এক্সপ্লোর

রোহিত, শিখরের বাদ পড়া আটকালেন কোহলি?

নয়াদিল্লি : আগামী ২২ সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এই সিরিজের জন্য ভারতীয় দল ঘোষিত হল। যদিও দলে কোনও পরিবর্তন হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সফরে যে ১৭ জনের দল গিয়েছিল তার থেকে স্টুয়ার্ট বিনি ও শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে ১৫ জনের দল ঘোষিত হয়েছে। রোহিত শর্মা ও শিখর ধবন দলে রয়ে গিয়েছেন। জানা গিয়েছে, অধিনায়ক বিরাট কোহলি ও কোচ অনিল কুম্বলে উইনিং কম্বিনেশন ভাঙতে চাননি। নির্বাচকদের সে কথা তাঁরা জানিয়ে দেন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাফল্যও দলে কোনও পরিবর্তন আনার সুযোগ নির্বাচকদের দেয়নি। মুখ্য নির্বাচক সন্দীপ পাতিল বলেছেন, বিদেশে যে দল ভালো ফল করেছে, সেই দলই ধরে রাখা হল। আসলে খুব বেশি বার তো ভারতীয় দল বিদেশে এত ভালো খেলেনি। যদিও দল নির্বাচনী সভায় সুনজরে না থাকা ওপেনার গৌতম গম্ভীর এবং মিডল অর্ডার ব্যাটসম্যান মণীষ পাণ্ডের নাম শিখর ও রোহিতের পরিবর্ত হিসেবে আলোচিত হয়েছিল। বর্তমানে দুর্দান্ত ফর্মে রয়েছেন গম্ভীর। চলতি দলীপ ট্রফিতে পর পর চারটি ইনিংসে হাফ সেঞ্চুরি (৭৭,৯০,৫৯ এবং ৯৪) হাঁকিয়েছেন নাইট রাইডার্স অধিনায়ক। মণীশ পাণ্ডের ফর্মও নজর কেড়েছে। অস্ট্রেলিয়ায় ভারতীয় এ দলে খেলছেন তিনি।সফরে এখনও পর্যন্ত দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তিনি। কিন্তু কোহলি ও কুম্বলে রোহিত ও শিখরকে দলে রাখার পক্ষেই সওয়াল করেন। এক্ষেত্রে যুক্তি দেওয়া হয়, রোহিত টেস্ট ক্রিকেটে যথেষ্ট সুযোগ পায়নি। কিন্তু দীর্ঘ মেয়াদে রোহিত তাঁর প্রতিভা অনুযায়ী পারফর্ম করতে পারলে দলের পক্ষেই ভালো হবে। কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন উঠছে। কেননা, রোহিতের প্রতিভা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু প্রশ্নটা তাঁর অ্যাটিটিউড নিয়ে। দেখা গেছে, উইকেট ছুঁড়ে দেওয়াটা প্রায় অভ্যেসে পরিণত হয়ে গিয়েছে রোহিতের। টেস্ট ক্রিকেটে সফল হওয়ার মতো ধৈর্য রোহিতের রয়েছে কিনা, তাঁর এই মনোভাব থেকে প্রশ্ন উঠছে। এটা সত্যি যে টেস্ট ক্রিকেটে খুব বেশি সুযোগ পাননি রোহিত। কিন্তু একজন আন্ডার পারফর্মিং ক্রিকেটারকে কতদিন প্রথম এগারোয় রাখা হবে, সেই প্রশ্নও উঠছে। তাঁকে তো ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ ম্যাচে বাদ দেওয়া হয়েছিল। শিখর ধবনের ফর্মও চিন্তার বিষয়। টেস্টে তাঁর শেষ সেঞ্চুরি এসেছে গত বছরের আগস্টে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে। ওয়েস্ট ইন্ডিজ সফরের শেষ টেস্টেও তাঁকেও দলে নেওয়া হয়নি। ক্যারিবিয়ান সফরে তাঁর একটাই ৫০-এর বেশি রানের ইনিংস ছিল। দলীপ ট্রফিতে সেভাবে ফর্মে দেখা যাচ্ছে না থাকে। যেখানে চেতেশ্বর পূজারা অপরাজিত ২৫৬ রানের ইনিংস খেলছেন, সেখানে শিখর হাফ সেঞ্চুরিও করতে পারেননি। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে পারফর্ম না করতে পারলে বাদ পড়ার খাঁড়া ঝুলছে শিখরের সামনে। সন্দীপ পাতিলের কথাতেও সেরকমই ইঙ্গিত। তিনি বলেছেন, শিখরের কাছ থেকে ভালো পারফর্ম্যান্স আশা করছি। শুধু শিখর নয়, যে ১৫ জনকে বেছে নেওয়া হয়েছে, তাদের প্রত্যেকের ওপর আস্থা রয়েছে। ভারতের শুধু এই ১৫ জনই রয়েছে এমন নয়।আমাদের ভাণ্ডারে আরও ভালো প্লেয়ার রয়েছে।    

সেরা শিরোনাম

IPL 2027: শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
শেষ মুহূর্তে বড় চমক! আইপিএলে নতুন দলের পথে শামি, পরিবর্তে লখনউয়ের নজরে ইংরেজ তারকা
Rajat Patidar: কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
কোহলিদের আইপিএল জয়ী অধিনায়ক টি-২০ ক্রিকেটে গড়লেন বিশ্বরেকর্ড, শিরোনামে রজত পাতিদার
Bengal vs Chandigarh: ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
ম্যাচের সেরা পোড়েল, করণ-মুকেশদের দাপটে চণ্ডীগড়কে উড়িয়ে ঘুরে দাঁড়াল বাংলা
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার

ভিডিও

Weather Update Today | বুধবার থেকেই রাজ্যে 'হাওয়া-বদলের' সম্ভাবনা, কোন কোন জেলায় হবে বৃষ্টি?
Kunal Ghosh | আদালত অবমাননার মামলায় আপাতত স্বস্তি পেলেন কুণাল
CM Suvendu Adhikari | পুলিশের উদ্যোগে বেসরকারি সংস্থায় ৬০০ চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী
Birbhum Encounter News |
Tarapith News : যুবককে ছাড়তে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ, তারাপীঠ থানায় ব্যাপক বিক্ষোভ বিজেপির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Nandish Sandhu: উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
উত্তরপাড়ায় বিয়ের আসর, মেনুতে বাঙালি খাবার! বঙ্গকন্যার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন রশ্মির প্রাক্তন স্বামী নন্দীশ
Embed widget