এক্সপ্লোর

শেষপর্যন্ত ইস্তফাই দিলেন লাল-হলুদ কোচ মর্গ্যান

কলকাতা: ডার্বি-হার। সমর্থকদের হতাশা, ক্ষোভ, অসন্তোষ। তারপর? কফিনে শেষ পেরেকটা পুঁতল শিবাজিয়ান্স ম্যাচ। লাল হলুদ কোচ ট্রেভর জেমস মর্গ্যানের হাতে লাইফলাইন ছিল তিনটে ম্যাচ। কিন্তু, রবিবার বারাসতে শিবাজিয়ান্সের কাছে হারায় কার্যত শেষ হয়ে যায় ইস্টবেঙ্গলের আইলিগ জয়ের স্বপ্ন। তাই, আর কোনও কিছুরই তোয়াক্কা করলেন না মর্গ্যান। পদত্যাগ করলেন ইস্টবেঙ্গলের কোচ পদ থেকে। সোমবারই ই-মেলে ক্লাব কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শুক্রবারই চাকরি গিয়েছে সহকারি কোচ হ্যাকেটের। আর, ব্রিটিশ কোচ সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই লাল হলুদ শিবিরে শেষ হল মর্গ্যান জমানা। প্রত্যাশিত পদত্যাগ। মর্গ্যানের জায়গায় দলের দায়িত্ব নেবেন কে? বিকল্প হিসেবে আর্মান্দো কোলাসোর নাম প্রায় পাকা। তাঁর সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে ফেলেছেন ক্লাবকর্তারা। চলতি সপ্তাহেই তিনি কলকাতায় আসতে পারেন। ইস্টবেঙ্গলসূত্রে খবর, আইলিগের বাকি দু’ম্যাচ দলের ফুটবলারদের অনুশীলন করাবেন তিন প্রাক্তন ফুটবলার, মনোরঞ্জন ভট্টাচার্য, তুষার রক্ষিত ও ভাস্কর গঙ্গোপাধ্যায়। ২০১০ থেকে ২০১৩-র মরসুমে লাল হলুদকে কলকাতা লিগ দিয়েছেন মর্গ্যান। দিয়েছেন ফেড কাপও। সমর্থকদের দাবিতে ২০১৬-তে ফের তাঁকে ফেরানো হয়েছিল ক্লাবে। কিন্তু, পাল্টায়নি ছবিটা। তারপর, ডার্বি হার। শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত। লিগ-লজ্জার ক্ষত ভুলে আপাতত সবকিছু নতুন করে ঢেলে সাজাতে চাইছেন ক্লাবকর্তারা। নজরে এখন ফেডারেশন কাপ। সেই লক্ষ্যেই শুরু হবে যাবতীয় প্রস্তুতি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
লখনউয়ের জার্সিতে শেষ ম্য়াচ খেলে ফেললেন পন্থ?
IPL 2026: ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
ইডেনে গেরুয়া ঝড়, খেলা দেখলেন লকেট-দিলীপ-স্বপন-সৌরভ, লেজার শোয়ে মন ভরল না দর্শকদের
KKR vs DC Match Highlights: রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
রাহুল-ঝড় আর কুলদীপের ঘূর্ণিতে ইডেনে লজ্জার পরিণতি কেকেআরের, শেষ করল সাত নম্বরে
KKR vs DC Live: শেষ ম্য়াচেও লজ্জার হার কেকেআরের, ইডেনে ৪০ রানে ম্য়াচ জিতল দিল্লি
শেষ ম্য়াচেও লজ্জার হার কেকেআরের, ইডেনে ৪০ রানে ম্য়াচ জিতল দিল্লি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget