এক্সপ্লোর

কাল ফের শিলিগুড়িতে লড়াই, ডার্বি-জ্বরে কাঁপছে পাহাড় থেকে সমতল

শিলিগুড়ি: আগামীকাল আই লিগের ফিরতি ডার্বি। ডার্বি উত্তাপ পাহাড় থেকে সমতলে। রবিবার শিলিগুড়িতে পাল তুলবে নৌকা?  না কি জ্বলবে মশাল? আই লিগের ফিরতি ডার্বি ঘিরে কলকাতা থেকে শিলিগুড়ি ফুটবল-জ্বর। স্নায়ুর চাপ সরিয়ে সকালে শিলিগুড়িতে ফুরফুরে মেজাজে অনুশীলন দুই প্রধানের। তবে ম্যানেজার্স মিটিংয়ে মীমাংসা। দু’দলকে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যেই মাঠ থেকে মাঠের বাইরে ছড়াল ডার্বি উত্তাপ। নয়া বিতর্ক। নির্ধারিত সময়ের আগেই মাঠে ঢুকে পড়ে প্র্যাক্টিস শুরু করে মর্গ্যান ব্রিগেড, এমনই অভিযোগ সবুজ মেরুন শিবিরের। এ-নিয়ে লিখিত অভিযোগও জানানো হয়েছে ফেডারেশন ও ম্যাচ কমিশনারকে। শনিবার সবুজ মেরুনের অনুশীলনের সময় গেট খুলে দেওয়া হয়েছিল সর্বসাধারণের জন্য। অনুশীলন চলাকালীনই খুনসুটি করতে দেখা যায় সনি, ডফি, কাটসুমিদের। অন্যদিকে, কোচ-ক্লাবকর্তা বিতর্ক সরিয়ে দলগত সংহতি ফেরাতে লাল হলুদের অভিনব অনুশীলন। বড় ম্যাচের আগে তুমুল স্নায়ুর চাপকে সরিয়ে রাখল দুই প্রধানই। আই লিগে এখন দ্বিতীয় স্থানে লাল হলুদ। অন্যদিকে, ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বাগান। এই ম্যাচে বাগানের বাজি সনি, কাটসুমি, ডাফি। লাল হলুদের ভরসা ওয়েডসন, প্লাজা, মেহতাব। ডার্বি মানেই ঘটি-বাঙালের রেষারেষি। ডার্বি মানেই ইলিশ-চিংড়ির টক্কর। ডার্বি মানেই স্নায়ুর লড়াই। আবার ডার্বি মানেই অভিনবত্ব। সেই অভিনবত্বের ছোঁওয়া শিলিগুড়িতে। দু’দলের অনুশীলনে। পাহাড়ি এলাকায় ম্যাচ হলে পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে ফিটনেস মাস্ক পড়ে প্র্যাক্টিস করা হয়। দুই প্রধানের অনুশীলনে এর আগে মাস্কের ব্যবহার হত না। এবার সেই রেওয়াজটা চালু করলেন বাগানের এডুয়ার্ডো। অন্যদিকে, ম্যাচের আগে বুট-চিন্তায় সনি নর্ডি। আবাহনী ম্যাচে দু’পায়ে দু রঙের বুট পড়ে খেলেছিলেন। কোনও সংস্কারের বশে? না। নর্ডি বলছেন, লাল ও সবুজ, একই ব্র্যান্ডের একই সাইজের দু’জোড়া বুট রয়েছে তাঁর। কোনটা পরে খেলতে সুবিধা, তা বুঝতেই দু’ পায়ে দু’ রঙ। এদিন অনুশীলনের সময় আবার বাগানের গেমমেকারের পায়ে সবুজ বুট। লাল হলুদ শিবিরে চাপা উত্তেজনা। কোচ-কর্তা কলহ, ওয়েডসনের চোট থেকে, মাঝে কয়েকটা ম্যাচ হেরে পয়েন্ট খোয়ানো। এ-সব উড়িয়ে এদিন লাল হলুদ শিবিরে ফুরফুরে মেজাজ। দলগত সংহতি ফেরাতে মর্গ্যানের অভিনব অনুশীলন। চলল খুনসুটিও। টেনশন কাটানোর এই দাওয়াই রবিবার কতটা কাজে দেয়, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।

সেরা শিরোনাম

Australian Cricket Team: স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
স্যান্ডপেপার-কাণ্ডে নেতা কামিন্সের পাশে হ্য়াজেলউড, প্যাট নেতৃত্ব হারালে দিলেন দল ছাড়ার হুঁশিয়ারি
IND vs NZ Live: তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
তৃতীয় দিনের শেষে ভারতের স্কোর ৪৮৬/৪, বড় লিডের পথে এগোচ্ছে গিল বাহিনী
PSL And IPL: 'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
'আইপিএলের থেকে অনেক পিছিয়ে আমরা', নিজেই স্বীকার করলেন পিএসএল ফ্র্যাঞ্চাইজি মালিক
IND vs NZ: রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২
রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে টানছেন গিল, চা পানের বিরতিতে ভারতের স্কোর ৩৪৪/২

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget