এক্সপ্লোর

Father's Day: 'দোলনা নয়, এটা বাবার শৈশবের বিছানা', পিতৃদিবসে বিশেষ ভিডিও প্রকাশ সচিনের

"আমাদের জীবনে এমন কিছু কিছু জিনিস থাকে, যেগুলি টাইম মেশিনের মতো কাজ করে...", লিখলেন মাস্টার ব্লাস্টার

মুম্বই: আজ পিতৃদিবস বা ফাদার্স ডে। সেই উপলক্ষে প্রয়াত বাবার কথা স্মরণ করে স্মৃতির সরণীতে গেলেন সচিন তেন্ডুলকর। বাবার ভীষণ পছন্দের একটি বিশেষ জায়গার কথা ভক্তদের সঙ্গে ভাগ করলেন মাস্টার ব্লাস্টার। 

এদিন একটি ছোট্ট ভিডিও ট্যুইটারে পোস্ট করেন সচিন। সেই ভিডিওর সঙ্গে তিনি লেখেন, আমাদের জীবনে এমন কিছু কিছু জিনিস থাকে, যেগুলি টাইম মেশিনের মতো কাজ করে। সেটা হতে পারে একটা গান, একটা গন্ধ, একটা শব্দ, অথবা কোনও একটা স্বাদ। আমার কাছে তা হল বাবার ছোটবেলার একটা জিনিস, যা আমাকে আমার শৈশবে ফিরিয়ে নিয়ে যায়। আজ পিতৃদিবসে আমি সেই বিশেষ জায়গা আপনাদজের সকলের সঙ্গে ভাগ করে নিতে চাই। তোমার অভাব সর্বদা অনুভব করি, বাবা।

তেন্ডুলরের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনি একটি দুর্মূল্য বস্তুকে দেখাচ্ছেন, যা তাঁর খুব কাছের। মাস্টার ব্লাস্টারকে বলতে শোনা যায়, আজ আমি আপনাদের সবাইকে একটি বিশেষ জিনিস দেখতে চাই যার আবেগের দাম আমার কাছে অমূল্য।
সএটা দেখে সাধারণ দোলনা বলে মনে হতে পারে। কিন্তু, এটা আদতে একটা বিছানা, যেখানে আমার বাবার শৈশব কেটেছে। আশা করি বুঝতে পারছেন, এটা কত পুরনো। মা বলেছিলেন, যদি তুমি এটা দিয়ে দোলনা তৈরি করতে পারো, তাহলেই এটা ব্যবহার করো।

সচিন জানান, এটা আমার কাছে ভীষণই স্পেশাল। যখনই আমি এর ওপর বসি তখনই বিভিন্ন  চিন্তা আমার মাথা ও মনে আসতে থাকে। এখানে বসলেই আমি বাবার সঙ্গে একাত্ম বোধ করি। 

শুধু সচিন নন, ফাদার্স ডে-তে অনেক ভারতীয় ক্রিকেটারই এই দিনে বাবাকে শুভেচ্ছা-বার্তা দিয়েছেন। গত জানুয়ারি মাসে মারা যান হার্দিক পাণ্ড্যর বাবা। এদিন প্রয়াত বাবার স্মৃতিতে একটি আবেগপ্রবণ পোস্ট করেন হার্দিক। লেখেন, পিতৃত্বের অনেক কিছুই আমি তোমার থেকে শিখেছি। আমাদের আজকের পরিচিতির পিছনে তোমার দেওয়া ভালবাসা ও তোমার দেখানো দিশা সাহায্য করেছে। তোমার থেকে যা শিখেছি, তার পুরোটাই আমি অগস্ত্যের সাথে আমার পিতৃত্বের যাত্রায় বহন করব। তোমাকে ভালবাসি। তোমার অভাব অনুভব করি। 

বাবার সঙ্গে তাঁর একটা ছবি শেয়ার করে প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না লেখেন, আমার বাবাকে পিতৃদিবসের অনেক শুভেচ্ছা। তোমার নিঃস্বার্থ ভালবাসা এবং জীবনের পাঠগুলিই আমাকে আজ আমার পরিচিতি এনে দিয়েছে। তুমি আমার শক্তির উৎস যারা সর্বদা নীরবে এবং অবিরামভাবে আমাকে জীবনে এগিয়ে নিয়ে চলেছে। তোমাকে অনেক অনেক ভালবাসা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
বিশ্বকাপে নিজের বিশতম গোল করলেন এমবাপে, মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে উঠল ফ্রান্স
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
ZIM vs BAN ODI: লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
লজ্জার মুখে বাংলাদেশ! জ়িম্বাবোয়ের কাছে পরপর ২ ম্যাচে পরাজয়, ওয়ান ডে সিরিজ হাতছাড়া
Vaibhav Sooryavanshi: সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?
সঞ্জুকে বাদ দিয়ে সুযোগ দেওয়া হয়েছে বিস্ময়-কিশোরকে, ফের ব্যর্থ বৈভব, সিনিয়র দলের চাপ?

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget