এক্সপ্লোর

IPL 2023: আইপিএল জিতলেই কি স্য়ামসনের জাতীয় দলে ভাগ্যের চাকা ঘুরবে?

Sanju Samson: আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব সামলাচ্ছেন। দলের সর্বােচ্চ রান সংগ্রাহক এই মুহূর্তে এই উইকেট কিপার ব্য়াটার।

জয়পুর: আইপিএলে অধিনায়ক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শিবিরের। গত বছর দলকে ফাইনালেও তুলেছিলেন। যদিও রানার্স আপ হয়েই থাকতে হয় রাজস্থানকে। কিন্তু স্য়ামসনের (Sanju Samson) নেতৃত্বের ক্ষমতা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। আইপিএলে ছন্দে রয়েছেন ব্যাট হাতেও। তবে এই টুর্নামেন্টে ভাল খেললে বা রাজস্থানকে আইপিএল চ্য়াম্পিয়ন করার পর জাতীয় দলে কি প্রত্যাবর্তন করতে পারবেন কেরলের এই উইকেটকিপার ব্য়াটার? প্রাক্তন জাতীয় নির্বাচক শরনদীপ সিংহ অবশ্য মনে করেন আইপিএলের পারফরম্যান্স স্য়ামসনের জাতীয় দলে প্রত্যাবর্তনে কোনও প্রভাব ফেলবে না।

কী বলছেন প্রাক্তন জাতীয় নির্বাচক?

প্রাক্তন জাতীয় নির্বাচক শরনদীপ সিংহ বলছেন, ''আমি নির্বাচক থাকার সময় টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিল সঞ্জু। আমরা তাঁকে কিছু সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু সেই সময় সঠিক পারফরম্যান্স করতে পারেনি সে। মিডল অর্ডারে ও খেলেছে। আর সেখানে ভাল পারফর্ম করেছে। কিন্তু সেই সময় আরও উইকেট কিপার ব্য়াটার ছিল, যাঁরা ভাল পারফর্ম করেছিল।'' 

এই মুহূর্তে শরনদীপ আইপিএলের ধারাভাষ্যকারের কাজ করছেন। তিনি আরও বলেন, ''পন্থ দ্বিশতরান হাঁকিয়েছিল। ঈশান কিষাণও ভাল খেলছিল। কার্তিক গত বছর কামব্যাক করল। এই পরিস্থিতিতে পর্যাপ্ত সুযোগ হয়ত স্যামসন পায়নি আর। তবে আমি মনে করি না যে আইপিএল জিতলেও এই ছবিটা তেমন কিছু বদলাবে বলে। অধিনায়ক হিসেবে আইপিএল জিততেই পারে স্যামসন। কিন্তু পর্যাপ্ত রানও সেক্ষেত্রে এই মরসুমে ওকে করতে হবে। যদি এক মরসুমে ৭০০-৮০০ রান করতে পারে, তবে নিঃসন্দেহে ওর ডাক আসবে।''

রাজস্থান বধ লখনউয়ের

ষোড়শ আইপিএলে একের পর এক ম্যাচের ফয়সালা হচ্ছে শেষ ওভারে। বুধবার রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস (RR vs LSG) ম্যাচেও সেই ছবি বদলাল না। প্রথমে ব্য়াট করে লখনউ তুলেছিল ১৫৪/৭। যে স্কোর দেখে সকলে ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ জিতবে রাজস্থান। মরুরাজ্যের শুরুটাও হয়েছিল দারুণ ভাবে। ১১.৩ ওভারে ৮৭ রান যোগ করে ফেলেছিলেন দুই ওপেনার যশস্বী জয়সবাল ও জশ বাটলার। 

কিন্তু তারপরই লখনউ বোলারদের প্রত্যাঘাত। ২০ ওভারে ১৪৪/৬ স্কোরে আটকে গেল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে হার মানতে হল সঞ্জু স্যামসনদের। মাত্র ১০ রানে ম্যাচ জিতে নিল কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget