এক্সপ্লোর

Euro 2020 semi-final: আজ রাতে ইউরোর সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড- ডেনমার্ক, কখন, কোথায় দেখবেন শেষ চারের ম্যাচ?

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ডেনমার্ক। ওয়েম্বলিতে বুধবারে হ্যারি কেনের দলের বিরুদ্ধে নামছে সাইমন কাজারের ব্রিগেড। এবারের ইউরোয় ২ দলই দুর্দান্ত পারফর্ম করে এসেছে এখনও পর্যন্ত।

ওয়েম্বলি: ইউরোয় দ্বিতীয় সেমিফাইনালে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে ডেনমার্ক। ওয়েম্বলিতে বুধবারে হ্যারি কেনের দলের বিরুদ্ধে নামছে সাইমন কাজারের ব্রিগেড।

এবারের ইউরোয় ২ দলই দুর্দান্ত পারফর্ম করে এসেছে এখনও পর্যন্ত। ইউক্রেনের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয় পেয়েছে স্টার্লিংরা শেষ আটের লড়াইয়ে। অন্যদিকে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নিয়েছে ডেনমার্ক। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ক্রিশ্চিয়ান এরিকসেনের হৃদরোগে আক্রান্ত হওয়ার ঘটনা মনোবল আরও বাড়িয়ে দিয়েছে ড্যানিশদের। হ্যারি কেনদের বিশেষজ্ঞরা এগিয়ে রাখলেও অঘটন ঘটাতে প্রস্তুত সাইমন কাজার অ্যান্ড কোং।

 কিছুদিন আগে ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেটও সমীহ করে বলেছিলেন যে, কোনওভাবেই ডেনমার্ককে সেমিফাইনালে হালকাভাবে নেওয়া যাবে না। ওয়েম্বলিতে ঘরের মাঠে খেলার ফলে সমর্থকদের সমর্থনও পুরোপুরিভাবে পাবে ইংল্যান্ড ফুটবল দল।

ডেনমার্কের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ম্যাচে শেষ ছয় বারের সাক্ষাতে মাত্র একবারই জয় পেয়েছে ব্রিটিশ বাহিনী। ২০০২ ফুটবল বিশ্বকাপে ৩-০ ব্যবধানে জয় পেয়েছিল ইংল্যান্ড শিবির। এছাড়া ৩ ম্যাচ ড্র ও ২ ম্যাচ হারতে হয়েছে ইংল্যান্ডকে।

ওয়েম্বলি স্টেডিয়ামে এখনও পর্যন্ত যতবারই ২ দলের দেখা হয়েছে ততবারই ১-০ ব্যবধানে জিতেছে জয়ী দল। পাঁচবার ইংল্যান্ড জয় পেয়েছে, তো দুবার জয় পেয়েছে ড্যানিশরা। তাঁরা প্রতিযোগিতামূলক ম্যাচে শেষ ২ বার জয় পেয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৮৩ ও ২০২০ সালে।

এই নিয়ে ইউরো কাপে নিজেদের তৃতীয় সেমিফাইনাল খেলতে চলেছে ইংল্যান্ড। এর আগে ১৯৬৮ সালে যুগস্লোভানিয়ার বিরুদ্ধে হারতে হয়েছিল। ১৯৯৮ সালে জার্মানির বিরুদ্ধে পেনাল্টিতে হারতে হয় তাঁদের। ডেনমার্কের এই নিয়ে চতুর্থ সেমিফাইনাল ইউরো কাপে। এর আগে ১৯৬৪, ১৯৮৪ ও ১৯৯২ সালে টুর্নামেন্টের শেষ চারে জায়গা করে নিয়েছিল ডেনমার্ক।  

কখন কোথায় দেখবেন ম্যাচ: ইউরো কাপের সেমিফাইনালে ইংল্যান্ড বনাম ডেনমার্ক ম্যাচ শুরু হবে বুধবার রাত ১২:৩০টা থেকে। ম্যাচ দেখা যাবে সোনি সিক্স, সোনি টেন ওয়ান, সোনি টেন থ্রি, সোনি টেন ফোর চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rishabh Pant: চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
চাইলেও ঘরে ফিরতে পারছেন না, বাধ্য হয়ে মাঝরাতে মুখ্যমন্ত্রীকে অনুরোধ ঋষভ পন্থের
IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত
Naktala Shilpi Astha | দেখতে দেখতে ১৭ বছর। শিল্পীদের বিশেষ প্রয়োজনে পাশে খুঁটির মতো দাঁড়িয়ে রয়েছে 'নাকতলা শিল্পী আস্থা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget