এক্সপ্লোর

খেলবে কি না ধোনিই বলতে পারবে, টি-২০ বিশ্বকাপে কিপিং করতে পারে রাহুল, মন্তব্য শাস্ত্রীর

পন্থের বিষয়ে শাস্ত্রীর বক্তব্য, ওর বয়স কম, ওকে সময় দেওয়া উচিত। পাঁচ বছর পর যদি ও ভাল কিছু করতে না পারে, তাহলে ওর বিষয়ে কথা বলা যাবে।

চেন্নাই: আগামী বছর অস্ট্রেলিয়ায় টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে কি মহেন্দ্র সিংহ ধোনিকে দেখা যাবে? এই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ভারতের প্রধান কোচ রবি শাস্ত্রী। তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, ধোনির খেলার বিষয়ে অনিশ্চয়তা এবং ঋষভ পন্থের ক্রমাগত ব্যর্থতার পরিপ্রেক্ষিতে টি-২০ বিশ্বকাপে উইকেটরক্ষক হিসেবে ভারতীয় দলে থাকার অন্যতম দাবিদার হয়ে উঠতে পারেন লোকেশ রাহুল। একটি অনুষ্ঠানে শাস্ত্রী বলেছেন, ‘ধোনির কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্তের পিছনে যুক্তি আছে। ও ফের খেলা শুরু করবে আইপিএল-এর সময়। এটা আমার ভাল লাগছে। আমার মনে হয় না ও একদিনের ম্যাচ খেলতে চাইবে। ও আর টেস্ট ক্রিকেট খেলে না। ও টি-২০ ম্যাচ খেলতে পারে। এই ফর্ম্যাট ওর জন্য আদর্শ। তবে ওর শরীর চাহিদার সঙ্গে মানিয়ে নিতে পারবে কি না, তার জবাব একমাত্র ও-ই দিতে পারবে।’ শাস্ত্রী আরও বলেছেন, ‘বিশ্রাম নিয়ে ধোনির লাভই হবে। ওর মানসিক চাপ নিশ্চয়ই কেটে গিয়েছে। ও যদি খেলার সিদ্ধান্ত নেয়, তাহলে মানসিকভাবে তরতাজা অবস্থায় অনুশীলন শুরু করবে। তখন ওর ফর্ম দেখতে হবে। টি-২০ বিশ্বকাপে রাহুল উইকেটরক্ষক হিসেবে খেলতেই পারে। ওপেনার হিসেবে ওকে ব্যবহার করা যেতে পারে। ফলে ওর উপযোগিতা রয়েছে।’ পন্থের বিষয়ে শাস্ত্রীর বক্তব্য, ‘ওর বয়স কম, ওকে সময় দেওয়া উচিত। পাঁচ বছর পর যদি ও ভাল কিছু করতে না পারে, তাহলে ওর বিষয়ে কথা বলা যাবে। ওকে রান করার পদ্ধতি শিখতে হবে। ওকে বুঝতে হবে, প্রথম বল থেকেই ইচ্ছেমতো ব্যাটিং করা যায় না। ঘরোয়া ক্রিকেট খেললে হয়তো ওর লাভ হবে। কারণ, ঘরোয়া ক্রিকেটে চাপ কম থাকে। বয়স ওর পক্ষে আছে। তাই ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে জাতীয় দলে ফিরতেই পারে।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget