এক্সপ্লোর

Spain vs Slovakia Match Highlight: স্লোভাকিয়াকে ৫-০ উড়িয়ে ইউরো কাপের নক-আউটে স্পেন

Spain demolished Slovakia 5-0 to reach knock-out stages of UEFA EURO. | পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ ই-র সেরা সুইডেন।

সেভিয়া: চ্যাম্পিয়নরা ঠিক এভাবেই জ্বলে ওঠে। নক-আউটে যেতে হলে ইউরো কাপে গ্রুপ ই-র শেষ ম্যাচে স্লোভাকিয়ার বিরুদ্ধে জিততেই হত স্পেনকে। এই ম্যাচে ৫-০ গোলে জিতে গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে নক-আউটে পৌঁছে গেল স্পেন। অন্য ম্যাচে পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপের সেরা হল সুইডেন। 

এদিন জিততেই হত স্পেনকে। শুরু থেকেই সেই লক্ষ্যে ঝাঁপান আলভারো মোরাতা, সের্জিও বুসকেটসরা। ৩০ মিনিটে প্রথম গোল পায় স্পেন। এটি অবশ্য আত্মঘাতী গোল। মার্টিন দুব্রাভকার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে আর কিছু করতে পারেনি স্লোভাকিয়া। প্রথমার্ধের সংযোজিত সময়ে ব্যবধান বাড়ান আইমেরিক লাপ্রোতে। এরপর দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে স্পেন। ৫৬ মিনিটে স্পেনের হয়ে তৃতীয় গোল করেন পাবলো সারাবিয়া। ৬৭ মিনিটে ব্যবধান বাড়ান ফেরান তোরেস। এরপর আরও একটি আত্মঘাতী গোল খায় স্লোভাকিয়া। এবার নিজেদের জালেই বল জড়িয়ে দেন জুরাজ কাকচা। ফলে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় হল স্পেন। স্লোভাকিয়া একটি ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। 

স্পেন সহজ জয় পেলেও, পোল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে জিততে হল সুইডেনকে। পোল্যান্ডের হয়ে জোড়া গোল করে সুইডেনকে চাপে ফেলে দিয়েছিলেন বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডস্কি। কিন্তু শেষপর্যন্ত সুইডেনই জয় ছিনিয়ে নিল। 

এদিনের ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সুইডেন। ২ মিনিটের মাথাতেই প্রথম গোল করেন অমিল ফর্সবার্গ। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। এরপর ৫৯ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ফর্সবার্গ। এরপরেই জ্বলে ওঠেন লেওয়ানডস্কি। তিনি ৬১ মিনিটে প্রথম গোল করে ব্যবধান কমান। ৮৪ মিনিটে ফের গোল করে ম্যাচে সমতা ফেরান লেওয়ানডস্কি। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ম্যাচের শেষমুহূর্তে গোল করে সুইডেনকে জয় এনে দেন ভিক্টর ক্লাসন। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ই-র শীর্ষে থাকল সুইডেন। মাত্র ১ পয়েন্ট নিয়ে সবার শেষে পোল্যান্ড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
বিশ্বকাপ ফাইনালে হতাশাজনক হার, অবসর ঘোষণা করলেন আর্জেন্তাইন কিংবদন্তি
Indian Cricket News: পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
পাখির চোখ অস্ট্রেলিয়া সিরিজ, গম্ভীরের টেস্ট দলের অস্ত্র তৈরির কারখানায় সফল বাংলার প্রাক্তনী
Vaibhav Sooryavanshi: অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
অর্ধশতরানের পরই অভিনব 'A' সেলিব্রেশন, জানেন কী বৈভব কী বোঝাতে চেয়েছিল?
AFG Vs IND: নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?
নিজেদের দেশেই অ্যাওয়ে সিরিজ খেলবে ভারত, প্রতিপক্ষ কারা?

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget