এক্সপ্লোর

England vs Pakistan: নাটকীয় টেস্টে পাকিস্তানকে হারিয়ে স্টোকস বলছেন, বিদেশের মাটিতে সেরা জয়

Pak vs Eng: যে টেস্টের প্রথমার্ধে শুধু ব্যাটারদের দাপট দেখা গিয়েছে, সেই টেস্টই বোলারদের দাপটে জিতে নিল ইংল্যান্ড। পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে প্রথম টেস্টে ৭৪ রানে হারিয়ে দিল বেন স্টোকসের ইংল্যান্ড।

রাওয়ালপিণ্ডি: যে টেস্টের প্রথমার্ধে শুধু ব্যাটারদের দাপট দেখা গিয়েছে, সেই টেস্টই বোলারদের দাপটে জিতে নিল ইংল্যান্ড। পাকিস্তানকে (Pakistan vs England) তাদের ঘরের মাটিতে প্রথম টেস্টে ৭৪ রানে হারিয়ে দিল বেন স্টোকসের (Ben Stokes) ইংল্যান্ড।

প্রথম ইনিংসে ইংল্যান্ডের চার ব্যাটারের সেঞ্চুরি। বোর্ডে পাহাড়প্রমাণ ৬৫৭ রান। জবাবে ব্যাট হাতে জ্বলে ওঠা পাকিস্তানের তারকাদেরও। বাবর আজম-সহ তিন ব্যাটারের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৫৭৯ রান তোলা। সব মিলিয়ে মনে হয়েছিল, যে মাঠে ক্রিকেট খেলে শোয়েব আখতারের উত্থান, সেই রাওয়ালপিণ্ডিতে ব্যাটারদের শাসন দেখেই কাটবে।

কিন্তু ক্রিকেটকে কেন মহান অনিশ্চয়তার খেলা বলা হয়, তার প্রমাণ পাওয়া গেল ম্যাচের পরের দিকে। যেখানে দ্বিতীয় ইনিংসে টি-টোয়েন্টি ক্রিকেটের ভঙ্গিমায় খেলে দ্রুত ২৬৪/৭ তুলে ইনিংস ডিক্লেয়ার দিল ইংল্যান্ড। আর চতুর্থ ইনিংসে পাকিস্তান অল আউট হয়ে গেল ২৬৮ রানে। জেমস অ্যান্ডারসন ও ওলি রবিনসন চারটি করে উইকেট নিলেন।

যে ম্যাচ শুরুর আগে দলগঠন নিয়েই সমস্যায় ছিল ইংল্যান্ড। সংক্রমণের জেরে অসুস্থ হয়ে পড়েছিল কার্যত গোটা দল। ম্যাচ পিছিয়ে দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়েছিল। তার ওপর ব্যাটিং সহায়ক পিচ। সেখান থেকে নাটকীয় পরিস্থিতিতে ম্যাচ জিতে নিয়ে তৃপ্ত বেন স্টোকস। এই জয়কে ইংল্যান্ডের সর্বকালের অন্যতম সেরা বলেও আখ্যা দিয়েছেন।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by We Are England Cricket (@englandcricket)

ম্যাচ জিতে ইংরেজ অধিনায়ক বেন স্টোকস বলেছেন, 'অবিশ্বাস্য জয়। ড্রেসিংরুমে আমরা কথা হারিয়ে ফেলেছিলাম। গত পাঁচদিন ধরে দলের সকলে কঠিন পরিশ্রম করেছে। জিমি অ্যান্ডারসন বলছিল ও আবেগপ্রবণ হয়ে পড়েছে। ১৮০-র কাছাকাছি টেস্ট খেলা কেউ এই কথা বললে বোঝা যায় আমাদের মধ্যে কী হচ্ছিল। সত্যিই বিশেষ কিছু অর্জন করেছি আমরা।'

জ্যাক লিচ যখন নাসিম শাহর উইকেটটি নেন, খেলার আট মিনিট বাকি ছিল। দিনের আলো কমে আসছিল। ১৭ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে ইংল্যান্ড। পাকিস্তানের মাটিতে ২৫ টেস্টে এটা মাত্র তৃতীয় জয় ইংল্যান্ডের। শেষটি এসেছিল ২০০০ সালের ডিসেম্বরে এরকমই এক আলো কমে আসা বিকেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Messi At Miami: ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
ভবিষ্যৎ আর অবসর নিয়ে জল্পনার মাঝেই মায়ামি পৌঁছে গেলেন মেসি, সিদ্ধান্ত জানাবেন কবে?
FIFA World Cup: অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
অভিনয় করেছিল, লাল কার্ডের সিদ্ধান্ত সঠিক, আর্জেন্তিনা-স্য্যুইৎজ়ারল্যান্ড ম্য়াচ নিয়ে কড়া ফিফা
IND vs SL Test: কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
কেন ভারতের টেস্ট দলে নেই জম্মু-কাশ্মীরের পেসার? নির্বাচকদের বিরুদ্ধে বোমা ফাটালেন পাঠান
Indian Cricket: এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা
এই অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন ভারতীয় ক্রিকেটার! ছবির ক্যাপশন দেখে আরও তীব্র জল্পনা

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget