এক্সপ্লোর

ভারতীয় দলের ‘মস্তিষ্ক’, বিশ্বকাপে ট্রাম্প কার্ড হবে ধোনি, বলছেন জাহির আব্বাস

আব্বাসের মতে, এবারের বিশ্বকাপে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে দল সবচেয়ে বেশি ফিট, তারাই চ্যাম্পিয়ন হবে।

নয়াদিল্লি: এবারের বিশ্বকাপে ভারতীয় দলের ট্রাম্প কার্ড হবেন মহেন্দ্র সিংহ ধোনি। এমনই মনে করছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক জাহির আব্বাস। তিনি ধোনিকে ভারতীয় দলের ‘মস্তিষ্ক’ বলেও উল্লেখ করেছেন। ইংল্যান্ডে আর কয়েকদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। তার আগে ধোনির প্রশংসা করে আব্বাস বলেছেন, ‘ভারতীয় দলে মহেন্দ্র সিংহ ধোনি নামে একজন জিনিয়াস আছে। ও দলের ক্রিকেট মস্তিষ্ক। ও খেলাটা খুব ভাল বোঝে। ওর ভারতকে দু’টি বিশ্বকাপ জেতানোর অভিজ্ঞতা আছে। ওর অভিজ্ঞতা কোচ ও অধিনায়কের কাছে গুরুত্বপূর্ণ হবে।’ আব্বাস আরও বলেছেন, ‘অধিনায়ক হিসেবে এই প্রথম বিশ্বকাপ খেলতে নামছে বিরাট কোহলি। ও অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে মরিয়া থাকবে। সদ্যসমাপ্ত ইংল্যান্ড-পাকিস্তান সিরিজে আমরা দেখেছি, তিনশোর বেশি রান উঠেছে এবং সেই রান তাড়া করে জয়ও এসেছে। বিশ্বকাপে ৪৫০ রানও উঠতে পারে। কারণ, উইকেটে ঘাস থাকবে না এবং বোলাররাও পরিবেশ থেকে সাহায্য পাবে না। এই পরিস্থিতিতে শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকার সুবিধা পাবে ভারত। ইংল্যান্ডের উইকেট এখন ব্যাটসম্যানদের স্বর্গ।’ এবারের বিশ্বকাপে ভারতের হয়ে চার নম্বরে কে ব্যাট করতে নামবেন, সে বিষয়ে ক্রিকেট বিশেষজ্ঞদের মধ্যে দ্বিমত রয়েছে। এ বিষয়ে আব্বাস বলেছেন, ‘এটা পুরোপুরি অধিনায়কের সিদ্ধান্ত। তবে আমার মনে হয়, ব্যাটিং অর্ডারে প্রথম চারটি জায়গায় ঘনঘন বদল করা উচিত নয়। লোয়ার মিডল অর্ডারে বদল করা যেতে পারে, কিন্তু টপ অর্ডারে বদল করা ঠিক নয়।’ আব্বাসের মতে, এবারের বিশ্বকাপে ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে দল সবচেয়ে বেশি ফিট, তারাই চ্যাম্পিয়ন হবে। সেমিফাইনালে যাওয়ার দৌড়ে ভারত ছাড়াও থাকবে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
Harbhajan On Sonam Wanghchuk: অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন
অনশন ভেঙেছেন দেখে... AAP ছেড়ে এখন BJP-তে, ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন হরভজন

ভিডিও

PM Modi: শুক্রবার রাতে ফের Video বার্তা প্রধানমন্ত্রীর, যা বললেন... | NEET Paper Leak Controversy
Sonam Wangchuk:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৪.০৭.২০২৬): প্রশ্নফাঁস বন্ধে আরও কড়া হচ্ছে আইন, সোমবার সংসদে বিল পেশ?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৪.০৭.২০২৬): কেন্দ্র ও ককরোচ পার্টির বৈঠকে অধরা সমাধানসূত্র | #sangesuman
Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget