এক্সপ্লোর

Eng vs NZ, 2021: উইলিয়ামসনদের সঙ্গে টেস্ট ড্র করল ইংল্যান্ড

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে প্রতিপক্ষকে বাগে পেয়েও ম্যাচ জিততে পারল না কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড।

লন্ডন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে প্রতিপক্ষকে বাগে পেয়েও ম্যাচ জিততে পারল না কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। লর্ডসে ইংল্যান্ড বনাম নিউজ়িল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হল। সরাসরি ম্যাচ জেতার সুযোগ থাকলেও অল্প সময়ে জো রুটদের অল আউট করতে পারলেন না নিউজ়িল্যান্ডের বোলাররা।  

টেস্টের তৃতীয় দিন পুরোটা বৃষ্টিতে ভেস্তে না গেলে ইংল্যান্ড ও নিউজ়িল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে ফয়সালা হওয়ারই কথা। রবিবারের ফল অবশ্য স্বস্তি দেবে টিম ইন্ডিয়া ও অধিনায়ক বিরাট কোহলিকে। ১৮ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই নিউজ়িল্যান্ডের বিরুদ্ধেই খেলবেন কোহলিরা। তার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজ়িল্যান্ডের দুই টেস্টের সিরিজের প্রথম টেস্ট ড্র হয়ে গেল। নিউজিল্যান্ড রবিবার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৬৯ রান তুলে ডিক্লেয়ার দেয়। ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৩ রান। তারা শেষ পর্যন্ত ৩ উইকেটে ১৭০ রান তোলে। চতুর্থ দিনের ২ উইকেটে ৬২ রান নিয়ে খেলা শুরু করে নিউজ়িল্যান্ড। টম লাথাম (৩৬) ও নিল ওয়াগনার (১০) বেশি রান করতে পারেননি। এরপর রস টেলর (৩৩), হেনরি নিকোলস (২৩) দ্রুত রান তুলতে শুরু করেন। ইংরেজ বোলারদের মধ্যে ওলি রবিনসন ৩ উইকেট নেন। তিনি আগের দিনই ২ উইকেট নিয়েছিলেন। এছাড়া স্টুয়ার্ট ব্রড, মার্ক উড, জো রুট ১টি করে উইকেট নেন।

ইংল্যান্ডের সামনে ৭০ ওভারে ২৭৩ রানের লক্ষ্য ছিল। কিন্তু সরাসরি জেতার জন্য ঝাঁপাতে গিয়ে কোনওরকম ঝুঁকি নেয়নি ইংল্যান্ড। ড্রয়ের লক্ষ্যেই খেলতে থাকে তারা। দুই ওপেনার ররি বার্নস (৮১ বলে ২৫) ও ডম সিবলি (২০৭ বলে অপরাজিত ৬০ রান) কখনওই রান তোলার গতি বাড়াতে পারেননি। অধিনায়ক জো রুট ৭১ বলে ৪০ রান করে অপরাজিত ছিলেন। কিউয়ি বোলারদের মধ্যে ওয়াগনার ২টি এবং টিম সাউদি ১টি উইকেট নেন। অমীমাংসিতভাবে প্রথম টেস্ট শেষ হওয়ায় সিরিজের ফয়সালার জন্য দ্বিতীয় তথা শেষ টেস্টের দিকে তাকিয়ে থাকতে হবে দুই শিবিরকেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pathan On Sangakkara: 'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
'প্রতারক' বলেছিলেন সাঙ্গা, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ককে পাল্টা কী বলেছিলেন পাঠান?
Brazil Football: গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
গোল সেলিব্রেট করতে গিয়ে টানেল দিয়ে পড়ে গেলেন ব্রাজ়িলের ফুটবলার! আরও চমক হল পরে
Sarfaraz Khan: কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
কাশ্মীরে সেরেছেন অনুশীলন, ১৭ কেজি ওজন ঝরিয়ে শ্রীলঙ্কা সিরিজের জন্য তৈরি সরফরাজ
Durand Cup: ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?
ডুরান্ড কাপে মোহনবাগানের ম্যাচে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ব্যানার, কী দাবি?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget