এক্সপ্লোর

IND vs WI, Match Highlights: ক্যারিবিয়ান-বধে নায়ক ডিকে, টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত

IND vs WI: ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজেও সেই ছন্দ অব্যাহত রাখল টিম ইন্ডিয়া (Team India)।

তাড়ৌবা: ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজেও সেই ছন্দ অব্যাহত রাখল টিম ইন্ডিয়া (Team India)। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৬৮ রানে উড়িয়ে দিল ভারত। সেই সঙ্গে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়েও গেল। আর ভারতের জয়ের নায়ক হয়ে রইলেন দীনেশ কার্তিক। ডেথ ওভারে যাঁর ধুন্ধুমার ব্যাটিং ম্যাচের রং পাল্টে দিয়ে গেল। ম্যাচের সেরাও হয়েছেন ডিকে।

শুরুতে ব্যাটিং ঝড়

যাঁর নামাঙ্কিত স্টেডিয়াম, তিনি একজন কিংবদন্তি ব্যাটার। ক্রিকেট বিশ্বে ব্যাটিংয়ের একাধিক কোহিনূর রয়েছে তাঁর সাফল্যের ঝুলিতে। সেই ব্রায়ান লারার (Brian Lara) নামাঙ্কিত স্টেডিয়ামে ব্যাট হাতে তাণ্ডব চালালেন দুই ভারতীয়। প্রথমে রোহিত শর্মা (Rohit Sharma)। ইনিংস ওপেন করতে নেমে ৪৪ বলে করলেন ৬৪ রান। মেরেছেন ৭টি চার ও জোড়া ছক্কা। শেষে দীনেশ কার্তিক (Dinesh Karthik)। যিনি ১৯ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। তাঁর ইনিংস সাজানো ৪টি চার ও জোড়া ছক্কায়। দুই তারকার ব্যাটিং প্রলয়ে ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারত তুলেছিল ১৯০/৬।

প্রথমে ফিল্ডিং ওয়েস্ট ইন্ডিজের

টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক নিকোলাস পুরান। রোহিতের সঙ্গে ইনিংস ওপেন করতে নামেন সূর্যকুমার যাদব। তবে ১৬ বলে ২৪ রানে আউট হয়ে যান সূর্যকুমার। রান পাননি শ্রেয়স আইয়ার (০), ঋষভ পন্থ (১৪), হার্দিক পাণ্ড্য (১) ও রবীন্দ্র জাডেজা (১৬)। শেষ দিকে আর অশ্বিন ১০ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন। ক্যারিবিয়ান বোলারদের মধ্যে আকিল হোসেন ৪ ওভারে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন। তিনিই একমাত্র কৃপণ বোলিং করেন।

১২২ রানে থামল লড়াই

রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১২২/৮ স্কোরে আটকে গেল ওয়েস্ট ইন্ডিজ। বল হাতে সেরা আর অশ্বিন। ৪ ওভারে ২২ রানে নিলেন ২ উইকেট। ২ ওভারে ১১ রানে ১ উইকেট ভুবনেশ্বর কুমারের। ২টি করে উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই ও অর্শদীপ সিংহও। ওয়েসল্ট ইন্ডিজ ব্যাটারদের মধ্যে শামার ব্রুকস সর্বোচ্চ ২০ রান করেন।

নেই রাহুল

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের সহ-অধিনায়ক কেএল রাহুল। বিসিসিআইয়ের তরফে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে রাহুলের সিরিজ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি সুনিশ্চিত করা হয়। পাশাপাশি ভারতীয় নির্বাচক দলের তরফে তারকা ব্যাটারের বদলিও ঘোষণা করে দেওয়া হয়। বিবৃতিতে লেখা, 'কেএল রাহুলের নাম প্রথমে স্কোয়াডের মধ্যে ঘোষণা করা হয়েছিল। এই সিরিজে ওর অংশগ্রণটা ফিটনেসের উপরই নির্ভরশীল ছিল। ব্যাটার গত সপ্তাহে করোনা আক্রান্ত ধরা পড়েন এবং তারপরেই মেডিক্যাল দল তাকে বিশ্রাম করার পরামর্শ দিয়েছে।'

আরও পড়ুন: ব্যাডমিন্টনে ঝড় সিন্ধু-শ্রীকান্তদের, পাকিস্তানকে দাঁড়াতেই দিল না ভারত

সেরা শিরোনাম

AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget