এক্সপ্লোর

T20 World Cup: '৯ বছর আইসিসি ট্রফি নেই, এটা সত্যিই হতাশার', পাক ম্যাচের আগে আর কী বললেন রোহিত?

T20 World Cup, IND vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। গতবার বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধেই হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে।

সিডনি: আগামীকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের নিজেদের অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের অভিযান শুরু করছে টিম রোহিতরা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে এই পাকিস্তানের বিরুদ্ধে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল বিরাট কোহলির দল। এবার রোহিত শর্মার নেতৃত্ব খেলতে নামছে ভারত। ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে কী বললেন রোহিত?

রোহিতের বক্তব্য

হাইভোল্টেজ ম্যাচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে রোহিত বলেন, ''আমি আলাদা করে চাপ অনুভব করছি না। কিন্তু এটাই ঠিক যে আইসিসির বড় বড় টুর্নামেন্টে ভাল পারফর্ম করার একটা কঠিন চ্যালেঞ্জ রয়েছে। এটা সত্যি যে আমরা আইসিসি টুর্নামেন্টে যেমন পারফরম্যান্স চেয়েছিলাম তেমনটা করতে পারিনি গত কয়েক বছরে। বিশেষ করে বড় ম্যাচগুলোতে। আমাদের কাছে বড় সুযোগ থাকছে এবার ভাল কিছু করার।''

ভারত অধিনায়ক আরও বলেন, ''আইসিসির ট্রফি ৯ বছর ধরে জিততে পারিনি আমরা, এটা সত্যিই হতাশার। আমাদের কাছে অভিজ্ঞতার অভাব ছিল না। এই টুর্নামেন্ট আমাদের নিজেদের পারফর্ম্যান্সে উন্নতি করার সুযোগ করে দিয়েছে। আমাদের সেরা ক্রিকেটটা খেলতে হবে। একটা করে ম্য়াচ নিয়েই ভাবতে হবে।''

মহম্মদ শামিকে ডেথ ওভারেও ব্যবহার করতে চাইছে ভারতীয় দল। আর তার জন্যই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে তাঁকে শেষ ওভার দেওয়া হয়েছিল। আর সেই ওভারেই তিন উইকেট তুলে নেন বাংলার এই পেসার। রোহিত বলেন, ''শামির কাছে অভিজ্ঞতা আছে। আমরা জানি ও নতুন বল হোক বা পুরনো বল, সবেতেই দুর্দান্ত পারফর্ম করে এসেছে। তাই ওকে ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবেও খেলানোর পরিকল্পনা রাখছি।''

প্রসঙ্গ পাকিস্তান ম্যাচ

রোহিত বলেন, ''আমরা জানি যে পাকিস্তানের কাছে বিশ্বমানের বোলার রয়েছে। ওঁদের বোলিং অ্যাটাক ভীষণ শক্তিশালী। কিন্তু আমরাও আমাদের শক্তি ও ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল।''

এদিকে, গতকাল নির্ধারিত হয়ে গিয়েছে সুপার ১২-র দুই গ্রুপও। কালই শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার ১২-এ নিজেদের জায়গা পাকা করেছিল। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামিবিয়া পরাজিত হওয়ায় সেই গ্রুপ 'এ' থেকে দ্বিতীয় দল হিসাবে সুপার ১২-এ পৌঁছে যায় নেদারল্যান্ডস। আজ আয়ার্ল্যান্ড দুই বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নিজেদের জায়গা পাকা করেন। শেষ দল হিসাবে জায়গা পাকা করার লড়াই ছিল জিম্বাবোয়ে ও স্কটল্যান্ডের মধ্যে। সেই লড়াইয়ে পাঁচ উইকেট ম্যাচ জিতে নিল জিম্বাবোয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi event Vandalism: যুবভারতীতে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করলেন শতদ্রু দত্ত
যুবভারতীতে মেসি-কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে FIR দায়ের করলেন শতদ্রু দত্ত
Wriddhiman Saha: বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?
বেঙ্গল টি-২০ লিগ শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা CAB-র, সরে যেতে হল ঋদ্ধিমান সাহাকে, কমল জৌলুস?
Virat Kohli: কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?
কোহলির সামনে নাগাড়ে দ্বিতীয় খেতাব জয়ের হাতছানি, তবে আইপিএল ফাইনালে বিরাটের রেকর্ড কেমন?
IPL 2026: ইংল্যান্ডে খেললেও আইপিএলে নেই! রাজস্থান ছিটকে যেতেই এই বিদেশি তারকার বিরুদ্ধে তোপ সঙ্গকারার
ইংল্যান্ডে খেললেও আইপিএলে নেই! রাজস্থান ছিটকে যেতেই এই বিদেশি তারকার বিরুদ্ধে তোপ সঙ্গকারার

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget