এক্সপ্লোর

IND vs WI 1st T20: ঝোড়ো ইনিংসে ম্যাচ বদলে দুই বিশেষ ব্যক্তিকে কৃতজ্ঞতা জানালেন কার্তিক

Dinesh Karthik: এ বারের আইপিএল এবং তারপর জাতীয় দলের হয়ে কার্তিক ফিনিশারের ভূমিকায় বেশ কয়েকটি নজরকাড়া ইনিংস খেলেছেন। উইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে তিনি ১৯ বলে ৪১ রান করেন।

ত্রিনিদাদ: ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার পর, প্রথম টি-টোয়েন্টিতেও (IND vs WI 1st T20) ভারতের দাপট অব্যাহত। ত্রিনিদাদে ৬৮ রানে উইন্ডিজকে পরাজিত করে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ভারতের নায়ক রোহিত শর্মার (Rohit Sharma) পাশাপাশি দীনেশ কার্তিক (Dinesh Karthik)।

কঠিন পিচ

মিডল ওভারে পরপর উইকেট হারিয়ে ভারত যখন চাপে পড়ে যায়, ঠিক তখনই ব্যাটে ঝড় তোলেন দীনেশ কার্তিক। একেবারে যোগ্য ফিনিশার হিসাবে ভারতের স্কোর পৌঁছে দেন ১৯০ রানে। ১৯ বলে চারটি চার ও দুইটি ছক্কার সুবাদে ৪১ রান করেন ডিকে। ব্যাটে ঝড় তুললেও ব্রায়ান লারা ক্রিকেট অ্যাকাডেমির পিচ একেবারেই সহজ ছিল না, তা সাফ জানিয়ে দিচ্ছেন কার্তিক। তিনি বলেন, 'উইকেটে বল একটু থেমে আসছিল। শুরু থেকে বড় শট খেলার জন্য একেবারেই উপযোগী ছিল না পিচ। তবে কিছুটা সময় নিলে পিচের গতিটা বুঝে নেওয়া সম্ভব এবং তারপরেই কী ধরনের শট এই পিচে খেলা উচিত তা নির্ণয় করা সম্ভব।'

গত বিশ্বকাপে ভারতীয় দল ফিনিশারের অভাবে ভুগেছিল। হার্দিক পাণ্ড্যর ম্যাচ ফিনিশ না করতে পারা এবং তার বিকল্পও না থাকা নিয়ে কম চর্চা হয়নি। তবে সেই সমস্যার যোগ্য সমাধান হওয়ার দক্ষতা রয়েছে কার্তিকের কাছে। এ বারের আইপিএল এবং তারপর জাতীয় দলের হয়ে কার্তিক ফিনিশারের ভূমিকায় বেশ কয়েকটি নজরকাড়া ইনিংস খেলেছেন। অভিজ্ঞ ভারতীয় তারকা মেনে নিচ্ছেন এই ভূমিকায় ধারাবাহিক হওয়াটা একেবারেই মুখের কথা নয়। তবে তাকে আত্মবিশ্বাস জোগানোর জন্য দুই বিশেষ ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছেন কার্তিক।

কৃতজ্ঞ কার্তিক

কে সেই ব্যক্তিদ্বয়? তারা আর কেউ নন, ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়। এই বিষয়ে কার্তিক জানান, 'আমি ফিনিশারের দায়িত্বটা বেশ উপভোগই করছি। এই ভূমিকাটা কিন্তু আর পাঁচটি দায়িত্বের থেকে একটু ভিন্ন। এই ভূমিকায় ধারাবাহিক হওয়াটা একেবারেই মুখের কথা নয়। তবে কিছু কিছু দিনে কিছু ইনিংসের মাধ্যমে ম্যাচে বড় প্রভাব ফেলা সম্ভব। এর জন্য দলের অধিনায়ক এবং কোচের ব্যাকিংটা খুবই প্রয়োজন। আমার ভাগ্য ভাল যে এই দুইজনই আমায় ভীষণভাবে ব্যাক করছেন।'

আরও পড়ুন: ক্যারিবিয়ান-বধে নায়ক ডিকে, টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget