এক্সপ্লোর

দল গঠনে ভুল হয়েছিল, লর্ডসে হারের পর বললেন কোহলি

লন্ডন: ৩৬ টেস্টে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন বিরাট কোহলি। কিন্তু এই প্রথম ইনিংসের ব্যবধানে হারের সম্মুখীন হতে হল তাঁর নেতৃত্বাধীন দলকে। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই ইনিংস ও ১৫৯ রানে হারতে হয়েছে ভারতকে। বৃষ্টির জন্য প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছিল। সেই অর্থে আড়াই দিনে লজ্জার হারের মুখে পড়তে হয়েছে ভারতকে। দ্বিতীয় দিন খেলা শুরুর পর ৩৫.২ ওভারে মাত্র ১০৭ রানে গুটিয়ে গিয়েছিল ভারতের প্রথম ইনিংস। আর দ্বিতীয় ইনিংসে ৪৭ ওভারে মাত্র ১৩০ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। হারের পর কোহলি বলেছেন, দল বাছাইয়ে ভুল ছিল। ভারতীয় ব্যাটসম্যানরা যে পিচে সুইং সামলাতে হিমশিম খেয়েছেন সেই পিচেই ইংল্যান্ডে প্রথম ইনিংসে ৩৯৬ রান তুলে ডিক্লেয়ার করে। দুই স্পিনারকে নিয়ে নেমেছিল ভারত। তাঁরা দুজনেই বল হাতে সফল হতে পারেননি। কুলদীপ সাকুল্যে হাত ঘুরিয়েছেন ১০ ওভার। আর অশ্বিন ১৭ ওভারে ৬৮ রান দিয়েছেন। বৃষ্টি হওয়ার পরও ভারত যেভাবে দুই স্পিনারকে দলে রেখেছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ম্যাচের পর কোহলি বলেছেন, হারের পর মনে হচ্ছে দল গঠনে ভুল হয়েছিল। আমরা কিছুটা আগেই দল বেছে নিয়েছিলাম। তার ফল ভুগতে হল। কোহলি বলেছেন, গত পাঁচ ম্যাচের মধ্যে এটাই সবচেয়ে জঘন্য হার। এই টেস্টে যে ভাবে আমরা খেলেছি তাতে হারই প্রাপ্য ছিল। ইংল্যান্ড দলের প্রশংসাও করেছেন কোহলি। তিনি বলেছেন, ওরা খুব ভালো খেলেছে। বিশেষ করে ওদের বোলাররাও দলের জন্য রান করতে আগ্রহী ছিল। আগামী টেস্টে প্রত্যাবর্তনের লক্ষ্যে দল মাঠে নামবে বলেও জানিয়েছেন কোহলি।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cricket News: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে... বিতর্কে শামির পরিবার, গুরুতর অভিযোগ বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে!
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে... বিতর্কে শামির পরিবার, গুরুতর অভিযোগ বাংলার ক্রিকেটারের বিরুদ্ধে!
KL Rahul: রাহুল-নিসাঙ্কার বিধ্বংসী ইনিংসে আইপিএলে ইতিহাস দিল্লি ক্যাপিটালসের, নেমেই ভয়ঙ্কর স্টার্ক
রাহুল-নিসাঙ্কার বিধ্বংসী ইনিংসে আইপিএলে ইতিহাস দিল্লি ক্যাপিটালসের, নেমেই ভয়ঙ্কর স্টার্ক
IPL 2026: আইপিএলে কোহলিদের আরসিবির ম্যাচ দেখে ফেরার পথেই দুই ভাইয়ের মৃত্যু
আইপিএলে কোহলিদের আরসিবির ম্যাচ দেখে ফেরার পথেই দুই ভাইয়ের মৃত্যু
Shubman Gill: আরসিবিকে হারিয়েই কোহলির দলকে খোঁচা গিলের, সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন শুভমন?
আরসিবিকে হারিয়েই কোহলির দলকে খোঁচা গিলের, সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করলেন শুভমন?

ভিডিও

West Bengal Election 2026:
West Bengal Election 2026: ভোররাতে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে কী ছবি?
West Bengal Election 2026:
West Bengal Election 2026: ফলতায় পুনর্নির্বাচন হবে? কাটেনি ধোঁয়াশা
West Bengal Election 2026:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরবির্তে কে?
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
৩০০০ তৃণমূল কর্মীর আটক মামলায় কী নির্দেশ হাইকোর্টের ?
Embed widget