এক্সপ্লোর

Dipa Karmakar: ডোপিংয়ের নিয়ম ভাঙায় নির্বাসনের শাস্তি ভোগ করছেন প্রোদুনোভা-খ্যাত দীপা!

Dipa Karmakar News: কেউ বলছেন, চোট রয়েছে দীপা কর্মকারের। কেউ বলছেন, 'প্রোদুনোভা ভল্ট' খ্যাত জিমন্যাস্টের ব্যক্তিগত কোনও সমস্যা রয়েছে। যে কারণে কোনও প্রতিযোগিতায় দেখা যাচ্ছে না তাঁকে।

নয়াদিল্লি: তিনি বেশ কিছুদিন জিমন্যাস্টিক্স দুনিয়ার বাইরে। তাঁকে নিয়ে নানারকম ধোঁয়াশাও রয়েছে। কেউ বলছেন, চোট রয়েছে দীপা কর্মকারের (Dipa Karmakar)। কেউ বলছেন, 'প্রোদুনোভা ভল্ট' খ্যাত জিমন্যাস্টের ব্যক্তিগত কোনও সমস্যা রয়েছে। যে কারণে কোনও প্রতিযোগিতায় দেখা যাচ্ছে না তাঁকে।

তবে সূত্রের খবর, ডোপিং সংক্রান্ত নিয়মভঙ্গের জন্য দু'বছরের জন্য দীপা কর্মকারকে নির্বাসিত করা হয়েছে। জানা গিয়েছে, কোচ বিশ্বেশ্বর নন্দীর ভুলেই নাকি দীপাকে নির্বাসনের মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেছেন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই) এবং ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সির (নাডা) কর্তারা।

২০১৬ সালের রিও অলিম্পিক্সে ঝড় তুলেছিলেন দীপা। কোনও পদক না পেলেও ভারতের ক্রীড়াজগতে নয়া অধ্যায় রচনা করেন 'প্রোদুনোভা গার্ল'। কিন্তু চলতি বছরের মার্চ থেকে দীপা আচমকা একেবারে অন্তরালে চলে গিয়েছেন। যে সময় দীপার নির্বাসনের বিষয়টি সামনে এসেছিল। যদিও পুরো বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন কর্তারা।

তবে সম্প্রতি জানা গিয়েছে, ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) ডোপিং সংক্রান্ত বিধি ভঙ্গের জন্য গত বছরের শেষের দিক থেকে নির্বাসনের মুখে পড়েছেন দীপা। যে বিধি অনুযায়ী, নথিভুক্ত খেলোয়াড়দের নিজেদের অবস্থানের বিষয়ে জানাতে হয়। কিন্তু ১২ মাসে তিনবার সেই বিধিভঙ্গ করলে এক বছর থেকে দু'বছরের নির্বাসনের মুখে পড়তে হয় সংশ্লিষ্ট খেলোয়াড়কে।

সুত্রের খবর, ওয়াডার নিয়মে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, যাঁদের নাম নথিভুক্ত আছে, তাঁদের প্রতি ত্রৈমাসিকে নিজের ঠিকানা, কাজকর্মের সূচি, অবস্থানের মতো বিবরণ জানাতে হবে। সেইসঙ্গে প্রতিদিন ৬০ মিনিটের জন্য ফাঁকা থাকতে হবে। যে সময় টেস্ট হতে পারে। দীপার ক্ষেত্রে যে তথ্য কোচ বিশ্বেশ্বরের (সংশ্লিষ্ট অ্যাথলিটের এজেন্ট হিসেবে) জমা দেওয়ার কথা ছিল। তবে অ্যাথলিটের এজেন্টের সেই দায়িত্ব থাকলেও সেই সংক্রান্ত তথ্য জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট অ্যাথলিটও দায় এড়াতে পারেন না।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dipa Karmakar 🤍🤍🧿🧿 (@dipakarmakarofficial)

সাই ও নাডা কর্তাদের মতে, বিশ্বেশ্বরের উদাসীনতায় নির্বাসিত হতে হয়েছে দীপাকে। সাইয়ের তরফে জানানো হয়েছে যে, ত্রিপুরার ক্রীড়া বিভাগের অধীন কাজ করেন দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী। সাইয়ের অধীনে কাজ করেন না তিনি। দীপাকে নির্বাসনের মুখে পড়তে হওয়ায় বিশ্বেশ্বরের উপর ক্ষুব্ধ নাডার আধিকারিকরা। এমনকী দীপার কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য বিশ্বেশ্বরের বিরুদ্ধে কড়া শাস্তির সওয়ালও করছেন নাডার আধিকারিকরা।

আরও পড়ুন: চোট সারেনি, শ্রীলঙ্কার বিরুদ্ধেও সম্ভবত খেলবেন না রোহিত, বাদ পড়তে পারেন রাহুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kuldeep Yadav: কুলদীপ যাদবের বিয়েতে উপস্থিত বাগেশ্বর বাবা! কী কী উপহার দিলেন বোলারকে?
কুলদীপ যাদবের বিয়েতে উপস্থিত বাগেশ্বর বাবা! কী কী উপহার দিলেন বোলারকে?
Donald Trump: নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
নিজের দেশেই নিষিদ্ধ হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প! বৈপ্লবিক সিদ্ধান্ত নেওয়ার চিন্তাভাবনা শুরু
Suryakumar Yadav: আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর পূর্ণ, সোশ্যাল মিডিয়ায় চমক দিলেন সূর্যকুমার
Litton Das: চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার
চ্যারিটি করতে মাঠে নামিনি, বন্ধু পাকিস্তানের জ্বালা বাড়িয়ে বললেন বাংলাদেশের তারকা ক্রিকেটার

ভিডিও

Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'
ABP Ananda Creator Confluence | ইউটিউবে কনটেন্ট ক্রিয়েটরদের উৎসাহ দিতে আয়োজিত হল এবিপি আনন্দ ক্রিয়েটর কনফ্লুয়েন্স
Samir Aich | মা বোনেরা যে আলপনা দেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন শিল্পী সমীর আইচ

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis : বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস নিলে ছাড়তে হবে LPG সিলিন্ডার, বড় ঘোষণা করল সরকার
US-Iran War : 'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
'পেট্রোল-ডিজেলের অভাব নেই, গুজব ছড়াবেন না', এবার কড়া বার্তা কেন্দ্রের
Stock Market Prediction : বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
বাজারে চরম হতাশার দিন শেষ ! কত তারিখের মধ্যে ঘুরবে বাজার ? উত্তর দিচ্ছেন বাজার বিশেষজ্ঞ
Petrol Pump Fraud : সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
সাবধান ! পেট্রোল পাম্পে এভাবেই চলছে জালিয়াতি ! বেশিরভাগ লোকই জানেন না
LPG Crisis : ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
ইনডাকশন ওভেন কেনার আগে এগুলি জানা জরুরি, রইল বিল বাঁচানোর ৫ টিপস
Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  
মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
Embed widget