এক্সপ্লোর

ভারতীয় ক্রিকেট দলের সদস্য হওয়াটাই সবচেয়ে বড় মোটিভেশন, প্রত্যেকেরই নিজস্ব মত আছে, সমালোচনার পাল্টা ধোনি

দুবাই: নাম না করেই অজিত আগরকর সহ প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের জবাব দিলেন নিজের স্বভাবসিদ্ধ শান্ত মেজাজে। টি-২০ ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিংহ ধোনিকে রাখা ঠিক হবে কিনা, তাঁর সমালোচনার পাশাপাশি সেই প্রশ্ন তুলেছেন আগরকর ও অন্যরা। প্রাক্তনরা তাঁর ভবিষ্যত্ নিয়ে সংশয় প্রকাশ করায় অবশ্য দুবারের বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকটে দলের অধিনায়ক ধোনি কোনওরকম কড়া প্রতিক্রিয়া দেওয়ার পরিবর্তে মন্তব্য করেছেন, প্রত্যেকেরই নিজস্ব মত আছে, থাকতেই পারে। তাকে সম্মান করা উচিত। আগরকরের পাশাপাশি ভিভিএস লক্ষণও ধোনিকে আগামী দিনের টি-২০ দলে রাখার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ২০০৭ এর প্রথম টি-২০ বিশ্বকাপ, ২০১১-র একদিনের বিশ্বকাপ, দুটিই ধোনির নেতৃত্বে জেতে ভারত। কিন্তু অতি সম্প্রতি ব্যাট হাতে চেনা ধোনি যেন মাঝেমধ্যে হারিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের কাছে রাজকোটের একদিনের যে ম্যাচে ভারত ৪০ রানে হেরে যায়, সেখানে ধোনির ব্যাট যেন থমকে গিয়েছিল। তারপর থেকেই তাঁর সমালোচনার শুরু। কিন্তু নিন্দুকদের উদ্দেশ্যে ধোনির বক্তব্য, ভারতীয় ক্রিকেট দলের একজন সদস্য হওয়াটাই সবচেয়ে বড় মোটিভেশন। একটা আবেগ, প্যাশন। অনেক ক্রিকেটারেরই ভগবানপ্রদত্ত প্রতিভা, শক্তি নেই। তা সত্ত্বেও অনেক দূর এগিয়েছেন তাঁরা। সেটা ওই আবেগের জন্যই। কোচেদের সেই প্যাশন জাগিয়ে তুলতে হয়। সবাই দেশের জন্য খেলতে পারে না। নিজের ক্রিকেট অ্যাকাডেমির উদ্বোধনে এখানে এসেছেন ধোনি। নিজের দৃষ্টিভঙ্গি মেলে ধরতে গিয়ে বললেন, আমার সবসময়ই বিশ্বাস, ফলের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। ফল নিয়ে কখনই ভাবি না। ১০, ১৪ বা ৫ রান যখন দরকার, তখন কোনটা করা সেই মূহূর্তে ঠিক হবে, ভেবেছি সেটাই। প্রক্রিয়াটার মধ্যে সবসময় এতটাই গভীর ভাবে জড়িয়ে যেতাম যে ফল অনুকূলে না হলে কী হবে, তা ভাবিইনি কখনও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget