এক্সপ্লোর

‘ধোনি ওপরে ব্যাট করলে ঋষভদের গাইড করতে পারত’, বললেন সুনীল গাওস্কর

কেন ৭ নম্বরেই পাঠানো হল মাহিকে?

ম্যাঞ্চেস্টার: ৩০ মিনিটের খারাপ পারফর্ম্যান্স। খারাপ ব্যাটিং। এতটুকুই যথেষ্ট ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টপ অর্ডারের ব্যর্থতা এবং একই সঙ্গে কৌশলগত ভুলেই  বিশ্বকাপ জয়ের স্বপ্ন টেমস নদীতে বিসর্জন দিয়ে আসতে হল ভারতকে। ৫ রানেই প্যাভিলিয়নে রোহিত, রাহুল, বিরাট। তারপরও কেন ধোনির মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারকে ওপরে ব্যাট করতে পাঠানো হল না? কেন ৭ নম্বরেই পাঠানো হল মাহিকে? এই প্রশ্নবানেই ক্ষতবিক্ষত ভারতীয় শিবির। বিশেষ করে বিরাট কোহলি এবং কোচ রবি শাস্ত্রী। একটি পত্রিকার সাক্ষাৎকারে ভারতীয় দলের হেড কোচ বলেছেন, ধোনিকে ওপরে পাঠালে আরও আগেই দল হেরে যেত! অধিনায়ক কোহলিকেও ওই একই সুরে কণ্ঠ মেলাতে শোনা গিয়েছে। শেষের দিকে খেলাকে নিয়ন্ত্রণ করার জন্যই তাঁকে ওতটা নীচে ব্যাট করতে পাঠানো হয়েছিল, ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে এই কথাই জানিয়েছেন বিরাট।

যদিও এই ব্যাখ্যা মানতে একেবারেই নারাজ প্রাক্তনীরা। সৌরভ গাঙ্গুলি তো আগেই বলেছেন, নিউজিল্যান্ড ম্যাচে ‘ট্যাকটিকাল ব্লান্ডার’ ঘটিয়েছে ভারত। যার খেসারতও দিতে হয়েছে তাদের। এবার সৌরভের মতো একই কথা বললেন সুনীল গাওস্করও। ধোনিকে আরও ওপরে ব্যাট করতে পাঠানো উচিত ছিল বলেই মত এই ভারতীয় কিংবদন্তীর।

ঋষভ পন্থ এবং হার্দিক পাণ্ড্য বরাবরই টি-টোয়েন্টি ঢঙে ব্যাট করতে অভ্যস্ত। দলের প্রয়োজনে একেবারে থিতিয়ে গিয়ে কেবল প্রয়োজন পড়লেই বড় শট খেলার চেষ্টা কর, এই কথাগুলো ওদের কানে তুলে দেওয়ার জন্যই ধোনির প্রয়োজন ছিল ওপরে দিকে, এমনই মত গাওস্কারের। তাঁর কথায়, “পন্থ ও পাণ্ড্য, দু জনেই আক্রমণাত্মক ব্যাটসম্যান। সেই মুহূর্তে প্রতিটা বলের পর ঋষভকে পরামর্শ দেওয়ার জন্য ধোনির দরকার ছিল। নন-স্ট্রাইকে দাঁড়িয়ে ধোনি খুব সহজেই ঋষভকে বলে দিতে পারত, কী করণীয় আর কোনটা করণীয় নয়। তা না করে এমন দু জনকে ব্যাট করতে পাঠানো হল, যারা আক্রমণাত্মক ব্যাটিং করতে অভ্যস্ত। ৪ উইকেট পড়ে যাওয়ার পর এমন কাউকে দরকার ছিল, যে ক্রিজে টিকে থাকতে পরাত।” এই প্রসঙ্গেই অম্বাতি রায়ডুর কথাও বলেছেন সুনীল গাওস্কর। পরপর উইকেট পড়ে গেলে কীভাবে ব্যাট করতে হয়, তা রায়ডুর জানা। ও ভারতীয় দলের স্ট্যান্ডবাই অপশন ছিল, কিন্তু দু দুটি প্লেয়ার চোটের কারণে ছিটকে যাওয়ার পরও তাঁকে ডাকা হল না। এরপর ক্ষোভ থেকেই অবসর নিয়ে নিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arshdeep Singh : বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
বুমরা নেই, পছন্দের ৫ ভারতীয় বোলার বেছে নিলেন অর্শদীপ; তালিকায় চমক
Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget