এক্সপ্লোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ধোনির না থাকা প্রত্যাশিত, পন্থের আরও সুযোগ প্রাপ্য, বলছেন সৌরভ

পন্থকে আরও সুযোগ দেওয়ার পক্ষে মতপ্রকাশ করলেও, এই তরুণের সঙ্গে ধোনির তুলনা করতে নারাজ সৌরভ।

নয়াদিল্লি: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে মহেন্দ্র সিংহ ধোনি সুযোগ না পাওয়ায় মোটেই অবাক হননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এই সিরিজে ধোনি সুযোগ পাবেন, এমন আশা করেননি। তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্থকে আরও বেশি সুযোগ দেওয়া উচিত বলেও জানিয়েছেন বাংলার মহারাজ। ধোনির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজে টিম ম্যানেজমেন্ট ঋষভ পন্থকে সুযোগ দেয়। সেই কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ধোনি সুযোগ পাবে, এই আশা করিনি। টিম ম্যানেজমেন্ট সঙ্গত কারণেই পন্থকে আরও সুযোগ দিতে চাইছে। ধোনি যখন তরুণ ছিল, তখন ওকেও সুযোগ দেওয়া হয়েছিল। ধোনির সঙ্গে টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের কী কথা হয়েছে আমি জানি না। এক্ষেত্রে বিরাটের (কোহলি) ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিরাট ধোনির কাছ থেকে কী আশা করছে, সেটা বলা কঠিন। কারও এ বিষয়ে মন্তব্য করা উচিত নয়। দিয়েগো মারাদোনা, পিট সাম্প্রাস, সচিন তেন্ডুলকরের বয়স হওয়ার পর ধোনির মতো পরিস্থিতিতে পড়তে হয়েছে। যদি বিরাট ও টিম ম্যানেজমেন্ট চায়, তাহলে ধোনি দলে ফিরবে এবং খেলবে। দল যদি সামনের দিকে তাকাতে চায়, তাহলে সেটাই হবে। নির্বাচকদের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’ পন্থকে আরও সুযোগ দেওয়ার পক্ষে মতপ্রকাশ করলেও, এই তরুণের সঙ্গে ধোনির তুলনা করতে নারাজ সৌরভ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘ঋষভ এমএস ধোনি নয় এবং আগামী তিন-চার বছরে ও এমএস ধোনি হয়ে উঠবে না। এমএস ধোনির এমএস ধোনি হতে ১৫ বছর লেগেছে। ধোনি ভারতীয় ক্রিকেটের বিশেষ প্রজাতির খেলোয়াড়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane Retirement: অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
অনন্য এক রেকর্ডের মালিক অজিঙ্ক রাহানে, ধোনি, বিরাট, রোহিতও যা করতে পারেননি
Mohammed Shami: রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
রাহানের পথেই কি হাঁটবেন? শামির অবসর নিয়ে জল্পনা তুঙ্গে
Stephen Fleming: ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
ধোনিদের প্রাক্তন কোচকেই কি রুটদের দায়িত্বে দেখা যাবে এবার? জোর জল্পনা
Ajinkya Rahane: জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?
জাতীয় দলে দীর্ঘদিন ধরেই ব্রাত্য, উপেক্ষিত, হতাশাতেই কি অবসর ঘোষণা রাহানের?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget