এক্সপ্লোর

EURO Cup Final: টাইব্রেকারে পেনাল্টি মিস, ইউরোর মঞ্চে বর্ণবৈষম্যের শিকার ইংল্যান্ডের ৩ ফুটবলার

টাইব্রেকারে পেনাল্টি মিস করেছিলেন ইংল্যান্ডের ৩ ফুটবলার মার্কাশ র‌্যাশফোর্ড,জর্ডন স্যাঞ্চো ও বুকায়ো সাকা। এরপরই সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করা হয়েছে তাঁদের উদ্দেশ্যে।

ওয়েম্বলি: ইউরো কাপের ফাইনালে বর্ণবৈষম্যের শিকার হলেন ইংল্যান্ডের ৩ ফুটবলার মার্কাশ র‌্যাশফোর্ড,জর্ডন স্যাঞ্চো ও বুকায়ো সাকা। এদিন ফাইনালে ইতালির বিরুদ্ধে পেনাল্টি মিস করেন এই ফুটবলাররা। এরপরই সমর্থকদের যাবতীয় ক্ষোভের মুখে পড়তে হয় ৩ ইংরেজ ফুটবলারকে।

ম্যাচের পরই এই ৩ ফুটবলারের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বর্ণবিদ্বেষীমূলক মন্তব্য করা হয়েছে। তবে এই ঘটনাকে কোনওভাবেই সমর্থন করা হচ্ছে না। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এর তীব্র নিন্দা করেছে। একইসঙ্গে বলা হয়েছে যে পুরো ঘটনার তদন্ত করবে মেট্রোপলিটন পুলিশ।

রবিবার রাতে ইউরো কাপের ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয় ম্যাচ। প্রথমার্ধে ২ মিনিটের মাথায় লিউক শয়ের গোলে ইংল্যান্ড গোল করে এগিয়ে গেলেও। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটের মাথায় বোনুচ্চির গোলে সমতা ফেরায় ইতালি। এরপরই যদিও নির্ধারিত সময়ে আর কোনও দলই গোল করতে পারেনি।

ম্যাচ টাইব্রেকারে পৌঁছোলে সেখানে ৩-২ গোলে জয় হয় ইতালি। এমন গুরুত্বপূর্ণ সময়ে টাইব্রেকারে গোল করতে পারেননি র‌্যাশফোর্ড, স্যাঞ্চো ও বুকায়ো। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এমন ঘটনা কোনওভাবেই অভিপ্রেত নয়। তীব্র নিন্দা জানাচ্ছি আমরা এই ঘটনার। দোষীদের শাস্তি প্রাপ্য। আমরা আমাদের ফুটবলারদের সবরকমভাবে সমর্থন করছি। অভিযুক্তদের চিহ্নিত করা হবে।’

গোটা টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিলেন ইংল্যান্ড ফুটবলাররা। ফাইনালে ইতালির বিরুদ্ধেও দুর্দান্ত শুরু করেছিল গ্যারেথ সাউথগেটের দল। প্রথমার্ধে হ্যারি কেনদের গতির সামনে রীতিমতো পিছিয়ে পড়েছিল ইতালি। তবে খেলা যত এগােয়, ততই ম্যাচের রাশ নিজেদের হাতে নিয়ে নেয় আজুরিরা। 

এদিন ম্যাচের আগেই বর্ণবিদ্বেষের তীব্র প্রতিবাদ জানাতে হাঁটু গেড়ে মাঠে বসেছিলেন ২ দলের ফুটবলাররা। মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর এর আগে ক্রীড়াক্ষেত্রে বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছিলেন ক্রীড়াবিদরা। উয়েফা ও ফিফাও বারবার বর্ণবিদ্বেষের বিরুদ্ধে আওয়াজ তুলেছে। কিন্তু তাতেও যেন এই সমস্যার সমাধান করা যাচ্ছে না। ইউরোর ফাইনালের পর তার প্রমাণ পাওয়া গেল আরও একবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget