এক্সপ্লোর

টোকিও অলিম্পিকে দীপার চমক হতে পারে ‘কর্মকার ভল্ট’

আগরতলা: প্রদুনোভা নিয়ে যতই আলোচনা হোক না কেন, রিও অলিম্পিকে চতুর্থ হওয়া দীপা কর্মকার এই ভল্টকে আদৌ বিপজ্জনক বলে মনে করেন না। তাঁর মতে, নিয়মিত অনুশীলন করলে প্রদুনোভা ভল্ট সহজ বলেই মনে হয়। সেই কারণে অনুশীলনের মাধ্যমে প্রদুনোভা ভল্টে নিজের দক্ষতা আরও বাড়াতে চাইছেন আগরতলার এই বাঙালি কন্যা। পাশাপাশি তাঁর আরও একটি ইচ্ছা রয়েছে। নিজস্ব একটি ভল্ট উদ্ভাবনের চেষ্টা করছেন দীপা। কোচ বিশ্বেশ্বর নন্দী যদি সায় দেন, টোকিওতে পরের অলিম্পিকে দীপার চমক হতেই পারে ‘কর্মকার ভল্ট’। সকালে পড়াশোনা, তারপর অফিস, সংবর্ধনা, বাড়িতে সকাল-বিকেল বহু মানুষের আসা-যাওয়ার ঝক্কি সামলেও রোজ সাড়ে তিন ঘণ্টা করে অনুশীলন করে চলেছেন দীপা। রিও অলিম্পিকে ইতিহাস গড়েও তিনি মনে করেন না বিশাল কিছু করে ফেলেছেন। বলছেন, ‘ডিস্ট্রিক্ট মিটেও আমি হেরে যেতে পারি। কিছু বলা যায় না। নির্দিষ্ট দিনের পারফরম্যান্সের উপরেই সবকিছু নির্ভর করে। তাই আমাকে সবসময় আরও ভাল করার চেষ্টা চালিয়ে যেতে হবে।’ পরের অলিম্পিকের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিয়েছেন দীপা। রিও-র সাফল্য তাঁর ফোকাস নষ্ট করতে পারেনি। এই বাঙালি জিমন্যাস্টের কথায়, ‘জিমন্যাস্টিক্সই আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। তাই এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। তারপর বাকি সবকিছু। এখন আগরতলায় প্র্যাকটিস করছি। কিন্তু এখানে প্রদুনোভা প্র্যাকটিস করা যায় না। তাই ডিসেম্বর থেকে দিল্লিতে গিয়ে প্র্যাকটিস শুরু করব।’ কিছুদিন আগেই বাবা-মায়ের সঙ্গে আন্দামান থেকে ঘুরে এসেছেন দীপা। ফেরার পথে বারাসতে এক আত্মীয়র বাড়িতে উঠেছিলেন। তখন কালীপুজোও দেখেছেন। এখন বাড়িতে থাকায় কড়া ডায়েট সবসময় মানছেন না। মাঝেমধ্যেই লোভনীয় সব খাবার খেয়ে ফেলছেন। দিল্লিতে গিয়ে অবশ্য সেসব বন্ধ হয়ে যাবে। তাই এই কদিন একটু রসনাতৃপ্তি করে নিচ্ছেন দীপা। রিও অলিম্পিক থেকে প্রাপ্তি কী? দীপার জবাব, ‘সারা বিশ্ব আমার রাজ্য, আমার শহরের নাম জেনেছে। এটাই আমার সবচেয়ে ভাল লাগছে।’ এই সহজ-সরল মনোভাবই দীপার সাফল্যের প্রধান কারণ। সাফল্য তাঁকে বদলে দেয়নি। এই মানসিকতাই ভবিষ্যতে আরও সাফল্য এনে দিতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
Shubman Gill: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?
শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে বদলে গেল ভারতীয় দলের অধিনায়ক! কী জানাল বোর্ড?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget