এক্সপ্লোর

Kolkata Derby: খেতাব জয়ের থেকে মাত্র একধাপ দূরে ২ দল, কেমন ছিল এবারের ডুরান্ডে ইস্ট, মোহনের পারফরম্যান্স?

Durand Cup Final 2023: শেষবার ২০০৪ সালের ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ দেখা গিয়েছিল। সেবার ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় লাল হলুদ বাহিনী। 

কলকাতা: ডুরান্ড কাপের ফাইনালে আগামীকাল মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। চলতি মরসুমের দ্বিতীয় ডার্বি আয়ােজিত হতে চলেছে সল্টলেক স্টেডিয়ামে। প্রথম ডার্বিতে গত ১২ অগাস্ট জয় ছিনিয়ে নিয়েছিল লাল হলুদ শিবির। আগামীকাল ফাইনালের আগে দেখে নেওয়া যাক চলতি টুর্নামেন্টে দুই দল কেমন পারফর্ম করেছে -

ইস্টবেঙ্গলের পারফরম্যান্স

গত মরশুমে হায়দরাবাদ এফসি-র হয়ে খেলার পর এ মরশুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলছেন স্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস। এ বছর মে মাসেই হায়দরাবাদের ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয় তাঁর। ফলে কোনও ট্রান্সফার ফি ছাড়াই বোরহাকে এক বছরের চুক্তিতে পেয়ে যায় কলকাতার ক্লাব। গ্রুপের প্রথম ম্যাচ এগিয়ে থাকার পরও ড্র করতে হয়েছে। কিন্তু ডার্বি জয়ের পর থেকেই পুরো দলটার খোলনলচে বদলে গিয়েছে। আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। কোয়ার্টার ফাইনালে গোকুলম কেরালাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। এরপর সেমিতে নর্থ ইস্টের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় কার্লোস কুয়াদ্রাতের দল। 

গত জুনেই উইঙ্গার নন্দকুমার শেখরকে ওডিশা এফসি থেকে নিজেদের শিবিরে নিয়ে আসে ইস্টবেঙ্গল এফসি। তিন বছরের জন্য তাঁর সঙ্গে চুক্তি করেছে কলকাতার ক্লাব। গত মরশুমে ওডিশা এফসি-র হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখান তামিলনাড়ু থেকে উঠে আসা এই ফুটবলার। এ মরশুমও শুরুটা দারুন করেছেন তিনি। চলতি ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলকে সাড়ে চার বছর পর ডার্বি জেতানো গোল করেন তিনি। সেমিফাইনালে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে থাকার পর তাঁর গোলেই সমতা আনে ইস্টবেঙ্গল।

মোহনবাগান সুপারজায়ান্টসের পারফরম্যান্স

অন্য়দিকে সবুজ মেরুন বাহিনীর ডুরান্ড কাপ অভিযান শুরু হয়েছিল দুর্দান্তভাবে। গ্রুপ-এর ম্যাচের বাংলাদেশ আর্মির বিরুদ্ধে ৫-০ গোলে জয় ছিনিয়ে নেয় হুয়ান ফেরান্দোর দল। এরপর পঞ্জাবকে ০-২ গোলে হারিয়ে দেন তারা। এরপর ডার্বিতে ১-০ গোলে হারতে হয় মোহনবাগানকে। শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের জায়গা তারা পাকা করে। নকআউট পর্বে প্রথমে কঠিন প্রতিপক্ষ মুম্বই সিটি এফসিকে ৩-১ ব্যবধানে হারায় মোহনবাগান। এরপরে এফসি গোয়াকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকি পায় সবুজ মেরুন ব্রিডেগ।

এই বছর দলের সেন্ট্রাল ফরোয়ার্ড হিসেবে খেলছেন অস্ট্রেলিয়ার জেসন কামিংস। তার দিকে নজর থাকবে ফাইনালেও। মোহনবাগান এসজি তিন বছরের চুক্তি করেছে অস্ট্রেলিয়ান গোলমেশিনের সঙ্গে। যিনি এর মধ্যেই চার গোল করে ফেলেছেন সবুজ-মেরুন জার্সি গায়ে। কেরালা ব্লাস্টার্স থেকে ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলা অ্যাটাকিং মিডফিল্ডার সহাল আব্দুল সামাদকে দলে নিয়েছিল মোহনবাগান। এফসি গোয়ার বিরুদ্ধে আরমান্দো সাদিকুর বিশ্বমানের গোলেই জয় ছিনিয়ে নেয় সবুজ মেরুন বাহিনী। 

শেষবার ২০০৪ সালের ডুরান্ড কাপ ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান দ্বৈরথ দেখা গিয়েছিল। সেবার ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় লাল হলুদ বাহিনী। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget