এক্সপ্লোর

মাঠে ঢুকে পা ছুঁতে গেল ভক্ত, ভারসাম্য হারিয়ে পড়েই গেলেন রোহিত, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ক্ষিপ্ত গাওস্কর

মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, নিরাপত্তার কোনও গলদ নেই এবং এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা।

পুণে: রোহিত শর্মার পা ছুঁয়ে প্রণাম করাই লক্ষ্য। সেই উদ্দেশে ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়ল এক যুবক। তাকে সামলাতে হিমসিম খেল নিরাপত্তারক্ষীরা। ধরাশায়ী হতে হল রোহিতকেও! পুণের গাহুঞ্জেতে মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে তখন স্লিপ কর্ডনে ফিল্ডিং করছিলেন রোহিত। ভার্নন ফিল্যান্ডার তখন সবে ক্রিজে এসেছেন। দৌড়ে মাঠে ঢুকে রোহিতের পা স্পর্শ করতে যায় এক যুবক। নিরাপত্তারক্ষীদের হতবাক করে দিয়ে। ভক্তকে সামলাতে গিয়ে তখন ভারসাম্য হারিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন রোহিত। পাশেই দাঁড়ানো ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি-সহ সমস্ত ক্রিকেটারেরা হাসাহাসি করছেন। নিরাপত্তারক্ষীরা দ্রুত মাঠে ঢুকে ওই যুবককে বার করে নিয়ে যান। দক্ষিণ আফ্রিকার চলতি ভারত সফরে এই নিয়ে তৃতীয়বার মাঠে অত্যুৎসাহী দর্শক ঢুকে পড়ার ঘটনা ঘটল। যা নিয়ে ক্ষিপ্ত সুনীল গাওস্কর। ধারাভাষ্য দেওয়ার কাজে যিনি এখন মাঠেই রয়েছেন। গাওস্কর বলেন, ‘বিনামূল্যে ম্যাচ দেখায় ব্যস্ত ছিল নিরাপত্তারক্ষীরা। ভারতে এটা দীর্ঘদিনের সমস্যা।’ কিংবদন্তি আরও বলেন, ‘এটা শুধু মাঠে ক্রিকেটারের সঙ্গে দেখা করতে একজন ভক্তের মাঠে ঢুকে পড়ার ঘটনা নয়। এটা নিরাপত্তার গম্ভীর সমস্যা। কেউ যাতে মাঠে ঢুকে পড়তে না পারে, তা নিশ্চিত করতে হবে। অনেক কিছুই তো হতে পারে। ঝুঁকি কেন নেওয়া হবে?’ মহারাষ্ট্র ক্রিকেট সংস্থার পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, নিরাপত্তার কোনও গলদ নেই এবং এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি ঘটনা।

সেরা শিরোনাম

India vs New Zealand Live: সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
সারাদিনে ৮৫ ওভারে মাত্র ৫ উইকেট ফেলতে সক্ষম ভারত, ব্লান্ডেল-ফিলিপ্স জুটিতে পাল্টা লড়াই
Mohammed Siraj: মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
মাঠেই কেঁদে ফেললেন সিরাজ়? দিনের পর দিন উপেক্ষা, ক্ষোভে ফুঁসছেন প্রাক্তন ক্রিকেটারেরাও
India vs New Zealand Day 1 Highlights: ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
ল্যাথাম-ব্লান্ডেলের হাফসেঞ্চুরিতে লড়াই নিউজ়িল্যান্ডের, ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন
Mohammed Siraj: ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা
ধর্মের জন্যই বাদ সিরাজ়? দ্বিতীয় টেস্টের ভারতীয় দল দেখে কংগ্রেস সাংসদের প্রশ্ন ঘিরে জল্পনা

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget