এক্সপ্লোর

India vs England 3rd T20I: জয়ের হ্যাটট্রিক আটকে দিল ইংল্যান্ড, তৃতীয় টি২০-তে হার ভারতের

IND vs ENG 3rd T20I Highlights : ভারতীয় বোলিং সাইডে নজর কাড়েন বরুণ চক্রবর্তী। দলের হয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। 

রাজকোট : তৃতীয় টি২০-তে আর জয়ের মুখ দেখা হল না টিম ইন্ডিয়ার। রাজকোর্টেই সিরিজ জয়ের সম্ভাবনা ছিল। কিন্তু, এদিন হারের মুখ দেখতে হল সূর্যকুমার যাদব নেতৃত্বাধীন তরুণ ব্রিগেডকে। ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৭১ রান তুলেছিল ইংল্যান্ড । ১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করে নেমে ২৬ রানে হেরে যায় ভারত।

৫ ম্যাচের টি২০ সিরিজ। প্রথম দু'টোতেই হারতে হয়েছে ইংল্যান্ডকে। কাজেই, এটা ছিল তাদের কাছে মরণ-বাঁচন ম্যাচ। ভারত এই ম্যাচে জিতলেই সিরিজ জয় হয়ে যেত। কিন্তু, এদিন রাজকোটে রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে ২৬ রানে হারিয়ে দেয় ইংল্যান্ড। 

টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। ২০ ওভারে ৯ উইকেটে ১৭১ রান তোলেন ব্রিটিশরা। অর্ধ শতরান করেন বেন ডাকেট। অন্যদিকে, ভারতীয় বোলিং সাইডে নজর কাড়েন বরুণ চক্রবর্তী। দলের হয়ে ৫ উইকেট তুলে নেন তিনি। 

১৭২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। শুরুটা ভালোই করেছিলেন ভারতীয় ব্যাটাররা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট তুলতে থাকেন ইংরেজ বোলাররা। ভারতকে ঠিকমতো কোনও পার্টনারশিপই গড়তে দেয়নি। ভারতীয় দলের পক্ষের এদিন সর্বাধিক রান তোলেন হার্দিক পাণ্ড্য। ৩৫টি বল খেলে তিনি ৪০ রান করেন। যদিও তাঁর ইনিংস জলে যায়। কারণ, ভারতকে ১৪৫ রানেই আটকে দেন ইংরেজ বোলাররা। 

গত বছরের জুনে টি-২০ বিশ্বকাপ জেতা ইস্তক ক্রিকেটের এই ফর্ম্যাটে একের পর এক জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। ক্রিকেটের এই ফর্ম্যাটে অপ্রতিরোধ্য হয়ে উঠছে ভারত। দলের একাধিক বড় তারকার অবসর ঘোষণা, ক্রিকেটারদের চোট-আঘাত, কোচ বদল, নেতৃত্বে নতুন মুখ - তাতেও ভারতের শাসন অক্ষুণ্ণ। অনেকে তো বলাবলি শুরু করে দিয়েছেন, যশপ্রীত বুমরা ও কুলদীপ যাদব এই ফর্ম্যাটে ফিরলে কী মারাত্মক দল হয়ে উঠতে পারে টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল গুছিয়ে নিয়েছে ভারত। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিংয়ে এত ভাল খেলছেন যে, যশস্বী জয়সওয়ালের মতো তরুণ প্রতিভাবান দলে কোথায় জায়গা পাবেন, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ভয়ডরহীন ক্রিকেট খেলছে ভারত। তবে, এদিন সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেনি ভারত। ৫ ম্যাচের সিরিজে অবশ্য এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে সূর্যকুমার-নেতৃত্বাধীন বাহিনী। এরপর ভারত-ইংল্যান্ড চতুর্থ টি২০ ম্যাচ আছে পুণেতে এবং পঞ্চম ও শেষ ম্যাচটি আছে মুম্বইয়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
Ashleigh Gardner: সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
সমকামী দুই ক্রিকেটারের বিয়ে হয়েছিল, অস্ট্রেলিয়ার তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ পার্টনারের
Indian Cricket Team: ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
ভবিষ্যৎ ঘিরে জল্পনার অবকাশ নেই, রোহিতের সঙ্গে নির্বাচকদের স্পষ্ট কথা বলার বার্তা ভারতীয় প্রাক্তনীর
India vs Sri Lanka: ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...
ছক্কার হ্যাটট্রিকে ভারতকে জেতালেন সিরাজ়, হতবাক শ্রীলঙ্কার ক্রিকেটারেরা তারপর যা করলেন...

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget