এক্সপ্লোর

Gavaskar On Virat: খারাপ ফর্ম অব্যাহত বিরাটের, কড়া বার্তা গাওস্করের

Gavaskar On Virat: প্রথম ২ টো ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান প্রাক্তন অধিনায়ক। কিন্তু চতুর্থ ডেলিভারিতে আউট হয়ে ফেরেন তিনি। ফাইন লেগে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। 

আমদাবাদ: খারাপ ফর্ম অব্যাহত বিরাট কোহলির। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় প্রথম ওযান ডে ম্যাচেও রান পেলেন না প্রাক্তন ভারত অধিনায়ক। ৪ বলে মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বিরাট। আর তাঁর ব্যাটিং নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন সুনীল গাওস্কর। আলজারি জোসেফের বলে আউট হন বিরাট। প্রথম ২ টো ডেলিভারিতে বাউন্ডারি হাঁকান প্রাক্তন অধিনায়ক। কিন্তু চতুর্থ ডেলিভারিতে আউট হয়ে ফেরেন তিনি। ফাইন লেগে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফেরেন বিরাট। 

সুনীল গাওস্কর জানান, গত মাসে দক্ষিণ আফ্রিকায় ওয়ান ডে সিরিজের সময়ও বিরাটকে আউট করার জন্য এই স্ট্র্যাটেজিই নিয়েছিল প্রোটিয়া বোলাররা। লিটন মাস্টার বলেন, ''প্রোটিয়া বোলাররাও বিরাটকে এভাবেই আক্রমণের ছক কষেছিল। কারণ ও এমন একজন ব্যাটার যে সবসম স্ট্রোক খেলতে ভালবাসে। আর হুক শটও মারতে ভালবাসে। কিন্তু সেই সময় সবসক্ষেত্রে কন্ট্রোল থাকে না।'' গাওস্কর আরও বলেন, ''বাউন্সে বিরাট মারতে গিয়েছিল, কিন্তু আমার মনে হয় ওর আগে ঠিকভাবে কন্ট্রোল আনা উচিত সেই শটে। অতিরিক্ত বাউন্স হওয়া বলেই শট খেলতে গিয়ে আউট হল ও। পুরোনো ম্যাচগুলো থেকে ভুলগুলো দেখে শুধরে নেওয়া উচিত বিরাটের।''

উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটে জয় পেল ভারতীয় দল। আজ টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ২৮ ওভারের মধ্যেই সেই রান টপকে যায় ভারতীয় দল। অনায়াসে জয় পেয়ে সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত। পরের ম্যাচ বুধবার।

টসে জিতে আজ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩.৫ ওভারে ১৭৬ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ ৫৭ রান করেন জেসন হোল্ডার। ২৯ রান করেন ফ্যাবিয়ান অ্যালেন। ভারতের হয়ে ৪৯ রান দিয়ে ৪ উইকেট নেন যুজবেন্দ্র চাহল। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ। ২৬ রান দিয়ে ১ উইকেট নেন মহম্মদ শামি।

রান তাড়া করতে নেমে ভারতের কোনও সমস্যাই হয়নি। অধিনায়ক রোহিতের সঙ্গে ওপেন করতে নামেন ঈশান কিষাণ। রোহিত ৫১ বলে ১০টি বাউন্ডারি ও একটি ছক্কার সাহায্যে ৬০ রান করেন। ঈশান করেন ২৮ রান। প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি করেন ৮ রান। ঋষভ পন্থ করেন ১১ রান। সূর্যকুমার যাদব ৩৪ ও দীপক হুডা ২৬ রান করে অপরাজিত থাকেন। ক্যারিবিয়ানদের হয়ে ২ উইকেট নেন আলজারি জোশেফ। একটি উইকেট নেন আকিল হোসেন। 

 

Gavaskar On Virat: খারাপ ফর্ম অব্যাহত বিরাটের, কড়া বার্তা গাওস্করের

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
East Bengal vs Mohun Bagan: এডমুন্ডের হ্যাটট্রিক, ডুরান্ড ফাইনালে প্রথমার্ধ শেষেই মোহনবাগানের বিপক্ষে ৪-১ এগিয়ে ইস্টবেঙ্গল
এডমুন্ডের হ্যাটট্রিক, ডুরান্ড ফাইনালে প্রথমার্ধ শেষেই মোহনবাগানের বিপক্ষে ৪-১ এগিয়ে ইস্টবেঙ্গল

ভিডিও

Serampore Fire Incident : শ্রীরামপুরের একটি আবাসনে আগুন । কীভাবে লাগল আগুন ? ABP Ananda Live
Rajnath Singh : আজ কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, যোগ দেবেন কী কী কর্মসূচীতে ?
Dilip Ghsoh : যদি আইনশৃঙ্খলার প্রশ্ন হয় তাহলে পুলিশ দেখবে, ছাড়বে না কাউকে : দিলীপ ঘোষ
Serampore News : শ্রীরামপুরের বটতলা এলাকার একটি আবাসনের মিটার বক্সে আগুন | Fire Incident
Enforcement Branch: বাঁকুড়ায় একের পর এক হোটেল, রেস্তোঁরায় হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget