এক্সপ্লোর

East Bengal: চুক্তি জট কেটেছে, আইএসএলে দল গঠনে ঝাঁপালো ইস্টেবঙ্গল

East Bengal: এই মরসুমে থাকতে পারেন রফিক, বিকাশ জাইরু। প্রস্তাব দেওয়া হয়েছে জেজে, বলবন্তকে। বেশ কিছু ফুটবলারকে লোনে নিতে চাইছে লাল হলুদ শিবির।

কলকাতা: চুক্তি-জট কাটার পর উঠেছে দলবদলে নিষেধাজ্ঞা। আইএসএলের জন্য এবার দল গঠনে ঝাঁপাল ইস্টবেঙ্গল ক্লাব। এই মরসুমে থাকতে পারেন রফিক, বিকাশ জাইরু। প্রস্তাব দেওয়া হয়েছে জেজে, বলবন্তকে। বেশ কিছু ফুটবলারকে লোনে নিতে চাইছে লাল হলুদ শিবির। এছাড়াও লোনে নেওয়ার চেষ্টা প্রবীর দাস, আদিল খান, হাকুকে। 

এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে চুক্তি-জট কেটেছে ইস্টবেঙ্গলের। ক্লাব কর্তৃপক্ষ-লগ্নিকারী সংস্থার সঙ্গে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় বৈঠকে কেটেছে যাবতীয় জট। ফের একবার লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গেই হাত মিলিয়ে আসন্ন আইএসএলে খেলবে লাল-হলুদ শিবির। প্রসঙ্গত, ঠিক গত বছরের আইএসএলের আগেও মুখ্যমন্ত্রীর মধ্যস্থতাতেই মুশকিল আসান হয়েছিল ইস্টবেঙ্গলের। শ্রী সিমেন্ট ইনভেস্টার হিসেবে এগিয়ে আসায় আইএসলএল খেলার রাস্তা তৈরি হয়েছিল ইস্টবেঙ্গলের। কিন্তু এবারের আইএসএল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চরমে ওঠে লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ ও ইনভেস্টরের দ্বন্দ্ব।

কয়েকদিন আগেই কার্যত পয়েন্ট অফ নো রিটার্নের ইঙ্গিত দিয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিয়েছিল লগ্নিকারী সংস্থা। যদিও সেই ঘটনার পরই ফের 'ময়দানে' নামেন মুখ্যমন্ত্রী। ইনভেস্টরদের কথাবার্তা বলার পরও এভাবে পিছিয়ে যাওয়া নিয়ে কিছু উষ্মাপ্রকাশও করেছিলেন তিনি। নবান্নে এদিন দু-পক্ষের সঙ্গে বৈঠকে নিজে মধ্যস্থতা করে যাবতীয় জট কাটিয়ে হাসিমুখে জানান, 'অনেকে ফোন করে জানতে চেয়েছিল ইস্টবেঙ্গল নিয়ে। মোহনবাগান, মহমেডান-সবাই চায় ইস্টবেঙ্গল খেলুক।' মাঝে নেতাজি ইন্ডোরে খেলা হবে দিবস পালনের ঘোষণা করার সময়ই মুখ্যমন্ত্রী লাল-হলুদ ক্লাব কর্তাদের কিছুটা 'ছেড়ে খেলে' জট কাটিয়ে নেওয়ার বার্তা দিয়েছিলেন। গোটা বিষয়টার ওপর তাঁর যে নজর রয়েছে সেটা বুঝিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের আশ্বস্ত করেছিলেন তাঁদের পছন্দের ক্লাবের আইএসএলে খেলার ব্যাপারে।

অবশেষে যাবতীয় ঝামেলা মিটিয়ে ফের এই মরসুমে আইএসএল খেলার স্বপ্ন দেখা শুরু করল ইস্টবেঙ্গল। এখন দেখার নতুনভাবে দল সাজাতে কাকে কাকে শেষ পর্যন্ত দল অন্তর্ভূক্ত করতে পারে লেসলি ক্লডিয়াস সরণীর এই ক্লাবটি।  

 

 

সেরা শিরোনাম

Bengal vs Mizoram: এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
এবার মিজোরামকে ৯৩ রানে হারিয়ে দিল অভিমন্যুরা, মুস্তাকে জয়ের ধারা বজায় রাখল বাংলা
Mohammed Siraj: 'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
'ওর নামের জন্যই...' ওয়েলিংটনে সিরাজকে ভারতীয় একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে শুরু রাজনৈতিক তরজা
KL Rahul: দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
দাঁতে দাঁত চেপে লড়ে অর্ধশতরান পূরণ, কিংবদন্তি জয়সূর্য, আনোয়ারদের সঙ্গে এলিট লিস্টে রাহুল
NZ vs IND: 'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ
'সবসময় প্রেরণা জুগিয়েছেন', বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget