এক্সপ্লোর

East Bengal: ওড়িশা থেকে এল গোলকিপার, ইস্টবেঙ্গলে আরও তিন নতুন মুখ

East Bengal Player Signings: এর আগে ৩ অগাস্ট একসঙ্গে ১৩জন ভারতীয় ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছিল ইস্টবেঙ্গল। নতুন মরসুমের জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছে লাল হলুদ।

কলকাতা: এই মাসেই ডুরান্ড কাপের মাধ্যমে শুরু হতে চলেছে এ বছরের ভারতীয় ফুটবল মরসুম। তার আগে জোরকদমে দল সাজাতে লেগে পড়েছে ইমামি ইস্টবেঙ্গল (Emami East Bengal)। বৃহস্পতিবার (১১ অগাস্ট) আরও তিন নতুন ফুটবলারকে সই করাল লাল হলুদ।

নতুন তিন

সরকারিভাবে মাসের শুরুতেই ইমামির সঙ্গে চুক্তিপত্রে সই করেছে ইস্টবেঙ্গল। তারপরের দিনই একসঙ্গে ১৩জন ভারতীয় ফুটবলারকে সই করিয়ে চমক দিয়েছিল লাল হলুদ। পবন কুমার, সার্থক গলুই, মহম্মদ রাওকিপ, জেরি লালরিনজুয়ালা, সৌভিক চক্রবর্তী, অঙ্কিত মুখোপাধ্যায়, অনিকেত যাদব, অমরজিৎ সিংহ, মোবাসির রহমান, ভিপি সুহের, আঙ্গুসানা, প্রীতম সিংহ ও নাওরেম মহেশ সিংহকে একসঙ্গে চুক্তিবদ্ধ করেছিল ইস্টবেঙ্গল। এবার আরও তিন ফুটবলার, কমলজিৎ সিংহ (Kamaljit Singh), সুমিত পাসি (Sumit Passi) ও লালচুঙ্গনুঙ্গাকে কে চুক্তিবদ্ধ করা হল। এই তিন ফুটবলারকে সই করার কথা ইমামি ইস্টবেঙ্গলের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে।

সুমিত পাসিকে ফ্রি এজেন্ট হিসাবে রাউন্ডগ্লাস পঞ্জাব থেকে সই করানো হয়েছে। তিনি একাধিক জায়গায় খেলতে অভ্যস্ত। ইস্টবেঙ্গলের নতুন কোচ স্টিফেন কনস্ট্যান্টাইনের ভারতীয় কোচ থাকাকালীন, তিনি জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে আটটি ম্যাচও খেলেছেন। তাই পূর্বপরিচিত এই ২৭ বছর বয়সি তারকার শক্তি, দুর্বলতা সম্পর্কে কনস্ট্যান্টাইন ভালভাবেই অবগত। সেই কারণেই বহুদিন ধরেই পাসির ইস্টবেঙ্গল দলে যোগ দেওয়ার কথা শোনা যাচ্ছিল। এবার অবশেষে জল্পনা সত্যি হল।

আই লিগ ক্লাব শ্রীনিডি ডেকান থেকে দলে নেওয়া হয়েছে তরুণ ডিফেন্ডার লালচুঙ্গনুঙ্গাকে। ২১ বছর বয়সি লালচুঙ্গনুঙ্গাকে লোনে দলে যোগ দিয়েছেন। আই লিগে গত মরসুমে দুর্দান্ত পারফর্ম করে লালচুঙ্গনুঙ্গা মরসুমের সেরা দলেও জায়গা করে নিয়েছিলেন। এবার সেই সুবাদেই প্রথমবার আইএসএলে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। অপরদিকে, কমলজিৎ আইএসএলের পরিচিত মুখ। গত বছর পড়শি রাজ্যের ক্লাব ওড়িশা এফসির হয়ে ১২টি ম্যাচ খেলেছেন কমলজিৎ। আইএসএলে খেলা মোট ম্যাচের সংখ্যা ৪৪।

অভিজ্ঞ গোলকিপার

ইস্টবেঙ্গল কমলজিৎ-এর রিলিজ ক্লজ দিয়ে ওড়িশা থেকে তাঁকে দলে এনেছে। এ মরসুমে তাঁর লাল হলুদের প্রথম গোলকিপার হওয়ার সম্ভাবনা প্রবল। জাতীয় দলের হয়েও অতীতে ডাক পেয়েছেন এই ২৬ বছর বয়সি গোলকিপার। তাই তাঁর ক্ষেত্রে অভিজ্ঞতার কমতি নেই। তবে এই সবের মধ্যেও একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রশ্নটা হল বিদেশি ফুটবলারদের কবে সই করাবে ইস্টবেঙ্গল। একঝাঁক ভারতীয় ফুটবলার সই করলেও, এখনও কিন্তু সরকারিভাবে একজন বিদেশিও লাল হলুদের সঙ্গে চুক্তিবদ্ধ হননি। 

আরও পড়ুন: কলকাতায় পৌঁছে গেলেন কনস্ট্যান্টাইন, শক্তিশালী দলগঠন শুরু করে দিল ইস্টবেঙ্গল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Georgina Rodriguez: বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
বডিশেমিংয়ের শিকার রোনাল্ডোর বাগদত্তা, জর্জিনার আবেগঘন পোস্টে রিয়্যাক্ট মেসি-ঘরণি আন্তোনেলার
Shakib Al Hasan: হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
হাসিনার ভার্চুয়াল বৈঠকের পরই শাকিবের মগুরার বাড়িতে পেট্রোল বোমা হামলা
IND vs SL: ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
ছিটকে গিয়েছেন বুমরা, সুদর্শনও দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাননি, সাইও কি তাহলে টেস্টে খেলবেন না?
Commonwealth Games: ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর
ফোনের ওয়ালপেপারে সোনার মেডেলের ছবি রেখেছিলেন, রুপো জিতে ইয়ামিনির গলায় আক্ষেপের সুর

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget