এক্সপ্লোর

Durad Cup: ঐতিহাসিক ডার্বিতে আজ ইস্ট-মোহন দ্বৈরথ, কখন, কোথায় দেখবেন ম্যাচ?

Durad Cup 2023: শনিবার বিকেলে সারা শহরের সব পথ গিয়ে মিশবে একই গন্তব্যে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম। বেজে উঠবে একশো বছরেরও বেশি বয়সি ফুটবল যুদ্ধের দামামা।

কলকাতা: শনিবার কলকাতায় আবার ডার্বি। যে জন্য গোটা কলকাতা, তথা গোটা বাংলা ফের দ্বিখণ্ডিত। ময়দানে টিকিটের জন্য চেনা হাহাকার, চেনা সর্পিল লম্বা লাইন, একে অপরকে দেখে দুই দলের সমর্থকদের আস্ফালন, শহরের আনাচে কানাচে ঘটি-বাঙালের অঘোষিত যুদ্ধ, কোথাও তা অম্ল-মধুর, কোথাও বেশ সরগরম।

শনিবার বিকেলে সারা শহরের সব পথ গিয়ে মিশবে একই গন্তব্যে, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন বা সল্টলেক স্টেডিয়াম। বেজে উঠবে একশো বছরেরও বেশি বয়সি ফুটবল যুদ্ধের দামামা। যাকে কেউ বলে ডার্বি, কেউ বলে বড়ম্যাচ। তবে এটিই যে জনপ্রিয়তায় ও ঐতিহ্যে এশিয়ার সেরা ফুটবল ডার্বি, এই নিয়ে কারও দ্বিমত নেই। মাঠের বাইরে দুই ক্লাবের সমর্থকদের মধ্যে যতই যুদ্ধংদেহী মেজাজ থাকুক, গত কয়েক বছর ধরে ডার্বিতে কিন্তু মাঠে সেই হাড্ডাহাড্ডি লড়াই উদাও। গত আটটি ডার্বিতে টানা জিতে আসছে সবুজ-মেরুন শিবির, এই মরশুম থেকে নাম বদলে যারা হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।

কাদের ম্যাচ?

আজ ডুরান্ড কাপের ডার্বিতে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান দ্বৈরথ

সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে হবে ম্যাচ

কখন শুরু ম্যাচ?

ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪.৪৫ এ ম্যাচ শুরু হওয়ার কথা

কোথায় দেখবেন ম্যাচ?

সোনি টেন ২, সোনি টেন ২ এইচ ডি

অনলাইন স্ট্রিমিং

সোনি লিভে অনলাইন স্ট্রিমিং হবে এই ডার্বির

১৩৫ বছর বয়স যে টুর্নামেন্টের, সেই ডুরান্ড কাপে একশো বছরেরও বেশি সময়ের এক চিরপ্রতিদ্বন্দিতা। কলকাতা ডার্বি ছাড়া এমন এক ঐতিহাসিক মিলনমেলা আর কোথায়ই বা পাওয়া যাবে? সেই ১৯৫৭-য় ডুরান্ড সেমিফাইনালে প্রথম দেখা কলকাতার দুই ফুটবল-দৈত্যের। তার পর থেকে এই টুর্নামেন্টে দুই দল মুখোমুখি হয়েছে মোট কুড়িবার। আটবার জিতেছে লাল-হলুদ শিবির ও সাতবার সবুজ-মেরুন বাহিনী। ড্র হয়েছে পাঁচবার। গত বছরও গ্রুপ পর্বেই দুই দলের লড়াই হয়। তাতে ১-০-য় জিতেছিল তৎকালীন এটিকে মোহনবাগান। এ বার কী হবে?

টুর্নামেন্ট যে ভাবে শুরু করেছে গতবারের আইএসএল চ্যাম্পিয়নরা, টানা দু’টি ম্যাচে হারিয়েছে যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনী (৫-০) ও পাঞ্জাব এফসি-কে (২-০) তাতে তাদের অপ্রতিরোধ্য মনে হতেই পারে। একসঙ্গে তিন-তিনটি প্রতিযোগিতার কথা মাথায় রেখে মাঠে দল নামাতে হচ্ছে তাদের কোচ হুয়ান ফেরান্দোকে। একদিকে চলতি কলকাতা লিগ ও ডুরান্ড কাপ। অন্যদিকে আসন্ন এএফসি কাপের প্রাথমিক পর্ব, আগামী বুধবারই যার প্রথম ম্যাচ খেলতে নামবে ফেরান্দোর দল। এ মরশুমে আইএসএলের মতোই তারা গুরুত্ব দিচ্ছে এএফসি কাপকেও। তার ঠিক আগে মরশুমের প্রথম ডার্বি, যাকে কম গুরুত্ব দেওয়ার কোনও জায়গাই নেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Commonwealth Games 2026: কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
কমনওয়েলথে ভারতীয় বক্সিংয়ের সোনার দিন, একইদিনে আসল সাত সোনা, তিন রুপো
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
IND vs SL: ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
ভারত-শ্রীলঙ্কা সিরিজ়ের সূচিতে বদল, কমে গেল ম্যাচের দৈর্ঘ্য
Kolkata Knight Riders: মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক নয়, বাড়ছে সূর্যকুমারের কেকেআর আসার সম্ভাবনা, কিন্তু কীভাবে?

ভিডিও

Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget