এক্সপ্লোর

Dwayne Bravo Pushpa Dance: উইকেট নিয়েই অল্লু অর্জুনের পুষ্পা নেচে সেলিব্রেশন, সুপারহিট ব্র্যাভো-শো

অল্লু অর্জুনকে নিয়ে এবার মেতে উঠল বাংলাদেশ প্রিমিয়র লিগ। রেশ পড়ল বিদেশি তারকাদের উপরেও। চলতি বাংলাদেশ প্রিমিয়ির লিগে ফের দেখা গেল পুষ্পা সেলিব্রেশন। এবার পুষ্পার ভূমিকায় ডোয়েন ব্র্যাভো।

ঢাকা: শুধু ডেভিড ওয়ার্নার বা রবীন্দ্র জাডেজা নন, অল্লু অর্জুনের পুষ্পা সেলিব্রেশনে মজেছে তামাম ক্রিকেটবিশ্ব।

অল্লু অর্জুনকে নিয়ে এবার মেতে উঠল বাংলাদেশ প্রিমিয়র লিগ। রেশ পড়ল বিদেশি তারকাদের উপরেও। চলতি বাংলাদেশ প্রিমিয়ির লিগে ফের দেখা গেল পুষ্পা সেলিব্রেশন। এবার পুষ্পার ভূমিকায় ডোয়েন ব্র্যাভো (Dwayne Bravo)।

কুমিল্লার বিরুদ্ধে সিলেট সানরাইজার্সের হয়ে মাঠে নেমে পুষ্পা সেলিব্রেশনের ঝলক দেখিয়েছিলেন নাজমুল ইসলাম। ম্যাচে প্রতিবার উইকেট নেওয়ার পর পুষ্পা সেলিব্রেশনে মাতেন তিনি। নাজমুলের সেই নাচ রীতিমতো ভাইরাল হয়। এবার ডোয়েন ব্র্যাভোকে দেখা গেল উইকেট নেওয়ার পর একইভাবে সেলিব্রেট করতে।

মীরপুরে বরিশালের সঙ্গে ম্যাচ ছিল কুমিল্লার। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে কুমিল্লা। প্রথম ইনিংসের ১৭.৫ ওভারে চোখে পড়ে ব্র্যাভোর পুষ্পা সেলিব্রেশন। ব্র্যাভোর বলে বাউন্ডারি লাইনে নাজমুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহিদুল ইসলাম। উইকেট নেওয়ার পরেই পুষ্পার ঝলক ফিরিয়ে আনেন ডোয়েন ব্র্যাভো।

ক্রিকেট মাঠে ব্র্যাভোর নাচের ছবি এই প্রথম নয়। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সুবাদে দক্ষিণ ভারতের সিনেমার ভক্ত ব্র্যাভো। গোটা বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের উচ্ছ্বসিত।[tw]

ম্যাচে অবশ্য একতরফাভাবে হারতে হয় ব্র্যাভোর দল বরিশালকে। প্রথমে ব্যাট করে কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৮ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে বরিশাল ১৭.৩ ওভারে মাত্র ৯৫ রানে অল-আউট হয়ে যায়। ৬৩ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে কুমিল্লা।

বাংলাদেশের (Bangladesh Cricket Team) ওয়ান ডে ক্রিকেট দলের অধিনায়ক তিনি। সেই তামিম ইকবাল (Tamim Iqbal) আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে ছয় মাসের জন্য বিরতি নিয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে তামিম বলেছেন, "এখন আমি টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছি। এই দুই ফর্ম্যাট নিয়েই আমি এখন ভাবছি।" সেই সঙ্গে তামিম জানিয়েছেন, আগামী ছ'মাসে তাঁর জায়গায় যাঁরা খেলবেন, তাঁরা এমনই ভালো খেলবেন যে, তাঁকে আর দরকার হবে না।

তামিম ইকবাল শেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালের শুরুতে পাকিস্তানের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই তিনি ফেরত আসেন।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তামিম আর টি-টোয়েন্টি দলে ফিরতে চান না। এ নিয়ে বোর্ডের দায়িত্বশীলদের সঙ্গে দফায় দফায় তামিমের বৈঠক হয়। তারপরই বৃহস্পতিবার, ২৭ জানুয়ারি একটি সাংবাদিক বৈঠক ডাকেন তামিম।

সেখানে তিনি জানান, টি-টোয়েন্টি থেকে অবসর না নিলেও আগামী ৬ মাস আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলবেন না তিনি। দলের একান্ত প্রয়োজন হলে ৬ মাস পর ফিরবেন টি-টোয়েন্টি দলে। তবে তামিম জানিয়েছেন, তরুণরা তাঁর জায়গা পূরণ করলে দলে ফেরার প্রয়োজন হবে না তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
PM Modi-Narender Meeting: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী

ভিডিও

BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget