এক্সপ্লোর

Shakib Al Hasan: আচমকা ক্রিকেট থেকে দূরে থাকার সিদ্ধান্ত শাকিবের, কিন্তু কেন?

Bangladesh Cricket News: আচমকা ক্রিকেট থেকে বিরতি নিতে চান শাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, তাঁর মানসিক অবস্থা ভাল নয়।

ঢাকা: টানা ক্রিকেট খেলার ক্লান্তি? সাময়িকভাবে ক্রিকেট থেকে বিরতি চান শাকিব আল হাসান (Shakib Al Hasan)।

শাকিবকে বাদ দিয়েই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করেছিল বাংলাদেশ (SA vs Bangladesh)। তবে টেস্ট দলে রয়েছেন শাকিব। আচমকা ক্রিকেট থেকে বিরতি নিতে চান শাকিব। দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া প্রসঙ্গে শাকিব জানিয়েছেন, তাঁর মানসিক অবস্থা ভাল নয়।  তিনি জানান, তাঁর নিজের প্রতি যে প্রত্যাশা সেটা তিনি পূরণ করতে পারছেন না। তাই তাঁর মনে হয়েছে যে, এই সময়ে তাঁর দলে থাকাটা ঠিক হবে না। তিনি মনে করেন, এর পরেও দলে থেকে খেলা চালিয়ে গেলে তিনি তাঁর সতীর্থদের সঙ্গে অন্যায় করবেন।

৬ মার্চ বিমানে আচমকাই দুবাই যাচ্ছেন শাকিব। একটি ব্যক্তিগত কাজে মূলত তাঁর দুবাই সফর বলে মনে করা হচ্ছে। বিমানবন্দরে শাকিব বলেছেন, ‘আমার মানসিক ও শারীরিক অবস্থা যা দেখছি, আমার কিছু সময় দরকার বলে মনে করি। সেটা এমন হতে পারে ওয়ান ডে সিরিজটা থেকে বিরতি নিয়ে যদি টেস্ট সিরিজটা খেলতে পারি তাহলে মানসিক ও শারীরিক দিক থেকে ভাল জায়গায় থাকতে পারব। এগুলো আসলে সব কিছুই আলোচনার ওপর নির্ভর করবে কী করলে ভাল হয়।’

তিনি আরও বলেছেন ‘আমার বর্তমান পরিস্থিতি এরকম। যদি এই পরিস্থিতিতে খেলতে যাই সতীর্থ ও দেশের সঙ্গে প্রতারণা করার মতো বিষয় হবে। যেই জিনিসটা অবশ্যই আমি চাই না। আমি চাই যে, যখন আমি খেলব, মানুষ যেভাবে প্রত্যাশা করে, আমার নিজের প্রতি নিজের যে প্রত্যাশা, দল আমাকে যে ভূমিকায় ভাবে, সেভাবে যেন পারফর্ম করতে পারি।’

শাকিব আরও বলেন, ‘হ্যাঁ কোনও নিশ্চয়তা নেই যে, যখন খেলতে নামব তখন ভাল পরিস্থিতিতে থাকলেও পারফর্ম করতে পারব। কিন্তু অন্তত আমি জানব যে, দেশের হয়ে পারফর্ম করার জন্য আমি আমার সেরা ছন্দে আছি। কিন্তু আমি নিজেই উপলব্ধি করি যে, আমার সেরা জায়গায় নেই, সেখানে জোর করে খেলা মানে সময় নষ্ট করা। অন্য একজনের জায়গা নষ্ট করা এবং দেশের ক্রিকেটের সঙ্গে প্রতারণা করার মতো বিষয়।’

প্রসঙ্গত, সামনেই আইপিএল (IPL)। তবে এবারের আইপিএলের নিলামে অবিক্রিত থেকে গিয়েছিলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: ৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
৩৭২ রান ডিফেন্ড করতে নেমে চতুর্থ দিনশেষে চার উইকেট তুলে নিল ভারত, শ্রীলঙ্কার সংগ্রহ ৮৪
Rishabh Pant: সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
সচিন, কোহলি সকলের অধরা, গল টেস্টে ভারতীয় হিসাবে এমনই অনন্য নজি গড়লেন ঋষভ পন্থ
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget