এক্সপ্লোর

লর্ডসে নাটকীয় ফাইনাল, টাই, সুপার ওভার পেরিয়ে বাউন্ডারি দিয়ে মীমাংসা, প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড

৪৪ বছরের অপেক্ষার অবসান। প্রথমবার বিশ্বকাপে কব্জা করল ইংল্যান্ড।

লন্ডন: ৪৪ বছরের অপেক্ষার অবসান। প্রথমবার বিশ্বকাপে কব্জা করল ইংল্যান্ড। সেটাও একেবারে নাটকীয়ভাবে। লর্ডসে টসে জিতে প্রথম ব্যাট করে নিউজিল্যান্ড ৮ উইকেট হারিয়ে তোলে ২৪১ রান। জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারের নাটকীয় ক্রিকেটের পর সব উইকেট খুইয়ে ২৪১ রান তোলে ইংল্যান্ডও। টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে।

সুপার ওভারে, প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তোলে ১৫ রান। সেই রান তাড়া করতে নেমে ১৫ রান তোলে কিউইরাও। স্কোর আবার টাই হয়ে যায়। তবে ইংল্যান্ডের ইনিংসে বেশি বাউন্ডারি থাকার কারণে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ডই। নিউজিল্যান্ডের ইনিংসে মোট এসেছে ১৬টি বাউন্ডারি, যার মধ্যে রয়েছে ২টি ছয়। অন্যদিকে ইংল্যান্ডের ইনিংসে মোট ২৪টি বাউন্ডারি এসেছে, তার মধ্যে ২টি ছয়। ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বেন স্টোকস।

১৯৭৯, ১৯৮৭, ১৯৯২ বিশ্বকাপে যা করে দেখাতে পারেনি অতীতের ব্রিটিশ দল, এবার সেটাই করে দেখালো ইয়ন মর্গ্যানরা। বিশ্বকাপের ফাইনালে গিয়েও ট্রফি ছুঁয়ে না দেখার হতাশা কাটিয়ে লর্ডস সাক্ষ্মী থাকল ইংল্যান্ডের প্রথম বিশ্বজয়ের। বিশ্বের এক নম্বর ওয়ান ডে দল বিশ্ব চ্যাম্পিয়ন হল এবং সেটা যোগ্যতম হিসেবেই। ২ বারের  বিশ্ব চ্যাম্পিয়ন ভারত হেরেছে সেমিতে। একই হাল হয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ারও।  ২০১৯ বিশ্বকাপে যাদের শুরু থেকেই ‘ফেভারিট’ ধরা হল, তারাই জিতল। আর ডার্ক হর্স হয়েই থেকে গেল নিউজিল্যান্ড।

ক্রিকেট বিশ্বের ১২তম বিশ্বকাপে অবশেষে নিজেদের নাম লিখল উইলিয়াম গিলবার্ট গ্রেস সাহেবের দল। ক্রিকেট আবিষ্কর্তাই বিশ্বকাপ জয়ের স্বাদ থেকে বঞ্চিত! এবার সেই ‘শাপমোচন’ হল। আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করা কোচ ট্রেভর বেইলিসের হাত ধরেই জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, জোফ্রা আর্চারদের হাতে সোনালি রঙের ট্রফিটা উঠল। অন্যদিকে ব্র্যান্ডন ম্যাককলামের পর কেন উইলিয়ামসনের কপালেও জুটল সেই রানার্স  আপ তকমা।

লর্ডসে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। শুরু থেকেই ব্ল্যাকক্যাপসদের ব্যাটসম্যানদের ওপর দাপট দেখান ক্রিস ওকস, জোফ্রা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেটরা। ৩টি করে উইকেট পান ওকস এবং প্ল্যাঙ্কেট। ১টি করে উইকেট আসে জোফ্রা ও মার্ক উডের ঝুলিতে। কিউই ওপেনার হেনরি নিকোলস (৫৫) এবং টম ল্যাথাম (৪৭) ছাড়া আর কোনও ব্যাটসম্যানই ব্রিটিশ আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি। যার ফলে নির্ধারিত ৫০ ওভারে কেনের দল ২৪১ রানই তুলতে পারে।

জবাবে ব্যাট করতে নেমে কিউই আক্রমণের সামনে শুরু থেকেই একের পর উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। বিশ্বকাপে জেসন রয় ও জনি বেয়ারস্টোর যে দাপট বিপক্ষদের ভয় পাইয়ে দিয়েছিল, এদিন সেই বিধ্বংসী ব্যাটিং দেখা যায়নি। ১৭ রান করে শুরুতেই ফিরে যান জেসন রয়। এরপর জো রুট (৭) সেট হতে না হতেই আউট হন। বেয়ারস্টো (৩৬) রান পেলেও দীর্ঘস্থায়ী হননি। ২২ বলে ৯ রান করে ফিরে যান ইয়ন মর্গ্যানও। তবে বেন স্টোকস ও জস বাটলারের যুগলবন্দি ইংল্যান্ডকে ধীরে ধীরে শক্তপোক্ত জায়গায় নিয়ে যায়। কিন্তু ৬০ বলে ৫৯ রানের ইনিংস খেলে জস বাটলার আউট হবার পর আবার কিছুটা চাপে পড়ে ব্রিটিশ দল। ইংল্যান্ডের পক্ষে খেলা ঘুরিয়ে দেন ব্রিটিশ অলরাউন্ডার বেন স্টোকস। ৮৪ রানের মূল্যবান ইনিংস খেলেন তিনি। তবে সেই ইনিংসও দলকে জয় এনে দিতে পারেনি। স্কোর সমান সমান হওয়ায় খেলা গড়ায় সুপারওভারে। এরপরও সেই সুপারওভারেও স্কোর টাই হওয়ায় বাউন্ডারির বিচারে চ্যাম্পিয়ন হয়ে যায় ব্রিটিশ দল।

প্রসঙ্গত, ইংল্যান্ডকে বিশ্বকাপ জেতানোর নেপথ্য থাকলেন তিন ‘বিদেশি’। প্রথমজন, দলপতি ইয়ন মর্গ্যান। যিনি একজন আইরিশ ক্রিকেটার। পরে ইংল্যান্ড দলের হয়ে খেলতে শুরু করেন এবং এই বিশ্বকাপে ব্রিটিশ দলকে নেতৃত্বও দিয়েছেন তিনিই। দ্বিতীয়, জোফ্রা আর্চার। যিনি ক্যারিবিয়ান ক্রিকেটার হলেও বিশ্বকাপ খেললেন ইংল্যান্ডের হয়ে। ২০১৯ বিশ্বকাপে ইংলিশ বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট ও সবথেকে বেশি ডট বলও তাঁরই। অন্যজন কোচ ট্রেভর বেইলিস। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার এই প্রাক্তন ক্রিকেটারই ব্রিটিশদের রূপকথার নেপথ্য নায়ক হয়ে রইলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hardik Pandya: সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
সিএসকের সঙ্গে হার্দিকের ট্রেডিংয়ের বিষয়ে অবশেষে মুখ খুলল মুম্বই ইন্ডিয়ান্স
Commonwealth Games 2026: ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
ভারতের মানচিত্র থেকে বাতিল 'সেভেন সিস্টার্স', চোখে পড়তেই প্রতিবাদে গর্জে উঠলেন লভলিনা বড়গোহাঁই
Abhishek Sharma: ৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিওAbhishek Sharma
৯১ বলে ২৩৩ রানের বিধ্বংসী ইনিংস, অভিষেক শর্মার ব্যাটিং মুগ্ধ আট থেকে আশি, রইল ভিডিও
IND vs SL: কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?
কপাল পুড়ল টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কা সিরিজ় থেকে ছিটকে গেলেন যশপ্রীত বুমরা?

ভিডিও

Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:
Chinmoy Krishna Das: বাংলাদেশে জোড়া মামলায় জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস,তবে এখনই জামিন নয়।
Sukanta Majumdar: 'এই সরকারের ভয়ে দেশ ছেড়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে', মন্তব্য সুকান্তর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget