এক্সপ্লোর

Barcelona Sacks Koeman: হেরেই চলেছে বার্সা, চাকরি খোয়ালেন কোম্যান, দৌড়ে জাভি

Barcelona Coach: তারপরই কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। সের্খিয়ো আগুয়েরোদের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে প্রাক্তন বার্সা ফুটবলার জাভি হার্নান্ডেজ।

বার্সেলোনা: টানা হার। খারাপ পারফরম্যান্স। যার জন্য এবার বার্সেলোনার কোচের দায়িত্ব হারালেন রোনাল্ডে কোম্য়ান। বুধবার রায়ো ভায়েকানোর বিরুদ্ধে ১-০ হারতে হয়েছে কাতালান ক্লাবিটকে। এর আগের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ২-১ গোলে হারতে হয়েছিল। তারপরই কোম্যানকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করে বার্সেলোনা। সের্খিয়ো আগুয়েরোদের নতুন কোচ হওয়ার দৌড়ে এগিয়ে প্রাক্তন বার্সা ফুটবলার জাভি হার্নান্ডেজ।

এই নিয়ে হারের হ্যাটট্রিক করল বার্সা। রিয়াল ম্যাচের আগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধেও হারতে হয়েছিল। নিজেদের ঘরের মাঠে এদিন নেমেছিল রায়ো ভায়োকানো। চেনা পরিবেশের সুবিধে তুলে ৩০ মিনিটের মাথায় রাদামেল ফালকাওয়ের গোলে এগিয়ে যায় তারা। সেই পিছিয়ে পড়ার চাপ সামলে এরপর আর ম্যাচে ফিরতে পারেনি বার্সা। মাঝে একবার পেনাল্টির সুযোগ পেয়েছিলেন মেম্ফিস দেপাই।

এদিকে ম্যাচে হারের পরই কোম্যানের বরখাস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে যায়। এই ডাচ কোচের পরিবর্ত হিসেবে বেলজিয়ামের কোচ রবার্তো মার্টিনেজের নাম ভেসে আসছে। আবার বার্সায় খেলা জাভি হার্নান্ডেজই যদিও দৌড়ে এগিয়ে। আবার অ্যান্তোনিও কন্তের নামও উঠে আসছে। 

দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পাড়ি দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে দলে পেয়ে প্যারিস সাঁ জাঁ-র দল শক্তিশালী হয়েছে। অন্যদিকে, মেসি দল ছাড়ায় বার্সা এখন অনেকটাই হীনবল হয়ে পড়েছে। কয়েক বছর আগেও বার্সেলোনার তিন প্রধান অস্ত্র ছিলেন মেসি, জাভি ও ইনিয়েস্তা। এই তিন ফুটবলার দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন। ইনিয়েস্তা ও জাভি আগেই বার্সা ছেড়েছেন। এবার মেসিও দল বদলালেন।

মেসি দল ছাড়ায় বার্সা সমর্থকরা যেমন হতাশ, তেমনই কোচ রোনাল্ড কোম্যানও অসহায় বোধ করেছিলেন। তিনি বলেছিলেন, ‘মেসি যতদিন আমাদের দলে ছিল, ততদিন বিপক্ষ দল আমাদের ভয় পেত। আমি একই কথা বারবার বলতে চাই না, কিন্তু আমরা বিশ্বের সেরা ফুটবলারের বিষয়ে কথা বলছি। মেসি দলে থাকলে বিপক্ষ দল সবসময় ভয়ে থাকে। আমাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেরকমই। মেসিকে পাস দিলে ও সাধারণত বলের দখল হারায় না। ওঁর অভাব বোধ করছি আমরা। সবাই সেটা জানি কিন্তু কিছু করার নেই।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ICC: ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
ক্রিকেটের নিয়মে বড়সড় বদল, আমদাবাদে আইপিএল ফাইনালের দিনই হয়ে গেল সিদ্ধান্ত
Royal Challengers Bengaluru: আইপিএল জয়ের পরের দিনই নির্বাসিত হলেন আরসিবির তারকা ক্রিকেটার
আইপিএল জয়ের পরের দিনই নির্বাসিত হলেন আরসিবির তারকা ক্রিকেটার
East Bengal vs Mohun Bagan: রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, ভেজা মাঠ নিয়ে অসন্তোষ
রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে মোহনবাগানকে হারিয়ে ফাইনালে ইস্টবেঙ্গল, ভেজা মাঠ নিয়ে অসন্তোষ
RCB IPL Champion: আবারও আরসিবির খেতাব জয়ের পর বিজয়োল্লাসে হুলস্থূল কাণ্ড! দেখুন ভিডিও
আবারও আরসিবির খেতাব জয়ের পর বিজয়োল্লাসে হুলস্থূল কাণ্ড! দেখুন ভিডিও

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget