এক্সপ্লোর

Durand Cup 2023: কোলাসোদের বিজয়রথ অব্যাহত, ডুরান্ড কাপে আইলিগ চ্যাম্পিয়নদের ২-০ হারাল মোহনবাগান সুপার জায়ান্ট

Mohun Bagan Super Giant: মোহনবাগানের হয়ে হুগো বুমো একটি গোল করেন এবং আরেকটি আত্মঘাতী গোল করেন পাঞ্জাবের ডিফেন্ডার মেলরয়।

কলকাতা: ডুরান্ড কাপে (Durand Cup 2023) নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ আর্মিকে ৫-০ গোলে দুরমুশ করে নিজেদের অভিযান শুরু করেছিল মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)। এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্টে সবুজ মেরুনের বিজয়রথ তড়তড়িয়ে ছুটছে। সোমবার, আই লিগ চ্যাম্পিয়ন পাঞ্জাব এফসির বিরুদ্ধে (Mohun Bagan Super Giant vs Punjab FC) ২-০ জয় পেল আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান। সুবজ মেরুনের হয়ে গোল করেন হুগো বুমো, আরেকটি আত্মঘাতী গোল করেন পাঞ্জাব ডিফেন্ডার মেলরয়।

ম্যাচের প্রথম মিনিট থেকেই আক্রমণ শানাতে শুরু করে সবুজ মেরুন। বল দখলের লড়াইয়ে মোহনবাগান এগিয়ে থাকলেও, প্রতিপক্ষ রক্ষণকে তেমনভাবে চাপে ফেলতে পারছিল না আইএসএল চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৯তম মিনিটে পাঞ্জাব গোলরক্ষক এবং ডিফেন্ডারের ভুল বোঝাপড়ায় মোহনবাগান গোলের একটি সুযোগ পায় বটে, কোনওক্রমে মনবীরের ক্রস থেকে বিপদ এড়াতে সক্ষম হয় পাঞ্জাব। কিন্তু তিন মিনিট পরেই সেই মনবীরের ক্রস থেকেই প্রথম গোল পায় সবুজ মেরুন। ডান দিক থেকে মনবীরের ক্রস ক্লিয়ার করতে গিয়ে পা পিছলে মেলরয় নিজের জালেই বল জড়িয়ে দেন।

তবে এক গোল খেলেও পাঞ্জাব রক্ষণ ধীরে ধীরে মজবুত হয়ে উঠে এবং মোহনবাগানের আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়। ১-০ স্কোরলাইনেই প্রথমার্ধ শেষ হয়। আক্রমণবিভাগে উইং ধরে কিছু সুযোগ তৈরি করার চেষ্টা করলেও সবুজ মেরুন রক্ষণকে তেমন চাপে ফেলতে ব্যর্থ হয় পাঞ্জাবের আক্রমণবিভাগ। দ্বিতীয়ার্ধের শুরুতেই মোহনবাগান নিজেদের ব্যবধান দ্বিগুণ করতে সক্ষম হয়। লিস্টন কোলাসো এবং পেত্রাত্রোসের মধ্যে ওয়ান-টুয়ের পর বল ক্রস করা হয়। পাঞ্জাব গোলরক্ষক বল দস্তানাবদ্ধ করতে ব্যর্থ হন এবং তা চলে যায় বুমোর পায়ে। সহজেই জালে বল জড়িয়ে দেন বুমো।

দুই গোলে পিছিয়ে পড়ার পরপরই পাঞ্জাব ম্যাচে নিজেদের সবথেকে বড় সুযোগ পায়। জুয়ান মেরার শট ৪৯ মিনিটে মোহনবাগান পোস্টে লেগে ফিরে আসে। ৫৬ মিনিটে মাজকেনের জোরাল শট দুরন্তভাবে বাঁচিয়ে দেন মোহনবাগান গোলরক্ষক বিশাল কাইথ। ম্যাচ যত গড়ায় পাঞ্জাব ততই আক্রমণের ঝাঁঝ বাড়াতে থাকে। তবে গোলের হদিশ পায়নি তারা। শেষমেশ মোহনবাগানের পক্ষে ২-০ স্কোরলাইনে ম্যাচ শেষ হয়।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: নাইজিরিয়াকে টাইব্রেকারে হারিয়ে মহিলা বিশ্বকাপের শেষ আটে ইংল্যান্ড

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
Pakistan Cricket: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, হল অ্যাঞ্জিওপ্লাস্টি
হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার, করা অ্যাঞ্জিওপ্লাস্টি

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget