এক্সপ্লোর

East Bengal: ঘর গুছিয়ে নিচ্ছে ইস্টবেঙ্গল, এক বছরের জন্য লোনে দলে নিল ডিফেন্ডার নিশু কুমারকে

ISL 2023-24: কেরল ব্লাস্টার্সের হলুদ জার্সি নয়, আগামী মরশুমে ডিফেন্ডার নিশু কুমারকে দেখা যাবে লাল-হলুদ জার্সি গায়ে।

কলকাতা: কেরল ব্লাস্টার্সের হলুদ জার্সি নয়, আগামী মরশুমে ডিফেন্ডার নিশু কুমারকে দেখা যাবে লাল-হলুদ জার্সি গায়ে।

বুধবার ইস্টবেঙ্গল এফসি-র পক্ষ থেকে আনুষ্টানিকভাবে এই খবর দিয়ে জানানো হয়, নিশু কুমারকে এক বছরের জন্য লোনে নিয়ে আসছে কলকাতার ক্লাব। ২০২১-২২-এ আইএসএল রানার্স আপ দলের সদস্য ছিলেন উত্তর প্রদেশের মুজফ্ফরনগর থেকে উঠে আসা ২৫ বছর বয়সী এই ফুল ব্যাক।

চণ্ডীগড় ফুটবল অ্যাকাডেমিতে ফুটবলের প্রথম পাঠের পর এআইএফএফ এলিট অ্যাকাডেমিতে তাঁর ফুটবলার হয়ে ওঠা। বেঙ্গালুরু এফসি-তে যোগ দেন ২০১৫-য়। সেখান থেকে কেরল ব্লাস্টার্স এফসি-তে সই করেন ২০২০-তে। এ বার তিনি ভারতীয় ফুটবলের মক্কায়।

কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে নিশু বলেন, “ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠানে যোগ দিতে পারাটা আমার কাছে গর্বের। এই ক্লাবের বিশাল সংখ্যক সমর্থক যে কোনও ফুটবলারকেই ভাল খেলার জন্য উজ্জীবিত করে।"

প্রাক্তন কোচ কার্লস কুয়াদ্রাতের সঙ্গে ফের কাজ করতে পারাটাও যে তাঁর কাছে আনন্দের, তা জানিয়ে নিশু বলেন, “কোচ কার্লোসের তত্ত্বাবধানেই আমি ফুটবলার হিসেবে বেড়ে উঠেছি। ফের তাঁর প্রশিক্ষণেই খেলার সুযোগ পাচ্ছি। আসন্ন মরশুমে অনেক ম্যাচ খেলব আমরা। প্রতি ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করে সমর্থকদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব।"

কোচ কুয়াদ্রাতও পুরনো ছাত্র নিশুর আগমনের খবরে খুশি। বলেন, “নিশু খুবই প্রতিভাবান ও পরিশ্রমী খেলোয়াড়। আইএসএলে খেলার যথেষ্ট অভিজ্ঞতা ওর রয়েছে। ২০১৯-এ চ্যাম্পিয়ন হয়েছে, ২০২২-এ ফাইনাল খেলেছে। আমার প্রশিক্ষণে ক্লাবে খেলার সময়ই ও ভারতীয় দলে ডাক পায়। মাঠে ও সবসময় নিজের সেরাটা দেওয়ারই চেষ্টা করে।" কুয়াদ্রাতের তত্ত্বাবধানে নিশু বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ২০১৭-র ফেডারেশন কাপ ও ২০১৮-র সুপার কাপও জেতে। এ বার প্রাক্তন ও প্রিয় ছাত্রকে নিয়ে তিনি ফের সাফল্য আনতে পারেন কি না, সেটাই দেখার।     

গত মরশুমে কেরালা ব্লাস্টার্সের হয়ে সারা মরশুমে ২০টি ম্যাচ খেলেন নিশু। আইএসএলে খেলেন ১৭টি ম্যাচ। একটি গোলে সহায়তা ছিল তাঁর। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে। মূলত লেফট ব্যাক হিসেবেই খেলেন তিনি। 

এর আগে হায়দরাবাদ এফসি থেকে স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস নিয়ে এসেছে ইস্টবেঙ্গল এফসি। এ বছর মে মাসেই হায়দরাবাদের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছে তাঁর। ফলে কোনও ট্রান্সফার ফি ছাড়াই বোরহাকে এক বছরের চুক্তিতে পেয়ে গিয়েছে কলকাতার ক্লাব। এ ছাড়াও সফল ভারতীয় উইঙ্গার নন্দকুমার শেখরকে সই করিয়েছে ইস্টবেঙ্গল এফসি। 

আরও পড়ুন: ABP Exclusive: তরুণদের সুযোগ দিতে সরে দাঁড়ালেন, নজির ঋদ্ধির, লড়াই করে দলে রাখা হল অনুষ্টুপকে

 

সেরা শিরোনাম

IND vs SL Live: দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
দ্বিতীয় ইনিংসে আর হাফসেঞ্চুির হল না পাড়িক্কালের, লাজঘরে ফিরলেন অর্ধশতরানের দোরগোড়ায়
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
IND vs SL: ফের চলল পাড়িক্কালের ব্যাট, চার উইকেট হারিয়েও চতুর্থ দিনের প্রথম সেশনে শতাধিক রান করল ভারত
Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget