এক্সপ্লোর

ধোনি অধিনায়কদের অধিনায়ক, ও উইকেটকিপিং করলে বিরাটও আত্মবিশ্বাস পায়, বলছেন রায়না

নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়া ভারতের পক্ষে শাপে বর হয়েছে বলেই মনে করেন রায়না

কলকাতা: একসময় জাতীয় দলের জার্সিতে সহযোদ্ধা ছিলেন। এখন চেন্নাই সুপার কিংসে সতীর্থ। মহেন্দ্র সিংহ ধোনি বিশ্বকাপেদলের অন্যতম সেরা ভরসা হলেও, সুরেশ রায়না সুযোগ পাননি ইংল্যান্ডে দেশের প্রতিনিধিত্ব করার। ধোনিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা শোনালেন এবার রায়না। ভারতীয় ক্রিকেটারেরা যখন ইংল্যান্ডে পৌঁছে গিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন, রায়না তখন নেদারল্যান্ডসে। ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে। সেখান থেকেই সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রায়না বললেন, 'খাতায় কলমে হয়তো ধোনি দলের অধিনায়ক নয়। তবে আমার মনে হয় মাঠে বিরাট কোহলির অধিনায়ক ধোনিই। দলে ধোনির ভূমিকা এখনও একইরকম। স্টাম্পের পিছন থেকে বোলারদের পরিচালনা করে, ফিল্ডিং সাজায়। ও হচ্ছে অধিনায়কদের অধিনায়ক। স্টাম্পের পিছনে ও থাকা মানে বিরাটও আত্মবিশ্বাসী হয়ে ওঠে। বিরাট নিজেও সেটা সবসময় স্বীকার করেছে।' কোহলির জন্য যে আসন্ন বিশ্বকাপ বিরাট বড় মঞ্চ হতে চলেছে, জানিয়েছেন রায়না। বলেছেন, 'বিরাট আত্মবিশ্বাসী। অধিনায়ক। আদর্শ টিমম্যান। এবারের বিশ্বকাপ ওর কাছে বিরাট বড় ব্যাপার। নিজের ভূমিকা ও ভালমতোই জানে। সতীর্থদেরও আত্মবিশ্বাস জোগাতে হবে ওকে। পরিস্থিতি আমাদের পক্ষেই রয়েছে। শুধু ইতিবাচক থাকতে হবে। বিশ্বকাপ জেতার সেরা দাবিদার ভারতই।' তিনি যোগ করেছেন, 'হার্দিক পাণ্ড্য বিশ্বকাপে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ব্যাটিং ও দুর্দান্ত ফিল্ডিংয়ের পাশাপাশি ৬-৭ টা গুরুত্বপূর্ণ ওভার বলও করে দেবে। ব্যাটিং অর্ডারের যে কোনও পোজিশনে খেলতে পারে। দল থেকে ওকে সমর্থন করে যাওয়াটা জরুরি। ও যদি আইপিএলের ছন্দটা বিশ্বকাপে ধরে রাখতে পারে, একাই গেমচেঞ্জার হয়ে উঠবে। আমি অবাক হব না ও টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলে।' নিউজিল্যান্ডের কাছে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হেরে যাওয়া ভারতের পক্ষে শাপে বর হয়েছে বলেই মনে করেন রায়না। তিনি বলেছেন, 'এতে দল হিসাবে আমরা গুছিয়ে নিতে পারব। সঠিক কম্বিনেশন বেছে নিতে পারব।' ভারত যে সেমিফাইনালে উঠবেই, নিশ্চিত রায়না। বলেছেন, 'ভাল শুরু করাটা খুব জরুরি। একবার সেটা হয়ে গেলে কেউ আমাদের থামাতে পারবে না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
Rohit Sharma: 'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
'ব্যাট দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছে', রোহিতকে দরাজ সার্টিফিকেট প্রাক্তন পাক ক্রিকেটারের
Lionel Scaloni: আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?
আর্জেন্তিনার সফলতম কোচ, স্কালোনি কি দায়িত্ব ছাড়ছেন? কান্না ভেজা কণ্ঠে কী জানালেন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget