এক্সপ্লোর

Messi on PSG Club: পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে মরিয়া মেসি

মঙ্গলবারই পিএসজিতে এসেছেন। বুধবারই প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন আর্জেন্তাইন সুপারস্টার। দলকে চ্যাম্পিয়ন করার জন্য নিজেকে নিংড়ে দেবেন বলেও জানান মেসি।

প্যারিস: বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসেছেন মঙ্গলবারই। আর বুধবারই প্রথমবার সাংবাদিক বৈঠক করলেন আর্জেন্তাইন সুপারস্টার। দলকে চ্যাম্পিয়ন করার জন্য নিজেকে নিংড়ে দেবেন বলেও জানান মেসি। এদিন সাংবাদিক বৈঠকে এসে মেসি বলেন, 'ঐতিহ্যশালী ক্লাব। এই ক্লাবও নিজেদের লক্ষ্যে স্থির। আমিও এসেছি একটা লক্ষ্য নিয়েই। পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জেতাতে চাই আমি। আমার স্বপ্ন যাতে আরও একটা চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিততে পারি। আর আমার মনে হয় এখান থেকেই সেই কাজটা আমি করতে পারব।'

কোপা আমেরিকার ফাইনালে শেষবার মাঠে নেমেছিলেন মেসি। ব্রাজিলকে হারিয়ে প্রথমবার কোপাও জিতেছেন। কিন্তু এরপর থেকে ছুটিতে চলে গিয়েছিলেন। তাহলে আবার কবে দেখা যাবে মেসিকে মাঠ? আর্জেন্তাইন সুপারস্টার বলেন, 'অনেকদিন ধরেই খেলার বাইরে আমি। মাঠে নামার আগে প্রি সিজন ট্রেনিং করতে হবে। কোচও হয়ত ভাল বলতে পারবে যে আমি কবে পিএসজির জার্সিতে অভিষেক করতে পারব।'

গত রবিবার বার্সায় নিজের শেষ সাংবাদিক বৈঠক করেছিলেন মেসি। সেখানে বিদায়ী ভাষণে কেঁদে ফেলতে দেখা গিয়েছিল আর্জেন্তাইন সুপারস্টারকে। সেই প্রসঙ্গে এদিন মেসি বলেন, 'বার্সার প্রতি সবসময় আমি কৃতজ্ঞ থাকব। সেখানে আমি একজন বালক হিসেবে গিয়েছিলাম। এরপর থেকে অনেক খারাপ ও ভাল সময় একসঙ্গে কাটিয়েছি।' 

মঙ্গলবার সকাল থেকেই ফরাসি সংবাদমাধ্যম দাবি করে যে, পিএসজি-তেই খেলবেন মেসি। ফ্রান্সের প্রথম সারির সংবাদমাধ্যমে বলা হয়, ফরাসি লিগের দল প্যারিস সাঁ জারমাঁতে ২ বছরের চুক্তিতে সই করতে রাজি হয়ে গিয়েছেন মেসি। আর্জেন্তিনার মহাতারকা শীঘ্রই পৌঁছতে পারেন প্যারিসে। মঙ্গলবার এমনটাই জানায় ফরাসি সংবাদমাধ্যম লেকিপ। বলা হয়, ভারতীয় মুদ্রায় প্রায় ৬১০ কোটি ৫০ লক্ষ টাকায় তিনি সই করতে চলেছেন পিএসজিতে। দুই বছরের জন্য এই চুক্তি হওয়ার সম্ভাবনা। তার কিছুক্ষণের মধ্যেই মেসি প্যারিসে পৌঁছে যান।

বার্সেলোনা ছাড়ার পর মেসির পিএসজি-তেই যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বলে জানা যাচ্ছিল। প্রাক্তন সতীর্থ নেমারের সঙ্গেই ফের জুটি বাঁধতে চলেছেন মেসি। সেই সঙ্গে ফরাসি লিগের এই ক্লাবে রয়েছেন আর্জেন্তিনা দলে মেসির সতীর্থ তথা কোপা আমেরিকা ফাইনালে গোল করে দেশকে ট্রফি এনে দেওয়া অ্যাঙ্খেল দি মারিয়াও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget