে কনিষ্ঠ এবং এটাই আমার অভিষেক সিরিজ। সেজন্য ধোনি ভাই আমার হাতে ট্রফি দিতে বলেছিলেন।এটা আমার কাছে একটা স্মরণীয় মুহুর্ত। হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে খলিলের অভিষেক হয়েছিল। আর গুরুত্বপূর্ণ সময়ে ভারতকে ব্রেকথ্রু দিয়েছিলেন তিনি। খলিল যখন পুরো দল চাপের মুখে ছিল তখন ধোনি কীভাবে তাঁর গাইড করেছিলেন এবং মাথা ঠাণ্ডা রাখতে সাহায্য করেছিলেন, সে কথাও জানিয়েছেন খলিল। এই তরুণ পেসার বলেছেন, ধোনি ভাই আমার কাছে এসে বলেন, পেস মেনটেন কর আর কিছুটা আগে বল কর। আমি দুবার চেষ্টা করি, আর তা খেটেও যায়। শেষপর্যন্ত আমি ওপেনিং জুটি ভাঙতে পেরেছিলাম। দলে ধোনিকে পেয়ে আমরা সৌভাগ্যবান। আগামী দিনেও ভারতীয় দলে খেলার সুযোগ পাবেন বলে আশাবাদী খলিল। তিনি বলেছেন, বিরাট কোহলির নেতৃত্বে খেলার জন্য তিনি মুখিয়ে রয়েছেন। খলিল বলেছেন, এশিয়া কাপে পারফরম্যান্স নিয়ে খুশি। আশা করছি ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিদের বিরুদ্ধে খেলব। আশা করছি আমি নির্বাচকদের প্রভাবিত করতে পেরেছি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ধোনিকে নিয়ে বড় খবর, চেন্নাই সমর্থকদের হৃদস্পন্দন বেড়ে যেতে পারে হঠাৎ
ধোনিকে নিয়ে বড় খবর, চেন্নাই সমর্থকদের হৃদস্পন্দন বেড়ে যেতে পারে হঠাৎ
Bengal Pro T20: বেঙ্গল প্রো টি-২০ লিগে বাড়ল দল, রাহানে-রিঙ্কু-শামিকে মঞ্চে রেখে ঘোষণা সৌরভের, কবে শুরু?
বেঙ্গল প্রো টি-২০ লিগে বাড়ল দল, রাহানে-রিঙ্কু-শামিকে মঞ্চে রেখে ঘোষণা সৌরভের, কবে শুরু?
Vaibhav Sooryavanshi: আইপিএলের ইতিহাসে এই বয়সে এমনটা কখনও হয়নি, টুর্নামেন্ট শেষে কি ইতিহাস গড়বে বৈভব?
আইপিএলের ইতিহাসে এই বয়সে এমনটা কখনও হয়নি, টুর্নামেন্ট শেষে কি ইতিহাস গড়বে বৈভব?
KKR: 'মুখ বন্ধ রাখো', কোণঠাসা রাহানেকে অমিতাভ, সচিনের থেকে শেখার পরামর্শ দিলেন সহবাগ
'মুখ বন্ধ রাখো', কোণঠাসা রাহানেকে অমিতাভ, সচিনের থেকে শেখার পরামর্শ দিলেন সহবাগ

ভিডিও

GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ২: 'আজই যাবতীয় বিচারাধীন নামের নিষ্পত্তি', নির্দেশ সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.০৪.২৬) পর্ব ১: 'রাজ্য প্রশাসন ব্যর্থ হলে কী করতে হবে জানি', মালদাকাণ্ডে হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের
WB Assembly Election 2026: কী বলছেন ভবানীপুর ও কলকাতা বন্দর বিধানসভার সাধারণ মানুষ? ABP Ananda Live

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Gold Lab : হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
হিরের মতো সোনা তৈরি হবে ল্যাবে ! গয়নার দাম কম হবে ; না বেশি ?
Humayun Kabir: বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
বাবরি মসজিদ নির্মাণে হাত দিয়েছেন, প্রচার করবেন হেলিকপ্টারেও, হুমায়ুন কবীর কত সম্পত্তির মালিক? মিলল হিসেব
Liquor Policy Case: আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
আদালতে নিজে সওয়াল করবেন অরবিন্দ কেজরিওয়াল, মমতা বন্দ্যোপাধ্যায়ই কি পথ দেখালেন?
Embed widget