এক্সপ্লোর

Durand Cup 2023 Semi-final: ডুরান্ডের ফাইনালে কলকাতা ডার্বি! গোয়াকে হারিয়ে ফাইনালে পৌঁছল মোহনবাগান সুপার জায়ান্ট

Durand Cup 2023: মোহনবাগানের হয়ে কামিন্স ও সাদিকু গোল করেন।

কলকাতা: ডুরান্ড কাপের (Durand Cup 2023) ফাইনালে কলকাতা ডার্বি (Kolkata Derby)। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের মাধ্যমেই নির্ধারিত হবে। নর্থ ইস্টের বিরুদ্ধে প্রথম সেমিফাইনাল জিতে ইস্টবেঙ্গল আগেই ডুরান্ডের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিল। এবার এফসি গোয়াকে (FC Goa) হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টও (Mohun Bagan Super Giant) ফাইনালে পৌঁছে গেল। পশ্চিম ভারতের ক্লাবটিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেলল কলকাতা জায়ান্ট। মোহনবাগানের হয়ে জেসন কামিন্স ও আর্মান্দো সাদিকু গোল করেন। 

ম্যাচের শুরুর দিকে এফসি গোয়াই বেশি ভাল খেলছিল। সাদাউই মোহনবাগান রক্ষণের ভুলের সুযোগে বল পায়ে পেলেও তাঁর শট বারের উপর দিয়ে বেরিয়ে যায়। মোহনবাগানের গোল করার প্রথম বড় সুযোগ পান পেত্রাতোস। তবে তাঁর শট ধীরজ রুখে দেন। অবশেষে ২৩ মিনিটে প্রথম সাফল্য পায় এফসি গোয়াই। হুগো বুমোসের একটি ভুল থেকেই গোলের দরজা খোলে এফসি গোয়া। তাঁর বাড়ানো পাস রুখে দিয়ে নিজেই গোলের দিকে ছুটে যান নোয়া সাদাউই। বক্সের বাইরে থেকেই জোরাল শটে বল জালে জড়িয়ে দেন তিনি। বিশাল কাইথের খুব দূরে না থাকলেও, শট তীব্রতা এতটাই ছিল যে তিনি তা প্রতিহত করতে পারেননি। অবশ্য পিছিয়ে পড়েও সবুজ মেরুন কিন্তু হতাশ হয়ে পড়েনি।

গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ গড়ে তোলে মোহনবাগান। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই পেনাল্টি পায় সবুজ মেরুন। যদিও এফসি গোয়ার ফুটবলারদের দাবি ছিল ফাউল পেনাল্টি বক্সের বাইরে হওয়ায় পেনাল্টি নয়, বরং ফ্রি-কিক পাওয়ার কথা সবুজ মেরুনের। তবে রেফারি সেইসব বিষয়ে কর্ণপাত করেননি। পেনাল্টি স্পট থেকে দলকে সমতায় ফেরাতে কোনও ভুল করেননি মোহনবাগানের অজি স্ট্রাইকার জেসন কামিন্স। জালে বল জড়িয়ে দেন কামিন্স। ভুল দিকে ঝাঁপান গোয়ার গোলরক্ষক ধীরজ। প্রথমার্ধ ১-১ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুটা মোহনবাগান বেশ ভালই করে। ম্যাচের ৬০ মিনিটের মাথায় পরিবর্ত হিসাবে মাঠে নামা সাদিকু সবুজ মেরুনের হয়ে দুরন্তভাবে দূরপাল্লার শটে গোল করেন। প্রাক্তন মোহনবাগান ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান স্বভাববিরুদ্ধভাবে বল ক্লিয়ার করতে সম্পূর্ণ ব্যর্থ হন। ম্যাচের সমতায় ফেরার জন্য মরিয়া গোয়ার একাদশে মানোলো মার্কেজ কিছু বদল ঘটান। ম্যাচের ইনজুরি টাইমে জয় গুপ্ত গোয়াকে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগও পেয়ে যান। তবে তাঁর হেডার দুরন্তভাবে ঝাঁপিয়ে বাঁচিয়ে দেন সবুজ মেরুন গোলরক্ষক কাইথ। হাফ ছেড়ে বাঁচেন সবুজ মেরুন সমর্থকরা। শেষমেশ ২-১ ম্যাচ শেষ হয়। ইস্টবেঙ্গলের মতোই পিছিয়ে পড়েও সেমিফাইনাল জিতে নিল মোহনবাগান।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: প্রজ্ঞাননন্দের জন্য ফুলের পাপড়ি বেছানো অভ্যর্থনা, মুখ্যমন্ত্রী দিলেন বিরাট আর্থিক পুরস্কার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget