এক্সপ্লোর

ENG vs AFG, Match Highlights: আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড

ENG vs AFG: ১১ বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সর্বোচ্চ ২৯ রান করলেও, দলের জয়ের প্রধান ভূমিকা নেন স্যাম কারান।

পারথ: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ পর্বের প্রথমদিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেল ইংল্যান্ড (ENG vs AFG)। মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট ও ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিল জস বাটলারের দল। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সর্বোচ্চ ২৯ রান করলেও, দলের জয়ের প্রধান ভূমিকা নেন স্যাম কারান (Sam Curran)। তিনিই পাঁচ উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়েন।

প্রথম ইনিংস

এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আফগান ওপেনাররা কেউই বড় রান করতে পারেননি। রহমানুল্লাহ গুরবাজ ১০ ও হজরতুল্লাহ জাজাই ৭ রানেই আউট হন। ইব্রাহিম জাদরান তিন নম্বরে ব্যাট করতে নেমে আফগান ইনিংসকে স্থিরতা প্রদান করার চেষ্টা করেন। তবে তিনিও ৩২ বলে ৩২ রান করেই আউট হন। রানের গতি বাড়াতে ব্যর্থ হন জাদরান। উসমান ঘানিও সমসংখ্যক বলে ৩০ রান করে। এরপরেই আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামে। এদিন সম্পূর্ণ ব্যর্থ আফগানদের লোয়ার মিডল অর্ডার।

অধিনায়ক মহম্মদ নবি মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন। ছয় নম্বর থেকে ১১ নম্বরে ব্যাটে নামা কোনও আফগান তারকাও দুই অঙ্কের রান করতে পারেননি। স্যাম কারান ও মার্ক উডের দাপটে পর পর উইকেট হারায় আফগানিস্তান। মাত্র ২১ রানে আফগানিস্তানের শেষ ছয় উইকেট পড়ে। স্যাম কারান মাত্র ১০ রানে পাঁচ উইকেট নেন। বেন স্টোকস ও উড উভয়েই দুইটি করে উইকেট নেন। ১১২ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস। 

ভাল বোলিংয়েও জয় অধরা

ইংল্যান্ডের সামনে লক্ষ্য একেবারেই খুব একটা বড় ছিল না। ইংল্যান্ড ওপেনাররাও তাই একটু বুঝেশুনে কিছুটা মন্থরভাবে নিজেদের ইনিংসটা শুরু করেন। তবে বাটলার (১৮) বা অ্যালেক্স হেলস (১৯) কেউই বড় রান করতে পারেননি। ডেভিড মালানও ১৮ রান করতে ৩০ বল খরচ করেন। ১৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ড এক সময় একটু চাপেই পড়ে গিয়েছিল। তবে লিভিংস্টোন শেষ পর্যন্ত টিকে থেকে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করেন। আফগানিস্তানের হয় মহম্মদ নবি, রশিদ খানরা কৃপণ বোলিং করেন, একটি করে উইকেটও নেন। তবে দলকে জয় এনে দিতে পারলেন না তাঁরা।

সেরা শিরোনাম

IND vs SL: প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
প্রথম টেস্টের পর ভারত-শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচেও বৃষ্টির অশনি সংকেত?
Indian Hockey Team: প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
প্রথমার্ধে টানটান লড়াই সত্ত্বেও ডাচদের বিরুদ্ধে হার, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকেই গেল ভারত?
Shubman Gill: শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
শুভমনের সামনে ২টি রেকর্ড গড়ার হাতছানি, কলম্বোতে কী কী নজির গড়তে পারেন ভারত অধিনায়ক?
IND vs SL: কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?
কেমন হবে কলম্বোর পিচ? কোথায়, কীভাবে দেখবেন ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট ম্যাচ?

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget