এক্সপ্লোর

Eng vs Pak: ঘরের মাঠে মুখ পুড়ল বাবরদের, রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে সিরিজও খোয়াল পাকিস্তান

Pakistan vs England: ঘরের মাঠে মুখ পুড়ল পাকিস্তানের। ইংল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টেও পরাজয় বাবর আজমদের (Babar Azam)। সেই সঙ্গে সিরিজও হাতছাড়া হল।

মুলতান: ঘরের মাঠে মুখ পুড়ল পাকিস্তানের। ইংল্যান্ডের কাছে দ্বিতীয় টেস্টেও পরাজয় বাবর আজমদের (Babar Azam)। সেই সঙ্গে সিরিজও হাতছাড়া হল।

সোমবার তীরে এসে তরী ডুবল পাকিস্তানের। রাওয়ালপিণ্ডি টেস্টের পরে মুলতানেও হারের মুখ দেখতে হল বাবর আজমদের। ফলে এক ম্যাচ বাকি থাকতেই ঘরের মাঠে ইংল্যান্ডের কাছে তিন ম্যাচের টেস্ট সিরিজ হার নিশ্চিত হয়ে গেল পাকিস্তানের।

মুলতান টেস্টের নাটকীয় পরিণতি হল। মাত্র ২৬ রানের ব্যবধানে জয় ছিনিয়ে নেন বেন স্টোকসরা। টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮১ রান তোলে। বেন ডাকেট ৬৩ ও ওলি পোপ ৬০ রান করেন। নবাগত আব্রার আমেদ ৭টি ও জাহিদ মামুদ ৩টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে শেষ হয়ে যায় ২০২ রানে। প্রথম ইনিংসে ৭৯ রানের লিড নেয় ইংল্যান্ড। বাবর আজম ৭৫ ও সউদ শাকিল ৬৩ রান করেন। জ্যাক লিচ ৪টি এবং জো রুট ও মার্ক উড ২টি করে উইকেট নেন।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড অল আউট হয় ২৭৫ রানে। হ্যারি ব্রুক ১০৮ রান করেন। বেন ডাকেট ৭৯ ও বেন স্টোকস ৪১ রান করেন। আব্রার আমেদ ৪টি ও জাহিদ মামুদ ৩টি উইকেট নেন।                                                                 

জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৫৫ রানের। তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ৩২৮ রানে। সউদ শাকিল ৯৪ রান করেন। এছাড়া ইমাম-উল-হক ৬০ রান, মহম্মদ নওয়াজ ৪৫ রান, আবদুল্লা শফিক ৪৫ রান, মহম্মদ রিজওয়ান ৩০ রান করেন। মাত্র ১ রান করে আউট হন অধিনায়ক বাবর আজম। ২৬ রানে ম্যাচ জেতে ইংল্যান্ড।

রাওয়ালপিণ্ডির পরাজয় থেকে ঘুরে দাঁড়াতে পাকিস্তান মুলতানে ঘূর্ণি পিচকে হাতিয়ার করেছিল। তবে শেষ ইনিংসে স্পিনিং পিচেও দাপট ইংল্যান্ডের পেসারদের। মার্ক উড ৪টি এবং ওলি রবিনসন ও জেমস অ্যান্ডারসন ২টি করে উইকেট নেন। জ্যাক লিচ ও জো রুট ১টি করে উইকেট দখল করেন। এক টেস্ট বাকি থাকতেই সিরিজ জিতে নিলেন স্টোকসরা।

আরও পড়ুন: ফিরছেন ঈশান, ইডেনে ৪ পেসারে উত্তরপ্রদেশকে ঘায়েল করার অঙ্ক অধিনায়ক মনোজের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget