এক্সপ্লোর

Rishabh Pant: পন্থকে কিছু বোলো না, দ্রাবিড়কে পরামর্শ ব্র্যাড হগের

India vs South Africa: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় টেস্টে খারাপ শট খেলে আউট হলেও, গতকাল তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে কিছুটা লড়াই করেছেন ঋষভ পন্থ। তিনি ২৭ রান করেন।

কেপ টাউন: ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতালেও, আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক বছর কাটিয়ে ফেলার পরেও পরিণত হননি বলে দাবি অনেক প্রাক্তন ক্রিকেটারের। পন্থ অনেক সময়ই যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন, তারই সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলের কথা চিন্তা করে ব্যাটিং করেন না পন্থ। বরং তিনি নিজের মতো করেই ব্যাটিং করেন। তার খেসারত দিতে হয় দলকে।

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেই যেভাবে পন্থ আউট হয়েছেন, তার সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও বলেছেন, তিনি পন্থের সঙ্গে কথা বলবেন।

তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগের মতে, পন্থকে তাঁর মতো করে খেলতে দেওয়া উচিত। তাঁর মতে, পন্থের সঙ্গে শট খেলার বিষয়ে দ্রাবিড়ের কোনও কথা বলাই উচিত নয়।

নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে হগ বলেছেন, ‘ঋষভ পন্থের ব্যাটিং দেখা কখনও উপভোগ্য আবার কখনও অত্যন্ত বিরক্তিকর। কারণ, ও হয় বড় রান করে, না হলে বিবেচনাবোধ হারিয়ে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যায়। যেটা ও জোহানেসবার্গ টেস্টে করেছে। দলের যখন ওকে দরকার ছিল, তখন ও দ্রুত আউট হয়ে গিয়েছে। আমরা সবাই জানি ওর টেকনিক ভাল। ও চাপের মুখে ভাল খেলতে পারে। অস্ট্রেলিয়া সফরে গাব্বায় ও সেটা করেছে। তবে দক্ষিণ আফ্রিকা সফরে ও চাপের মধ্যে ভাল খেলতে পারছে না। ও ক্রিজ থেকে বেরিয়ে এসে শট খেলছে। ওকে দেখে মনে হচ্ছে রান করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঋষভ পন্থকে এরকম অবস্থায় দেখতে আমরা অভ্যস্ত না।’

হগ আরও বলেছেন, ‘রাহুল দ্রাবিড় বলেছে, ও শট নির্বাচনের বিষয়ে পন্থের সঙ্গে কথা বলবে। আমার মনে হয়, ওর সেটা করা উচিত নয়। টেকনিক বা ট্যাকটিক্সের বিষয়ে পন্থকে কিছু বলা উচিত নয়। কারণ, ওর ভাল খেলার ক্ষমতা আছে। আমার মনে হচ্ছে, পন্থের মানসিক সমস্যা হচ্ছে। ওর উপর স্লেজিংয়ের প্রভাব পড়ছে কি না সেটা দেখা উচিত। ও যখন ছন্দে থাকে, তখন ওর মানসিকতা অন্যরকম থাকে। এখন মনে হচ্ছে ও নেতিবাচক মানসিক অবস্থায় আছে।’

সেরা শিরোনাম

Shubman Gill: 'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
'সেটাই তো আসল লক্ষ্য,' গল টেস্টে শ্রীলঙ্কাকে দুরমুশ করে কী বললেন শুভমন গিল?
IND vs SL: অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
অশ্বিনের নজির স্পর্শ মানবের, সবচেয়ে কম বয়সে এই কীর্তি, ৬০০ টেস্টে ভারতের রেকর্ডবুক কী বলছে?
WTC Points Table: গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
গলে লঙ্কানদের দুরমুশ করে দুরন্ত জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় কি ভারত এগোতে পারল?
Joe Root: পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?
পিছিয়ে আছেন সচিনও, পন্টিংকে টেক্কা দিয়ে শীর্ষে ওঠার হাতছানি, নতুন রেকর্ড গড়বেন রুট?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget